বিশ্বে সর্বোচ্চ সোলার প্যানেল ব্যবহারকারী দেশ বাংলাদেশ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের শিকার হলেও ঝুঁকি মোকাবেলায় করণীয় কী, সে সম্পর্কে বাংলাদেশই পৃথিবীকে পথ দেখিয়েছে। অনেক ক্ষেত্রে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ সোলার প্যানেল ব্যবহারকারী দেশ। বর্তমানে দেশে ৫০ লাখ সোলার প্যানেল ব্যবহৃত হচ্ছে যা চীন, ভারত কিংবা পৃথিবীর বড় কোনো দেশে নেই। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করা হয়। এটি পরিবেশ ক্ষেত্রে সর্বোচ্চ পদক।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেন্ট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (সিজিআরএফ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে জলবায়ু পরিবর্তনে গণমাধ্যমে ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের শিকার, এর জন্য দায়ী উন্নত দেশগুলো। এর ঝুঁকি মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করা প্রয়োজন। দুঃখজনক হলেও সত্যি যে বিশ্ব সম্প্রদায় প্যারিস চুক্তির আলোকে যে ধরনের পদক্ষেপ নেয়ার কথা ছিল এখনও সে ধরনের পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। কার্বন নিঃসরণ কমানোর জন্য এখনও পর্যন্ত যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা কার্যকর হলে তাপমাত্রা শিল্প বিপ্লবের আগের তুলনায় আরও সাড়ে তিন ডিগ্রি বাড়বে।
তিনি বলেন, প্যারিস চুক্তির আলোকে পৃথিবীর তাপমাত্রা শিল্প বিপ্লবের আগের তাপমাত্রার তুলনায় মাত্র ২ ডিগ্রি বাড়ার কথা বলা হয়েছে। ২ ডিগ্রির বেশি যেন না বাড়ে সেভাবে কাজ করব আমরা। ইতোমধ্যে পৃথিবীর তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে গেছে।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির যেকোনো প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভাষা আন্দোলন, স্বাধীকার আদায়, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামের পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অপরিসীম।
মন্ত্রী বলেন, জলাবায়ু পরিবর্তন ও বিশ্বের উন্নয়ন একটি বৈশ্বিক দুর্যোগ। এ দুর্যোগ মোকাবেলায়ও শুধু ক্লাইমেন্ট চেঞ্জ জার্নালিস্ট ফোরামই নয়, সব গণমাধ্যমকর্মীরা ভূমিকা পালন করতে পারে।
হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অনেক রাষ্ট্রের তুলনায় এগিয়ে। বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ যারা এ ধরনের পরিকল্পনা তৈরি করেছে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে যা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মাত্র দু-একটি দেশ করেছে।
তথ্যমন্ত্রী বলেন, পিআইবির মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পিআইডিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় করণীয় যে প্রচার প্রচারণা রয়েছে সেগুলোতে গণমাধ্যমকর্মীদের কীভাবে অন্তর্ভুক্ত করা যায় তা ভেবে দেখা হবে।
তিনি আরও বলেন, শুধু জলবায়ু পরিবর্তনই ইস্যুই নয়, দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ সচেতন করা, পরিবেশ সচেতনতা যদি স্কুল থেকে তৈরি হয় তাহলে পরিবেশ ভালো থাকবে।
হাছান মাহমুদ বলেন, বিদেশে বাচ্চারা রাস্তায় কোনো কাগজ ফেলে না কিন্তু আমাদের দেশে অনেক শিক্ষিত ও বিত্তবান মানুষ সচেতনতার অভাবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশ সচেতনতা তৈরিতে তথ্য মন্ত্রণালয় থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সিজিআরএফ সভাপতি কাওসার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
