বাংলাদেশ-তুরস্কের ভিন্ন রকম সম্পর্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
সাম্প্রতিক সময়ে বিদেশি শিক্ষার্থীদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে তুরস্ক। দেশটিতে আরও বেশি বিদেশি শিক্ষার্থী টানতে সরকারের দীর্ঘমেয়াদি কিছু প্রকল্প, বিশ্ববিদ্যালয়ের গুণগত মান আর তুরস্কের ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থান মূখ্য ভূমিকা পালন করছে।
এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত এ দেশটি একদিকে যেমন হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য বুকে ধারণ করে আছে তেমনই এর আছে সাম্প্রতিক সময়ে বিশ্বকে নেতৃত্ব দেয়ার উচ্চাভিলাষ।
তুর্কির উচ্চশিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় সাড়ে ১২লাখ বিদেশি ছাত্র আছে। এদের মধ্যে প্রায় সতের হাজার সম্পূর্ণ তুর্কি সরকার প্রদত্ত বৃত্তির আওতায় উচ্চশিক্ষা লাভ করছে।
সরকার বিদেশী শিক্ষার্থী সংখ্যা ২০২৩ সালের মধ্যে ৫০ লাখে উন্নীত করার লক্ষ্যে ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে।
২০১০ সালে তুর্কিয়ে বুরসলারি নামে নতুন শিক্ষা বৃত্তি চালু করার মাধ্যমে বিদেশি ছাত্রদের জন্য নতুন দ্বার উম্মুক্ত করে দেয়। এই বৃত্তির আওতায় প্রতি বছর প্রায় ছয়-সাত হাজার বিদেশী শিক্ষার্থী পূর্ণ তহবিল বৃত্তিতে পড়ালেখা করার সুযোগ পায়।
তুর্কি সরকারের বৃত্তির আওতায় শুধু পাসপোর্ট ও ভিসা খরচ ছাত্রের নিজের পকেট থেকে খরচ করতে হয় বাকি সব ব্যয়ভার তুর্কি সরকার বহন করে। বিশ্ববিদ্যালয়ের বেতনাদি, তুর্কিতে থাকা-খাওয়াসহ সব খরচ তুর্কি সরকার বহন করে।
বৃত্তি পাওয়ার পর তুরস্কে প্রথম আসা এবং পড়াশোনা শেষে দেশে ফেরার বিমান খরচও দেয় তুর্কি সরকার।
এছাড়াও প্রতি মাসে প্রায় ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হাত খরচ।
এই বৃত্তির আবেদন করা যায় অনলাইনে সম্পূর্ণ বিনা খরচে।
তবে আবেদন করলেই যে আপনি বৃত্তি পেয়ে যাবেন তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
গত বছর পাঁচ হাজার আসনের বিপরীতে সারা বিশ্ব থেকে আবেদন পড়েছিল প্রায় ১৮ লাখ!
সুতরাং এই স্কলারশিপ পাওয়ার জন্য শুধু ভাল ফলাফলই যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার, বিতর্ক, রচনা লেখা প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠানের পদক ইত্যাদি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে বেশ গুরুত্ব দেওয়া হয়।
এর বাইরেও কর্তৃপক্ষ তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করে।
ইউরোপের দ্বারপ্রান্তে অবস্থিত দেশ তুরস্কে দিন দিন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বেশ প্রিয় হয়ে উঠছে।
২০০৬ সালে সারা তুর্কিতে মাত্র ২০ জন বাংলাদেশী ছাত্র ছিলেন। ২০১৮ সালে এই সংখ্যা প্রায় ৫০০ ছাড়িয়েছে।
আগে শুধুমাত্র রাজধানী আঙ্কারা আর ঐতিহাসিক শহর ইস্তানবুলকেই বেছে নিতেন বাংলাদেশি শিক্ষার্থীরা। কিন্তু এখন তারা ছড়িয়ে ছিটিয়ে আছে তুরস্কের আনাচে কানাচে। তুরস্কের ৮১ জেলার প্রায় প্রতিটি এলাকায় এখন বাংলাদেশিদের দেখা যায়।
ইস্তানবুল, আঙ্কারা ছাড়াও ইযমির, বুরছা, কোনিয়া, আনতালিয়া, আদানা, কায়ছেরি আবং গাযি আনতেপ এ উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের পদচারণা দেখা যায়।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি আছে ইস্তানবুল ইউনিভের্সিটিতে। তার পরে আঙ্কারার মিডল-ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, এবং তিন নম্বরে আছে আদানা শহরে অবস্থিত চুকুরোভা ইউনিভার্সিটি। আর বেসরকারিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি আছে ইস্তানবুলের ছাবাহাত্তিন যাইম ইউনিভার্সিটিতে।
এক সময় বাংলাদেশিরা এখানে শুধুমাত্র প্রকৌশল এবং চিকিৎসাবিদ্যায় অধ্যয়ন করতে আসতো। কিন্তু এখন যুগ পাল্টে গেছে, পরিবর্তন এসেছে মানুষের চিন্তা-চেতনা আর চাহিদায়।এখন বাংলাদেশিরা এখানে সমাজবিদ্যা, লোক প্রসাশন, পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা, ইসলামিক বিজ্ঞান, অর্থনিতি, ব্যবসা প্রশাসন, বিষয় পড়তে তুরস্কে আসছে।
বাংলাদেশিরা অন্যান্য দেশের মতো তুর্কিতেও তাদের সাফল্য দিয়ে দেশের সম্মান উজ্জ্বল করছে।
তুর্কিতে পড়াশোনা শেষ করে অনেকেই দেশে ফিরে যাচ্ছে। কেউ ঢাকায় তুর্কি দূতাবাসে কেউ বা বাংলদেশে তুর্কি কোম্পানিতে চাকরি করছে। বাংলাদেশে এখন অসংখ্য তুর্কি কোম্পানি আছে। অনেকে আবার দেশে ফিরে বহুজাতিক প্রতিষ্ঠানেও কাজ করছে। অনেকে আবার উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমায় ইউরোপ, আমেরিকা বা অন্য কোনো দেশে।
অনেকে আবার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর তুর্কিতেই থেকে যাচ্ছে। এখানে বিভিন্ন সরকারি-বেসরকারি এবং মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করছে। সরকারি টিভি টিআরটি, স্বাস্থ মন্ত্রণালয়, পর্যটন শিল্পসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করছে বাংলাদেশিরা। এর বাইরেও আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শিক্ষা সহ বিভিন্ন কোর্সে খন্ডকালীন শিক্ষকতা।
এদেশে বাংলাদেশী-তুর্কি যৌথ পরিবারের সংখ্যাও নেহায়েত কম নয়। যারা এদেশে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করছেন তাদের অনেকেই তুর্কি তরুণী বিয়ে করে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন। অনেকে আবার বাংলাদেশী নাগরিকত্বকে বিসর্জন দিয়ে তুর্কির নাগরিক হয়েছেন।
এই তো গেল বছরও দু-তিন জন বাংলাদেশি তুর্কি রমণীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন। বিয়ে করে অনেকে তুরস্কে আছেন কেউ আবার তুর্কি স্ত্রীসহ পাড়ি দিয়েছেন বাংলাদেশে বা অন্য কোনো ভূমিতে।
তারা বাংলাদেশ তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক গণ্ডি থেকে একেবারে ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে নিয়ে গেছেন।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
