বাইডেন-ট্রাম্পের ভাগ্য নির্ধারণী ভোট চলছে
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২
মার্কিন মধ্যবর্তী নির্বাচন
যুক্তরাষ্ট্রজুড়ে আজ মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে পারে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, একের পর এক ভোটকেন্দ্রগুলো খুলছে। ইতোমধ্যে অ্যারিজোনা, কলোরাডো,মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, উটাহ, উইয়োমিং সবখানেই ভোট শুরু হয়েছে।
ডয়চে ভেলে বলছে, বাংলাদেশ সময় বিকেল ৫ টায় দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। এটি আগামী ১২ ঘণ্টা পরে শেষ হবে। তবে এর চূড়ান্ত ফল পেতে কয়েক দিন, এমনকি কিছু ক্ষেত্রে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে আগাম ভোট পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস ইলেকশন প্রজেক্ট বলেছে, ৪ কোটি ৩০ লাখের বেশি মার্কিন নাগরিক ইতিমধ্যে মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন।
কংগ্রেসের উভয় কক্ষ, প্রতিনিধি পরিষদ ও সেনেটের জন্য সদস্য নির্বাচন করবেন ভোটাররা। এর মধ্যে প্রতিনিধি পরিষদের সব আসন, অর্থাৎ ৪৩৫ জন সদস্য নির্বাচন করা হবে। আর সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির জন্য নির্বাচন হতে যাচ্ছে।
বর্তমানে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আছে। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে কোনো একটির নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছে চলে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে বাইডেনের মেয়াদের শেষ দুই বছরে ডেমোক্র্যাটদের বিভিন্ন ইস্যু কংগ্রেসে পাস করাতে সমস্যা হতে পারে।
সোমবার শেষ মুহূর্তে ভোটারদের আকৃষ্ট করতে মাঠে নেমেছিলেন বাইডেন ও ট্রাম্প। বাইডেন এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ'বলে অভিহিত করেছেন।
ওয়াশিংটন ডিসি থেকে একটু দূরে অবস্থিত বোয়ি স্টেট বিশ্ববিদ্যালয়ে সোমবার বক্তব্য দিতে গিয়ে বাইডেন বলেন, আমরা হৃদয়ে অনুভব করছি যে আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে আছে, আর আমরা এ-ও জানি যে, আপনাদের পক্ষে একে রক্ষা করার সময় এখনই।
এদিকে ওহাইও রাজ্যের এক সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর তিনি বলেন, আগামী সপ্তাহে তিনি একটি বড় ঘোষণা দিতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। ১৫ নভেম্বর ঘোষণাটি আসতে পারে বলেও জানান ট্রাম্প।
সোমবার সমাবেশ শেষে হোয়াইট হাউসে ফেরার পথে বাইডেন সাংবাদিকদের বলেন, তার বিশ্বাস ডেমোক্র্যাটরা সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। আর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ধরে রাখাটা ‘কঠিন' হতে পারে৷ সেক্ষেত্রে ওয়াশিংটনে তার জীবনটা ‘আরো কঠিন' হয়ে উঠতে পারে।
মধ্যবর্তী নির্বাচনের ফল বাইডেনের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কারণ, এর উপর নির্ভর করে বাইডেন ২০২৪ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কি না সেই সিদ্ধান্ত নিতে পারেন।
যদি কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ হারায় তাহলে মেয়াদের শেষ দুই বছর বাইডেন কার্যত ক্ষমতাহীন হয়ে পড়বেন। সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ইস্যু, ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তার বিষয়গুলোতে বাইডেন কিছু করতে পারবেন না।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র এখন যতটা আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে সেটা রিপাবলিকানরা চালিয়ে যেতে চান না। পেনসিলভেনিয়া, নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া, উইসকনসিন, নিউ হ্যাম্পশায়ার এবং ওহাইওর সেনেট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
