ভারতের ট্রেন ভাড়া বেড়ে বিমানের ছুঁইছুঁই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৪
ঢাকা ও খুলনা থেকে ভারতের কলকাতা ও নিউ জলপাইগুড়ি রুটে নিয়মিত চলাচল করে আন্তঃদেশীয় মোট তিনটি ট্রেন। ডলারের দাম বাড়ার কারণ দেখিয়ে আবারও এসব রুটে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি নিয়ে করোনার পরের দুই বছরে আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া পঞ্চমবারের মতো বাড়তে যাচ্ছে। আগামী ১৫ জুনের যাত্রা থেকে যাত্রীদের নতুন এ ভাড়া গুনতে হবে।
এভাবে ভাড়া বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তঃদেশীয় ট্রেনের যাত্রীরা। তারা বলছেন, বাংলাদেশ রেলওয়ে দফায় দফায় ভারতগামী ট্রেনের ভাড়া বাড়াচ্ছে। ভাড়া বাড়াতে বাড়াতে এমন অবস্থায় পৌঁছেছে যে ট্রেনের ভাড়া বাসের চেয়ে দ্বিগুণ হয়েছে। এটি বিমানের ভাড়ার কাছাকাছি গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় যাত্রী হারাতে পারে আন্তঃদেশীয় ট্রেনগুলো।
সংশ্লিষ্টরা বলছেন, করোনার সময় আন্তঃদেশীয় ট্রেন-চলাচল দুই বছর বন্ধ ছিল। ২০২২ সালের ২৯ মে ঢাকা-কলকাতা-ঢাকা ও খুলনা-কলকাতা-খুলনা রুটে যথাক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু করে। এর মধ্য দিয়ে আবারও আন্তঃদেশীয় ট্রেন-যোগাযোগ চালু হয়। এর দুদিন পর ১ জুন চলাচল শুরু করে আন্তঃদেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস। ট্রেনটি সর্বশেষ বাংলাদেশ-ভারত রুটে চলাচল করেছিল ১৯৬৫ সালে।
করোনার পর ২০২২ সালের ২৯ মে ফের আন্তঃদেশীয় ট্রেন চলাচল শুরুর আগে ২৩ মে তিনটি ট্রেনের ভাড়া বাড়ায় বাংলাদেশ রেলওয়ে। সেটি ২৪ মে থেকে কার্যকর হয়।
ওই সময় দেখা যায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া তিন হাজার ৬০৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া দুই হাজার ৫৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া এক হাজার ৫৩৫ টাকা করা হয়। মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া পাঁচ হাজার ২৫৫ টাকা, এসি সিট (বসে যাওয়ার কেবিন) ভাড়া তিন হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়।
দ্বিতীয় দফায় অর্থাৎ ওই বছরের (২০২২ সাল) ৩০ নভেম্বর ডলারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে আন্তঃদেশীয় তিনটি ট্রেনের ভাড়া বাড়ানো হয় এবং ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।
ওই সময় দেখা যায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া চার হাজার ১৯৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া দুই হাজার ৩৫০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া এক হাজার ৭৩৫ টাকা করা হয়। মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া পাঁচ হাজার ৯১৫ টাকা, এসি সিট (বসে যাওয়ার কেবিন) ভাড়া চার হাজার ৬৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ২১০ টাকা নির্ধারণ করা হয়।
তৃতীয় দফায় ২০২৩ সালের ৬ জুন আবারও ডলারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে আন্তঃদেশীয় তিনটি ট্রেনের ভাড়া বাড়ানো হয় এবং ১ জুলাই থেকে কার্যকর করা হয়।
ওই সময় দেখা যায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া চার হাজার ৭৯৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া দুই হাজার ৯০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ২৬৫ টাকা করা হয়। মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া ছয় হাজার ৫৭০ টাকা, এসি সিট (বসে যাওয়ার কেবিন) ভাড়া চার হাজার ১৭৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়।
চতুর্থ দফায় অর্থাৎ ওই বছরের (২০২৩ সাল) ৫ অক্টোবর ডলারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে আন্তঃদেশীয় তিনটি ট্রেনেরই ভাড়া বাড়ানো হয় এবং ১০ নভেম্বর থেকে তা কার্যকর করা হয়।
ওই সময় দেখা যায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া চার হাজার ৯০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া দুই হাজার ৯৫০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৩০০ টাকা করা হয়। মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া ছয় হাজার ৭২০ টাকা, এসি সিট (বসে যাওয়ার কেবিন) ভাড়া চার হাজার ২৯০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়।
