ভারতকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪
ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে আজ ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল ড্র। এমন সমীকরণে মাঠে নেমে সাবিনারা ৩-১ গোলে নিয়েছে দাপুটে জয়।
বাংলাদেশ দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ও ভারত তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ। এক পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
ম্যাচে জোড়া গোল করেছেন তহুড়া খাতুন। চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও জালের দেখা মেলেনি কারও। প্রথম ম্যাচে ড্র করায় বাংলাদেশের সামনে কিছুটা সমীকরণের হিসেব নিকেশ ছিল।
সহজ সমীকরণে সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে হার এড়াতে হতো। তবে বাংলাদেশ ম্যাচ জয়ের জন্য খেলবে এমনটাই জানিয়েছিলেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচেও দেখা গেল সেই নিবেদন। শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে গেলেন সাবিনা-তহুরারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে। গোল উৎসবে মাতে বাংলাদেশ।
গোলের পর বাংলাদেশ আরও সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণও করে অল্প সময়ের ব্যবধানে। ২৮ মিনিটে ব্যাবধান দ্বিগুন করে তারা। বাম প্রান্ত থেকে আসা ক্রস বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুনের গায়ে লেগে বল জালে জড়ায়।
৩৫ মিনিটে বালা দেবির শট রুখে দিয়ে রুপনা চাকমা বাংলাদেশকে ঠিকভাবে ম্যাচে বাঁচিয়ে রাখেন। তিন মিনিট পর মনীষার ফ্রিকিক ক্রস বারে লেগে প্রতিহত হলে ভারত গোল পায়নি। ৪৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। বক্সের ভিতর থেকে শামসুন্নাহার সিনিয়রের পাসে বাইরে থেকে তহুরা খাতুনের বুলেট গতির শট জালে আশ্রয় নেয়। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
বিরতির আগে ভারত এক গোল শোধ দেয়। সতীর্থের ক্রসে রুপনা চাকমা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, একদম সামনে থেকে অধিনায়ক বালা দেবী হেড থেকে লক্ষ্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। বাংলাদেশ ব্যাবধান বাড়িয়ে জয় নিশ্চিত করতে চাইছিল। আর প্রথমার্ধে এক গোল করা ভারত সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ভারত বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তবে প্রতিটি সুযোগ নষ্ট করে দেন গোলরক্ষক রূপনা চাকমা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
