ব্যক্তিজীবন আড়ালে রাখতেই ভালবাসি: জয়া আহসান
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯
অতনু ঘোষের নতুন ছবি ‘বিনিসুতো’র শুটিং নিয়ে তিনি কলকাতায়। অর্ণব পালের ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির মিউজিক লঞ্চের আগে ‘বিনিসুতো’য় প্রথম গান রেকর্ড করা থেকে নতুন প্রযোজনা নিয়ে আনন্দবাজার ডিজিটালের সামনে জয়া আহসান।
‘বৃষ্টি তোমাকে দিলাম’ নারীকেন্দ্রিক ছবি। সপ্লিট পার্সোনালিটির গল্প। সেই থেকে মেয়েটির জীবনে একটা ঘটনা ঘটে যায়। সেই নিয়ে ছবি এগোয়। এটি পুরোপুরি আলাদা রকমের সিনেমা। আমার চরিত্রে একটা অসম্ভব স্ট্রং সেন্স আছে। এই প্রথম আমি সাইকো থ্রিলার সিনেমায় অভিনয় করছি। ফলে বাড়তি একটু চাপ তো ছিলই। কিন্তু আমার সহঅভিনেতাদের কাছ থেকে সম্পূর্ণভাবে সাহায্য পেয়েছি।’বললেন জয়া।
জয়া আহসান এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়ের মতো প্রতিষ্ঠিত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্রে অর্ণব পাল একেবারেই নতুন। তার সঙ্গে কাজ করতে রাজি হলেন কেন? জয়া বললেন, ‘গল্পটা বেশ ভালো লেগেছিল। আর আমার চরিত্রে ডার্ক শেড আছে। গল্পে আমার চরিত্রের যে ছায়াগুলো ফুটে উঠবে, তা খুব ইন্টারেস্টিং।’
অর্ণব পালের পরিচালনায় এই সিনেমাতে জয়া ছাড়াও অভিনয় করছেন বাদশা মৈত্র, চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, রাজেশ শর্মা প্রমুখ।
রাজেশ শর্মাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। সুব্রত দত্ত অভিনয় করবেন একজন স্পেশাল ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে এবং তার সহকারী হলেন রজতাভ দত্ত। চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনয় করবেন এক নামজাদা সাইক্রিয়াটিস্টের ভূমিকায়।
‘বৃষ্টি তোমাকে দিলাম’ সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র ও রকেট মণ্ডল। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান-প্রত্যূষ।
দর্শকের প্রতি সম্পৃর্ণ আস্থা রেখেই বলেন জয়া, ‘এখন গল্প বলার যুগ। অভিনেতাদের ছবি দেখে মানুষ হলে যায় না। মুম্বইতেও খেয়াল করলে দেখা যাবে, হিরোরা ক্যারেক্টর রোল করছেন। দর্শক আসলে বিচারক। দর্শক ভালো কাজকে খুঁজে নিতে জানে। সেই কারণেই এখনো ‘বিজয়া’ চলছে।’
অতনু ঘোষের নতুন ছবিতে শুধু অভিনয় নয়, গানও রেকর্ড করেছেন জয়া।
কোন গান?
‘সেটা এ মুহূর্তে বলা যাবে না।তবে ছবির চরিত্র যেমন তাতে গান রেকর্ড করলে কানে লাগত। তাই এই সিদ্ধান্ত। ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। গেয়ে দিলাম... বুঝলেন?’ অভিনেত্রী বা প্রযোজক জয়া নন, বলে উঠল নদী, মাঠ ঘেরা বাংলার এক মেয়ে। আজও কলকাতায় বসে বাংলাদেশের বইমেলার জন্য যার মনখারাপ করে। কখনো তিনি ‘বৃষ্টি’, কখনো ‘পদ্মা’।
‘আমার জীবনের সম্পর্ক, আমি কী খাই, কী পরি এসব নিয়ে আমি কোনো দিন কথা বলতে চাইনি। আমি মনে করি, কাজ করলে তবেই কথা হবে। ব্যক্তিজীবনকে আড়ালে রাখতেই ভালবাসি আমি,’ রহস্যের হাসি নিয়ে বললেন জয়া।
‘দেবী’র সাফল্যের পর নতুন প্রযোজনার কাজেও হাত দেবেন জয়া। ছবির নাম ‘ফুড়ুৎ’।
ফেসবুক নয়। ইন্স্টাগ্রামে বারে বারে ভিন্ন অভিব্যক্তির জয়াকে দেখা যায়। তার ছবি যেন সব কথা বলে দেয়।
শোনা যাচ্ছে ‘বিজয়া’র সিক্যুয়েল হবে?
‘হুমম। হবে হয়তো। ছবিটার সাফল্যই কৌশিকদাকে ‘বিজয়া’র সিক্যুয়েল নিয়ে ভাবতে বাধ্য করছে।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