সর্বশেষ পঞ্চম দফায় আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে আরেকটি নতুন ভাড়া। এটিও ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে করা হয়েছে বলে জানানো হয়েছে। সেখানে দেখা গেছে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া ৫ হাজার ১১০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৩ হাজার ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া ৩ হাজার ৫৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া সাত হাজার ২৫ টাকা, এসি সিটের ভাড়া ৪ হাজার ৫২০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৪ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুধু মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের ভাড়া ছাড়া বাকি প্রতিটি ট্রেনের ভাড়ার মধ্যে সরকারের ট্রাভেল ট্যাক্স অন্তর্ভুক্ত আছে।
ভাড়া বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তঃদেশীয় ট্রেনের যাত্রীরা। তারা বলছেন, বাংলাদেশ রেলওয়ে দফায় দফায় ভারতগামী ট্রেনের ভাড়া বাড়াচ্ছে। ভাড়া বাড়াতে বাড়াতে এমন অবস্থায় পৌঁছেছে যে ট্রেনের ভাড়া বাসের চেয়ে দ্বিগুণ হয়েছে। এটি বিমানের ভাড়ার কাছাকাছি গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় যাত্রী হারাতে পারে আন্তঃদেশীয় ট্রেনগুলো
বাসের ডাবল, বিমানের ছুঁইছুঁই
খোঁজ নিয়ে জানা গেছে, আন্তঃদেশীয় রুটে বিআরটিসি-শ্যামলী বাসে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া লাগে দুই হাজার থেকে দুই হাজার ৩০০ টাকা। একই বাসে ঢাকা থেকে শিলিগুড়ি যেতে ভাড়া লাগে দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা। অন্যদিকে বাংলাদেশ বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা যেতে ভাড়া লাগে আট থেকে নয় হাজার টাকা।
আন্তঃদেশীয় রুটে ট্রেনে চলাচল করা যাত্রী আশরাফুল আলম বলেন, ভারতে যাওয়ার ট্রেনের ভাড়া বেশ কয়েকবার বাড়ানো হলো। সবসময় ডলারের মূল্য বৃদ্ধির কথা বলা হয়। ভাড়া বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে গিয়েছে যে ট্রেনের ভাড়া এখন বাসের ভাড়ার ডাবল (দ্বিগুণ)। অন্যদিকে, এটি বিমানের ভাড়ার কাছাকাছি পৌঁছেছে। ফলে যাদের টাকা-পয়সা কম তারা বাসে এবং যাদের টাকা বেশি তারা বিমানে যেতে আগ্রহী হবেন। মাঝ দিয়ে বাংলাদেশ রেলওয়ে যাত্রী হারাবে।
অপর যাত্রী মাহমুদুল হাসান বলেন, কলকাতায় ট্রেনে যেতে-আসতে এখন ১০ হাজার টাকার বেশি লাগবে। বাসে যেতে-আসতে লাগে পাঁচ হাজার টাকা। বর্তমান ভাড়া তো বাসের ডাবল হয়ে গেল। অন্যদিকে, বিমানে আপ-ডাউন লাগে ১৫ থেকে ১৮ হাজার টাকা। সিঙ্গেল ট্রিপে সাড়ে সাত থেকে নয় হাজার টাকা লাগে।
বাস-মালিকদের সুবিধা করে দিচ্ছে রেলওয়ে
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ডলারের দাম বৃদ্ধির সঙ্গে ট্রেনের ভাড়া সমন্বয় করা চলে না। তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া কিন্তু বাড়ে না। ভারত এর উৎকৃষ্ট উদাহরণ। দেশটিতে ডলার বা তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া কখনও বাড়ানো হয় না। অথচ আমাদের দেশে ডলারের কথা বলে কয়েকবার ভাড়া বাড়ানো হলো। এশিয়ার মধ্যে আমাদের দেশে ট্রেনের ভাড়া সর্বোচ্চ।
‘আন্তর্জাতিক রুটে আবারও ট্রেনের ভাড়া বাড়ানোর মধ্য দিয়ে বাস-মালিকদের সুবিধা করে দিচ্ছে রেলওয়ে। অন্যদিকে, সাধারণ মানুষের মধ্যে ট্রেন ব্যবহারে অনীহা তৈরি করছে।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শাহ আলম কিরণ শিশির বলেন, ‘ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বসে এ ভাড়া সমন্বয় করেছে। এর আগেও ভাড়া সমন্বয় করা হয়েছে, কখনও বাড়ানো হয়নি।’
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মো. মিহরাবুর রশিদ খাঁন বলেন, ‘আমরা আগেই অর্ডার ইস্যু করে দিয়েছি। ভাড়া বাড়াইনি, মূলত সমন্বয় করা হয়েছে। আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া নিজ নিজ দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে।’
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
