বেকারত্বে বন্দি তরুণ প্রজন্ম
প্রকাশিত: ১৮ জুন ২০২৫
বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। কিন্তু তাদের একটি বিশাল অংশই সুনির্দিষ্ট কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। তবে এর মধ্যে একটি অংশ টিউশনি করে সুনির্দিষ্ট কর্মসংস্থানের চেষ্টা করছেন। সরকারি চাকরির সীমিত সুযোগ, বেসরকারি খাতে স্বল্প বেতন ও নিরাপত্তাহীনতা আর ব্যবসা শুরু করার জটিলতা- এই তিনটি প্রধান কারণে তরুণরা যেন এক ধরনের ‘বেকারত্বের ফাঁদে’ বন্দি হয়ে পড়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। গত এক বছরে বেকারের সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ। ২০২৩ সালে বেকারের সংখ্যা ছিল সাড়ে ২৫ লাখ। বিবিএসের জরিপে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কর্মক্ষম জনগোষ্ঠী কমেছে ১৭ লাখ ২০ হাজার। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার, ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ১৭ লাখ ৩০ হাজারে। একই সঙ্গে কমেছে যুব শ্রমশক্তিও। ২০২৩ সালে যা ছিল ২ কোটি ৬৭ লাখ, ২০২৪ সালে তা নেমে এসেছে ২ কোটি ২৬ লাখে। অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বেকারদের বড় অংশই শিক্ষিত তরুণ-তরুণী। প্রতি বছর প্রায় ২২ লাখ তরুণ-তরুণী শ্রমবাজারে প্রবেশ করে। কিন্তু তাদের মধ্যে চাকরি পায় খুব অল্পই। তাও ভালো মজুরি পায় না। আমাদের বিশ্লেষণে, অনেক তরুণই বর্তমানে শিক্ষা ও কর্মে নেই। তাদের অনেকে হতাশায় ভুগছে।’
স্বপ্নগুলো আটকে আছে বিসিএস আর এনজিওতে : জাতীয় জনসংখ্যা ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশই ১৮ থেকে ৩৫ বছর বয়সি। এরা সক্রিয় শ্রমশক্তির প্রধান অংশ। এদের অধিকাংশই বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরির জন্য প্রতিযোগিতা করছেন। অনেকেই বছরের পর বছর শুধু বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, বেসরকারি সংস্থায়ও আছে (এনজিও) প্রতিযোগিতা তুঙ্গে।
তৌফিকুল ইসলাম অর্থনীতিতে এক বছর আগে স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে বেকার তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বেসরকারি চাকরিতে ১৫ থেকে ২০ হাজার টাকা বেতনে ঢুকলে ঢাকা শহরে টিকে থাকা সম্ভব না। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। কিন্তু প্রতিযোগিতা ভয়ানক।’
অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিসিএস বা সরকারি পরীক্ষায় টিকেই বা কয়জন? যদি সবাই শুধু সরকারি চাকরির পেছনে ছুটে, তাহলে দেশের অর্থনীতির চাকা অচল হয়ে যাবে। আমাদের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। বিনিয়োগকারীরা দেশেই দক্ষ কর্মী না পেয়ে বিদেশ থেকে কর্মী আনেন। কর্মসংস্থান ও দক্ষতার মধ্যে এই ব্যবধান দূর করতে হবে।’
শিক্ষায় দক্ষতার অভাব, কারিগরি খাতে আগ্রহ কম : বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) পরিচালক কোহিনুর মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা কর্মমুখী নয়। চাকরির বাজারের চাহিদা অনুযায়ী কারিকুলাম গড়ে ওঠে না। যুব সমাজের স্কিল না থাকায় অনেক কর্পোরেট হাউস বাধ্য হয়ে বিদেশি কর্মী নিয়োগ দেয়। দেশে যেসব স্কিল উন্নয়ন সংস্থা রয়েছে, তাদের গবেষণা ও দিকনির্দেশনারও অভাব রয়েছে। আর জনসংখ্যার তুলনায় কাজের সংখ্যা খুবই কম। তাই অনেকেই পড়াশোনা শেষেও বেকার থাকেন।’
বিশেষজ্ঞদের মতে, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা তরুণদের হাতে বাস্তব দক্ষতা তুলে দিতে পারছে না। ফলে স্নাতক ডিগ্রি নিয়েও চাকরির বাজারে তারা অযোগ্য হিসেবে বিবেচিত হন। অন্যদিকে, কারিগরি শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণের প্রতি তরুণদের আগ্রহও কম। অথচ এ খাতেই রয়েছে দ্রুত আত্মনির্ভর হওয়ার সুযোগ।
ব্যবসায় ঝুঁকি নিতে ভয় : তরুণদের অনেকেই নিজের উদ্যোগে কিছু করতে চাইলেও পরিবার, মূলধন এবং নীতিগত সহায়তার অভাবে পিছিয়ে যাচ্ছেন। ব্যাংক লোন পেতে হয় নানা ঝক্কি-ঝামেলার মধ্য দিয়ে। আবার সঠিক প্রশিক্ষণ ও পরিকল্পনার অভাবও বড় বাধা। বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা কমে যাওয়ার পেছনে সামাজিক দৃষ্টিভঙ্গিও বড় বাধা। ‘চাকরি না পেয়ে ব্যবসা করছে’- এ ধরনের মন্তব্য অনেক পরিবারেই নেতিবাচকভাবে দেখা হয়।
নুরুল আবসার, চট্টগ্রামের একটি কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নিজ উদ্যোগে প্রিন্টিং ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু সে ব্যবসা ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ‘ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। ব্যাংকে জামানত দিতে না পারায় লোন পাইনি। পরিবার থেকেও উৎসাহ মেলেনি।’ অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘অর্থনীতির চাকা সচল রাখতে হলে তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পথে এগোতে হবে। দক্ষতা বাড়াতে হবে। সবচেয়ে বড় বাধা মূলধন। ব্যাংক সহজে লোন দিতে চায় না। এখন বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করি, এ সমস্যার সমাধান হবে।’
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
