শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
২৮৩

ব্রেক্সিট কেন? কী-ই বা ঘটছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯  

 

 

ব্রিটিশ পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তি নাকচ হয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তেরেসা মেকেও আস্থা ভোটের মুখোমুখি হতে হয়েছে। কাজেই ইউরোপ থেকে বেরিয়ে যেতে লন্ডনের হাতে সময় একেবারেই কম। কী ঘটবে এই সময়ে-

ব্রেক্সিট কী?

সংক্ষিপ্তভাবে বলতে গেলে ব্রেক্সিট বলতে বোঝায়, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে যুক্তরাজ্য। ব্রিটেনের ব্রি ও এক্সিট (প্রস্থান) মিলে ব্রেক্সিট শব্দটি গঠিত। অতীতে ইউরো মুদ্রা থেকে গ্রিকের বেরিয়ে আসাকেও বলা হয়েছিল গ্রেক্সিট। ২০১৬ সালের দিকে ব্রেক্সিট শব্দটি অক্সফোর্ড অভিধানে স্থান পায়।

থিংকট্যাংক প্রতিষ্ঠান ব্রিটিশ ইনফ্লুয়েন্সের প্রতিষ্ঠাতা পেটার উইল্ডিং ২০১২ সালের মে মাসে ব্রেক্সিট শব্দটি লিখেছেন। তার আট মাস আগে তখনকার প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা করেন, ইউরোপ থেকে ব্রিটেনের বিচ্ছেদ ঘটবে কিনা, তা নিয়ে তিনি গণভোটের আয়োজন করবেন।

কেন ইউরোপ ছাড়ছে ব্রিটেন?

অনেক ব্রিটিশ নাগরিক নিজ দেশে ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধ মেনে চলা নিয়ে বেশ নাখোশ। এ ছাড়া যুক্তরাজ্যে অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে ব্রিটিশদের মধ্যে অস্বস্তি রয়েছে। ইইউর নিয়মানুযায়ী, ইউনিয়নের ২৮ দেশ ভিসা ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে চলাচল করতে পারে। তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার সরকারের প্রথম মেয়াদে ইইউর বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ইউরোপীয় নাগরিকদের প্রবেশ ঠেকাতে পারেননি।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে ইইউভুক্ত দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিরুৎসাহিত করতে চার বছরের জন্য সুবিধা বন্ধ রাখার প্রস্তাব দেন। এতে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের অসন্তোষ প্রকাশ করেন।

তারা সদস্য দেশের নাগরিকদের সুবিধা ভাতা দেয়ায় বৈষম্য হলে তা ইইউর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে দাবি তোলেন। আর এ কারণেই যুক্তরাজ্যকে ইইউতে রাখা না রাখার ব্যাপারে প্রশ্ন তৈরি হয়।

ব্রেক্সিট প্রশ্নে ইইউভুক্ত নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে অভিবাসীদের সুবিধা সীমিত করাসহ চারটি সংস্কার প্রস্তাব দেন ক্যামেরন এবং পরবর্তী সময় সে প্রস্তাব নিয়ে ক্যামেরনের সঙ্গে সমঝোতায় পৌঁছেন ইইউ নেতারা।

ইইউর সঙ্গে সমঝোতার পর দেশে ফিরে ব্রেক্সিটের জন্য গণভোটের তারিখ ঘোষণা করেন ক্যামেরন। ২০১৬ সালের ২৩ জুন ব্রিটেনের ইউরোপ ছাড়ার গণভোট হয়। ব্রিটেনের ইইউতে থাকা না থাকার প্রশ্নে দেশটির জনগণই ওই গণভোটে চূড়ান্ত রায় দেন।

যাতে ৫১.৯ শতাংশ লোক ব্রেক্সিটের পক্ষে ও ৪৮.১ শতাংশ বিপক্ষে ভোট দেন। তিন কোটিরও বেশি লোক ভোট দিয়েছিলেন। ভোট পড়েছিল ৭১.৮ শতাংশ।

 

ব্রিটেনের বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। ছবি: এএফপি

ব্রিটেনের বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। ছবি: এএফপি

ভোট নিয়ে ব্রিটেনজুড়ে বিবাদ

ইংল্যান্ডে ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে ৫৩.৪ শতাংশ। ওয়েলসও পক্ষে ভোট দেয়। সেখানে ইউরোপ ছাড়তে রায় দেয় ৫২.৫ শতাংশ ও থাকতে চেয়েছিল ৪৭.৫ শতাংশ। বিপরীতে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে সায় দিয়েছিল। স্কটল্যান্ডের ৬২ শতাংশ লোক ইউরোপের সঙ্গে থাকতে চাইলেও ৩৮ শতাংশ ছিল বিপক্ষে। উত্তর আয়ারল্যান্ডের ৫৫. ৮ শতাংশ ব্রেক্সিটের বিপক্ষে, আর ৪৪.২ শতাংশ ইউরোপ ছাড়ার পক্ষে ভোট দেন।

ইউরোপীয় ইউনিয়ন কী?

