ব্রেক্সিটের অচলাবস্থার মধ্যেই ইইউ নাগরিকদের নিবন্ধন শুরু
নিউজ ডেক্স
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নাগরিকদের (ইইউ নাগরিক) নিবন্ধনপ্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য। ইইউ নাগরিকেরা ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যে বসবাস করতে চাইলে অবশ্যই তাদের নিবন্ধিত হতে হবে। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ব্রেক্সিট চুক্তি নিয়ে চলমান অচলাবস্থার মধ্যেই ইইউ নাগরিকদের নিবন্ধনের এই প্রক্রিয়া শুরু হলো। গত মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্ট সম্পাদিত ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যান করলে ব্রেক্সিটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আগামী ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে বলে দিনক্ষণ নির্ধারিত রয়েছে। এই সময়ের মধ্যে একটি চুক্তি সম্পাদনে মরিয়া যুক্তরাজ্যের সরকার। তবে বিচ্ছেদের সময়সীমা পিছিয়ে দেওয়ার পাশাপাশি আবার গণভোটের দাবিতে অটল রয়েছে বিরোধীরা।
‘ইইউ সেটেলমেন্ট স্কিম’ নামে পরিচিত এই নিবন্ধন সম্পর্কে বলা হয়েছে, ২০২১ সালের ৩০ জুনের মধ্যে যুক্তরাজ্যে বসবাসরত সব ইইউ নাগরিককে নিবন্ধিত হতে হবে। যাঁদের যুক্তরাজ্যে বসবাসের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়েছে, তাঁরা ‘সেটেলড স্ট্যাটাসের’ (স্থায়ী বাসিন্দা) জন্য আবেদন করতে পারবেন। আর যাঁদের যুক্তরাজ্যে অবস্থানের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়নি, তাঁরা ‘প্রি সেটেলমেন্টের’ (স্থায়ী হওয়ার অপেক্ষায়) জন্য আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রে ফি ধরা হয়েছে ৬৫ পাউন্ড (প্রায় ৭ হাজার টাকা)। যাদের বয়স ১৬ বছরের কম, তাদের ফি ৩২ পাউন্ড ৫০ পেন্স (সাড়ে তিন হাজার টাকা)।
ইইউ নাগরিকদের সঙ্গে বিয়ে বা সম্পর্কের সূত্রে ইইউ-বহির্ভূত দেশের যেসব নাগরিক যুক্তরাজ্যে বসবাস করছেন, তাঁদেরও এই নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ইইউভুক্ত দেশের প্রায় ৩৫ লাখ নাগরিক যুক্তরাজ্যে বসবাস করছে। এই বিপুলসংখ্যক আবেদনকারীর জন্য যুক্তরাজ্যের অভিবাসন বিভাগ একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে খুব সহজে এবং স্বল্প সময়ে আবেদন করা যাবে বলে দাবি করছে ব্রিটিশ সরকার।
স্বল্প পরিসরে গত বছর দুই দফায় আবেদনের এই প্রক্রিয়া পরীক্ষামূলক চালু ছিল। সোমবার থেকে চালু হওয়া তৃতীয় ধাপে সব ইইউ নাগরিকের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। তবে আগামী ৩০ মার্চ থেকে পুরোদমে এই নিবন্ধন চালু হবে।
চুক্তির মাধ্যমে ব্রেক্সিট কার্যকর হলে ২০২১ সালের জুন পর্যন্ত নিবন্ধনের সময় পাবেন ইইউ নাগরিকেরা। আর চুক্তি ছাড়া বিচ্ছেদ ঘটলে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে ১৫০০ অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়েছে যুক্তরাজ্য।
এদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিটের অচলাবস্থা নিরসনে নিজ দলের বিদ্রোহীদের সমর্থন আদায়ের কৌশল নিয়েছেন। বিবিসির এক খবরে বলা হয়, বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করলেও তাদের সমর্থন আদায়ের পথ কঠিন বলে ধরে নিয়েছে সরকার। ফলে চুক্তিতে উল্লেখিত আয়ারল্যান্ড সীমান্তসংক্রান্ত ধারা নিয়ে ক্ষমতাসীন ও শরিক দল ডিইউপির যে উদ্বেগ, সেটি নিরসন করে চুক্তিটি পাসের চেষ্টা চালাবেন মে।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
