বিশ্ব গণমাধ্যমে আলোচনায় সাকিব, টুইটারে ঝড়
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪
২৬ তারিখ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ছাব্বিশের ঝড় যে সাকিব আল হাসানের একটা প্রেস কনফারেন্স থেকে আসবে তা হয়ত কেউ আঁচ করতে পারেননি। ক্যারিয়ার শেষ করার ইঙ্গিত সাকিব দিয়ে রেখেছিলেন গেল বছরের শেষাংশে। তবু সাকিবহীন বাংলাদেশকে মেনে নেওয়া খানিকটা যেন কষ্টের। কানপুরের সংবাদ সম্মেলনের পর তাই আলোচনায় কেবলই টাইগার ক্রিকেটের সাবেক এই ক্রিকেটার।
বাংলাদেশ তো বটেই বৈশ্বিক গণমাধ্যমেও একেবারেই শীর্ষে সাকিব আল হাসান। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা, ব্রিটেনের গণমাধ্যম রয়টার্স, উইজডেন, পাকিস্তানে ডন, ক্রিকেট পাকিস্তান কিংবা ভারতের শীর্ষ সব গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন সাকিব আল হাসান। অবসরের ঘোষণায় ক্রিকেট বিশ্বকে এতটাই চমক দিয়েছেন যার প্রভাব পড়েছে টুইটারেও।
অবসরের ঘোষণার পরেই ভারতের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। শুধু সাকিবই না, মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অবসরের ঘোষণা দেওয়ার পর মিরপুরও উঠে এসেছিল ভারতের টুইটার ট্রেন্ডে। সারাবিশ্বেই ক্রিকেট ট্রেন্ডিংয়ে ওপরে আছেন সাকিব।
সাকিবের অবসর ঘোষণা এসেছে ভারতের কানপুর থেকে। স্বাভাবিকভাবেই ভারতের শীর্ষ সব গণমাধ্যমে শিরোনাম এখন তিনিই। কেউ সামনে এনেছে অবসরের ঘোষণাকে, কেউ কথা বলছেন কানপুরে তার ক্যারিয়ার শেষের সম্ভাব্যতা নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টিভি, এবিপি, এনডিটিভি সবখানেই সামনে এসেছে সাকিবের নাম। কেউ কেউ সামনে রেখেছে সাকিবের বিরুদ্ধে মামলার কথাগুলোকে।
আল-জাজিরা অবশ্য সাকিবের ক্যারিয়ারের ইতির কথা এনেছে সামনে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার বিদায়ের কথা শিরোনামে এনেছে তারা। রয়টার্স সাকিবের অবসরকে উল্লেখ করেছে ‘বিস্ফোরক’ হিসেবে। ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেনে উঠে এসেছে সাকিবের নিরাপত্তা ইস্যুর কথা।
মিরপুরে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানালেও সাকিব সামনে রেখেছেন নিরাপত্তা ইস্যুকে। যদি নিরাপদ বোধ না করেন তবে কানপুরেই হয়ত শেষবার দেখা যাবে তাকে। সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।’
টেস্ট ও টি ২০ থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন সাকিব। গুঞ্জন আছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফরম্যাট থেকেই অবসরে যাবেন সাকিব। তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ানডেতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- ঢালিউড অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
- বিদেশি কর্মিদের লাখ ডলারের ভিসা ফি স্থগিত
- ‘ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশিরাও জিতে’
- নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই
- সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার
- প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
- বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর
- যুক্তরাষ্ট্রের মসজিদের ইমামকে বহিস্কারের রায়
- কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়
- আমেরিকান জনগনের প্রতি ইরানের খোলা চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
