বাংলাদেশ সোসাইটি কিনবে নতুন ভবন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫
দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যকরী পরিষদের সভায় বাংলাদেশিদের জন্য নতুন বাংলাদেশ সেন্টার বা ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি। এছাড়া যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন, আগামী রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনেরও সিদ্ধান্ত হয়। গত ৫ জানুয়ারি বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সোসাইটির নতুন সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন চেয়ারম্যান, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, মুনসুর আহমদ ও হাছান খান।
সভা শুরু হয় সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এ সময় সোসাইটির সর্বাঙ্গিক মঙ্গল কামনায় এবং প্রয়াত সকল কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সভায় উপস্থিত পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সেন্টার/বাংলাদেশ ভবন কেনা হবে। প্রকল্পটি কুইন্স এলাকায় বাস্তবায়নের বিষয়েও সিদ্ধান্ত হয়। বর্তমান কার্যকরী পরিষদ এই প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে। তাই শিগগিরই একটি প্রজেক্ট প্রোফাইল তৈরি করে বিশেষ ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভবন ক্রয়ের বিষয়ে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ থেকে সহযোগিতা নেওয়ার ব্যাপারেও সভায় আলোচনা হয়।
এছাড়া যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২০ ফেব্রুয়ারি এ অনুষ্ঠান আয়োজনের জন্য সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ানকে আহবায়ক, সাংগঠনিক সম্পাদক ডিউক খানকে সদস্য সচিব এবং কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দীকে প্রধান সমন্বয় করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ হাসান (জিলানী) ও সমন্বয়কারী হাছান খান। এতে চিত্রাংকন, কবিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং প্রতিবছরের মতো 'অক্ষর' নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে।
রমজান উপলক্ষ্যে আগামী ৯ মার্চ রোববার নিউইয়র্কের জয়া হলে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এজন্য সহ-সভাপতি কামরুজ্জামান কামরুলকে আহবায়ক, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারীকে সদস্য সচিব এবং মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী করে আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), যুগ্ম আহবায়ক, আশ্রাব আলী খান লিটন, যুগ্ম সদস্য সচিব, মুনসুর আহমদ, সমন্বয়কারী। কার্যকরী পরিষদের অন্যান্যরা সদস্য হিসাবে থাকবেন। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হিফজ বিভাগ, সাধারণ (ছেলে) ও সাধারণ (মেয়ে) বিভাগ থাকবে। প্রতিযোগীরা শিগগিরই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া সিটির আরো দুইটি বোর সহ বাংলাদেশী অধ্যুষিত কয়েকটি এলাকায় পৃথকভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে নিউইয়র্কে 'বাংলাদেশ ডে প্যারেড' আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সোসাইটির নতুন কমিটি। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে।
সোসাইটি পরিচালিত বাংলা স্কুলকে আরো যুগোপযোগী করার বিষয়ে সদস্যরা একমত হন। একই সঙ্গে সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে আরো কয়েকটি বাংলা স্কুলের শাখা খোলার বিষয়ে নীতিগত ঐক্যমত্য হয়। এ বিষয়ে সামগ্রিক পর্যালোচনা করে আগামী কার্যকরী কমিটির মিটিংয়ে রিপোর্ট পেশ করতে বিষয়ে স্কুল ও শিক্ষা সম্পাদক কে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়া অনলাইনে ভোটার নিবন্ধন, সোসাইটির বর্তমান ওয়েবসাইটকে আরও যুগোপযোগী করা, ওয়েব সাইটে আজীবন ও সাধারণ সদস্যদের নাম অন্তর্ভুক্তি, অনলাইনে ফিউনারেল সার্ভিসের নিবন্ধননের বিষয়েও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে দীর্ঘদিন থেকে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিং কর্তৃক সোসাইটির বর্তমান ভবনের উপর মোটা অংকের আরোপিত জরিমানা পরিশোধের ব্যাপারে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়রদের দায়িত্ব দেওয়া হয়।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