সাধারণত ইউরোপীয় ইউনিয়নকে আমরা ইইউ নামে চিনি। ২৮ দেশ মিলে একটি অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারত্ব হচ্ছে এ ইউনিয়ন। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের যাত্রা শুরু হয়। এতে ইউরোপীয় দেশগুলো একসঙ্গে বাণিজ্য করার ও যুদ্ধ এড়িয়ে চলার প্রতিজ্ঞার কথা জানায়।

পরে এটি একক মার্কেটে পরিণত হয়। এসব দেশের পণ্য ও লোকজন ইউনিয়নভুক্ত দেশগুলোতে মুক্তভাবে চলাফেরার সুযোগ পায়। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে, পুরো ইউরোপীয় ইউনিয়ন একটি দেশে পরিণত হয়েছে।

ইউনিয়নের ইউরো নামে নিজস্ব মুদ্রা চালু আছে। ১৯ সদস্য রাষ্ট্র এ মুদ্রা নিজেদের দেশে ব্যবহার করে। কেবল তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট আছে। জলবায়ু, পরিবহন, ভোক্তা অধিকার ও মোবাইল ফোনের চার্জসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক বিস্তৃত নীতিমালাও রয়েছে ইউরোপের।

ব্রিটেন কখন ইউরোপ ছাড়বে?

ইউরোপ ছাড়তে ব্রিটেনকে লিসবন চুক্তির দারস্ত হতে হচ্ছে। এতে কোনো দেশ ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে চাইলে ঐকমত্যে পৌঁছাতে দুই বছর সময় দেয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে সরকার ২০১৭ সালের ২৯ মার্চ ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করে। কাজেই চলতি বছরের ২৯ মার্চ বেলা ১১টায় ইইউ থেকে ব্রিটেনের পূর্ণোচ্ছেদ ঘটবে।

তবে ইউরোপীয় আদালতের আদেশে বলা আছে, এ প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্তও নিতে পারবে ব্রিটেন। ইউনিয়নের ২৮ সদস্য রাজি হলে সময় বাড়িয়েও নিতে পারবে তারা। কিন্তু সব পক্ষই এখন নির্ধারিত তারিখের দিকে তাকিয়ে আছে। তেরেসা মেও এটিকে ব্রিটিশ আইনের আওতায় নিয়ে এসেছেন।

 

পার্লামেন্টের বাইরে ব্রেক্সিটবিরোধী বিক্ষোভ। ছবি: এএফপি

পার্লামেন্টের বাইরে ব্রেক্সিটবিরোধী বিক্ষোভ। ছবি: এএফপি

সত্যিই কি ইউরোপ-ব্রিটেনের বিচ্ছেদ ঘটছে?

আইন অনুসারে আগামী ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে ব্রিটেন। তাতে ইউরোপের সঙ্গে দেশটি কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলেও বিচ্ছেদ ঘটবে। কাজেই ব্রেক্সিট বন্ধ করতে হলে ব্রিটিশ আইনে পরিবর্তন আনতে হবে। গত বছরের ১০ ডিসেম্বর ইউরোপীয় কোর্ট অব জাস্টিস রায় দিয়েছে, ইউনিয়নের বাকি ২৭ দেশের অনুমতি ছাড়াই ব্রিটেন অনুচ্ছেদ ৫০ বাতিল করতে পারবে এবং চলমান শর্তেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকতে পারবে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রেক্সিটে কী বিলম্ব হবে?

ব্রিটেন যুক্তিযুক্ত কারণ দেখাতে পারলে ইইউ নেতারা সম্পর্কোচ্ছেদের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন।

বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত যুক্তরাজ্যের কাছ থেকে সময় বাড়ানোর কোনো অনুরোধ আসেনি। যথাযোগ্য কারণে সময় বাড়ানোর অনুরোধ এলে সে ক্ষেত্রে ইইউ সদস্যভুক্ত ২৭ দেশের নেতারা ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) শেষ সময়সীমা আগামী ২৯ মার্চ। কিন্তু কী প্রক্রিয়ায় বিচ্ছেদ হবে সে বিষয়ে যুক্তরাজ্য এখনও চূড়ান্ত কোনো চুক্তিতে উপনীত হতে পারেনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে হাউস অব কমন্সে তার খসড়া ব্রেক্সিট চুক্তি উপস্থাপন করেছিলেন, ভোটে যা চরমভাবে প্রত্যাখ্যাত হয়েছে। ৬৫০ সদস্যের নিম্নকক্ষে চুক্তিটি ৪৩২-২০২ ভোটে হেরেছে।

আধুনিক যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর তোলা প্রস্তাব হাউস অব কমন্সে এত বড় ব্যবধানে হারল।

ইউরোপিয়ান কমিশনের প্রধান জ্যঁ-ক্লদ জাঙ্কার লন্ডনকে যত দ্রুত সম্ভব তাদের ইচ্ছার কথা পরিষ্কারভাবে জানাতে বলেছেন। ভোটের ফল দেখে নিদারুণ হতাশ হয়েছেন বলে জানিয়েছেন ইইউর মধ্যস্থতাকারী মাইকেল বার্নিয়ের।

ইইউ সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র আয়ারল্যান্ডের সঙ্গে যুক্তরাজ্যের সীমান্ত আছে। মের প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তির যে বিষয়গুলো নিয়ে বিরোধীদের আপত্তি ছিল, তার অন্যতম এই সীমান্ত বা ব্যাকস্টপ। মে বিচ্ছেদের পরও যুক্তরাজ্যের অংশ নর্দান আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত বাণিজ্যে খুব একটা হেরফের করতে চাননি।

মঙ্গলবারের ভোটের পর আয়ারল্যান্ডের পক্ষ থেকে বলা হয়, তারা এখন কোনো চুক্তি ছাড়াই বিচ্ছেদের প্রস্তুতি গ্রহণ জোরদার করবে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর