বিনামূল্যের ট্রলিতেও দিতে হয় টাকা
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫
২৫ বছর বয়সি মাইদুল হাসান পেশায় নির্মাণশ্রমিক। বাড়ি বরিশাল। ছোটবেলায় বাবাকে হারিয়ে মাকে নিয়েই থাকেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে। কঠোর পরিশ্রমে বড় বোনের বিয়েও দিয়েছেন তিনি। জীবনের কষ্ট যেন তাকে থামিয়ে রাখতে পারেনি।
কিন্তু ২১ অক্টোবরের এক বিকালেই সবকিছু ওলটপালট হয়ে যায়। ওষুধ আনতে বাড়ি থেকে বেরিয়ে সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন মাইদুল। পথিমধ্যে দুর্ঘটনায় মারাত্মক আহত হন। এখন তার ঠিকানা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেটি সবার কাছে ‘পঙ্গু হাসপাতাল’ নামে পরিচিত।
অপারেশনের পর নিচতলায় রাখা হয় তাকে। প্রথম দিন হাসপাতালের ভিতর থেকে বিনামূল্যে একটি ট্রলি পাওয়া গেলেও সেই ট্রলি নিয়ে যেতে দায়িত্বে থাকা আয়াকে দিতে হয়েছে ২০০ টাকা। এরপর থেকে যখনই আয়া বা ওয়ার্ডবয়ের সাহায্য নিয়েছেন, দিতে হয়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। গতকাল সকালে পঙ্গু হাসপাতালের পঞ্চম তলার ইসিজি রুমের সামনে কথা হয় তার সঙ্গে। শয্যাশায়ী মাইদুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সব জায়গায় লেখা আছে, বিনামূল্যে সেবা। কিন্তু বাস্তবে কারও সাহায্য লাগলে টাকা না দিলে কেউ আসে না। মাইদুলের মতো অনেক রোগী ও স্বজনই একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
সরেজমিন দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের পাশে একটি কক্ষ ‘ট্রলি স্টেশন’। এখানে রোগীর তথ্য দিয়ে বিনামূল্যে ট্রলি বা হুইলচেয়ার নেওয়া যায়। আগে ৩০০ টাকা জামানত নেওয়া হলেও এখন তা বন্ধ। কাগজে-কলমে সবই বিনামূল্যে, কিন্তু বাস্তবে অন্য হিসাব চলে। হাসপাতালের কিছু আয়া ও অস্থায়ী কর্মচারী রোগীদের ডাক্তার বা কেবিনে পৌঁছে দেওয়ার নামে টাকা নিচ্ছেন নিয়মিত। পঞ্চাশোর্ধ্ব কয়েকজন নারী এসব কাজের নেতৃত্ব দিচ্ছেন। কেউ কেউ টাকার ভাগ নিয়ে বাগ্বিতণ্ডায়ও জড়ান।
রোগীর স্বজনরা বলছেন, সেবার নামে এই টাকা আদায় আগের মতোই চলছে। কেউ বিনামূল্যে সাহায্য করতে চান না। রোগীকে হুইলচেয়ারে করে ডাক্তার দেখাতে নিলে ২০০ টাকা দিতে হয়। যদি কেবিনে নিতে হয় তাহলে ৩০০-৪০০ টাকাও দিতে হয়। না দিলে মুখ ভার করে, অনেকে তো আসেই না।
মাজহার হোসেন নামে এক রোগীর স্বজন বলেন, ‘আমার ভাতিজা খেলতে গিয়ে পা ভেঙেছে। তিন দিন ধরে ভর্তি আছি। প্রতিদিন ড্রেসিং করতে হয়। ওয়ার্ড বয়ের সাহায্য ছাড়া কাজ হয় না। বিনিময়ে ১০০ টাকা দিলে নেয় না, ২০০ টাকা দিতেই হয়।’
হাসপাতাল পরিচালক আবুল কেনান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে নেই। কোনো রোগী বা তার স্বজন যদি কোনোভাবে ভোগান্তির শিকার হন তাহলে লিখিত অভিযোগ দিতে বলুন। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- রাজনীতি থেকে অবসর নয়, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চাই:শেখ হাসিনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
