ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ভয়ংকর মাদক পাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রে
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫
ভারতের একটি রাসায়নিক কোম্পানি এবং এর তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির উপকরণ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) মার্কিন বিচার বিভাগ জানায় ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত রাসায়নিক নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে অবস্থিত বসুধা ফার্মা ক্যাম লিমিটেড (ভিপিসি)। আর অভিযুক্ত কর্মকর্তারা হলেন—ওই কোম্পানির প্রধান বৈশ্বিক বিপণন কর্মকর্তা তানবীর আহমেদ মোহামেদ হোসেন পার্কার (৬৩), বিপণন পরিচালক বেঙ্কাটা নাগা মধুসূদন রাজু মানথেনা (৪৮) এবং বিপণন প্রতিনিধি কৃষ্ণা ভেরিচার্লা (৪০)।
যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, বসুধা ফার্মা তাদের ওয়েবসাইটে এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফেন্টানিল তৈরির রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। এরপর, ২০২৪ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত তারা এই রাসায়নিক পাচারের ষড়যন্ত্র করেছে।
২০২৪ সালের মার্চ ও আগস্টে অভিযুক্তরা একজন গোপন তদন্তকারীর কাছে ২৫ কেজি ফেন্টানিল তৈরির রাসায়নিক বিক্রি করেন।
এরপর, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অভিযুক্তরা ওই গোপন তদন্তকারীর সঙ্গে ৪ মেট্রিক টন রাসায়নিক পাচারের পরিকল্পনা করেন। এর মধ্যে ২ টন মেক্সিকো এবং ২ টন যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা ছিল। এই রাসায়নিকের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার।
এই অভিযোগ প্রমাণিত হলে, অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং কোম্পানিকে ৫ লাখ ডলার জরিমানা করা হতে পারে।
গত ২০ মার্চ সকালে নিউইয়র্ক সিটিতে পার্কার ও মানথেনাকে গ্রেপ্তার করেছে মার্কিন ফেডারেল এজেন্টরা। তদন্ত পরিচালনা করছে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ), হোমল্যান্ড সিকিউরিটি, অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা এবং স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো।
ফেন্টানিল হলো যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে প্রাণঘাতী মাদক। এর কারণেই ২০২২ সালে এক বছরে ৫২ হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও চীন এই মাদকের কাঁচামাল সরবরাহ করে। এবারই প্রথম যুক্তরাষ্ট্র ভারতকে চীনের সমানভাবে দায়ী করেছে। এই ঘটনায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের আশঙ্কা করা হচ্ছে।
এরপর এই মাদকের কাঁচামাল যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে ‘রাষ্ট্রীয়ভাবে’ চীন ও ভারত জড়িত বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন (এটিএ) প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ভারত ও চীন মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের কাছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করে।
মঙ্গলবার (২৫ মার্চ) এই প্রতিবেদন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে প্রকাশ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, এই চক্রগুলো (আন্তর্জাতিক অপরাধী সংগঠন) প্রায়শই রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত, যেমন তারা চীন ও ভারতের মাধ্যমে মাদক পাচারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক ও পিল তৈরির সরঞ্জামের প্রধান উৎস চীন, এরপরই রয়েছে ভারত।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম যুক্তরাষ্ট্র ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে ভারতকে চীনের সমতুল্য হিসেবে চিহ্নিত করেছে। যেখানে গত বছরের প্রতিবেদনে মেক্সিকোর চক্রগুলো ভারতসহ অন্যান্য দেশ থেকে কম পরিমাণে রাসায়নিক সংগ্রহ করত বলে উল্লেখ করা হয়েছিল। সেখানে চীনকে প্রধান সরবরাহকারী হিসেবে চিহ্নিত করা হয়।
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
