বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানিদের প্রতি আহ্বান
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের উত্তম গন্তব্য আখ্যা দিয়ে এ দেশে বিনিয়োগ করতে জাপানের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
মঙ্গলবার জাপানের নাগোয়া শহরে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বিষয়ে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
নাগোয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে এ সেমিনার সম্মিলিতভাবে আয়োজন করে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, নাগোয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নাগোয়া সিটি অফিস এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)।
সেমিনার আয়োজনে সহযোগিতা করে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), ইউনাইটেড নেশন্স ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এবং জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেমিনারে নাগোয়ার প্রায় ৮০ জন ব্যবসায়ী অংশ নেন।
জাপানের চতুর্থ বৃহত্তম শহর ও অটোমোবাইল হাব নাগোয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সুযোগ-সুবিধাসমূহ অবহিত করার লক্ষ্য নিয়ে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান নাগোয়া শহরের মেয়র তাকাশি কাওয়ামুরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। গত এক দশকে বাংলাদেশের প্রতিটি খাতের রূপান্তর বিশ্লেষণ করে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বিশদ বর্ণনা করেন রাষ্ট্রদূত।
তিনি বাংলাদেশের শিল্পোন্নয়নের মূল উপাদানসহ সরকারের ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ এবং তা অর্জনে সরকার গৃহীত পরিকল্পনাসমুহ জাপানি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন। বাংলাদেশের নারীর অগ্রযাত্রা এবং অর্থনীতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ ও অবদানের কথাও গর্বের সাথে উপস্থাপন করেন রাষ্ট্রদূত। জাপান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। এ সময় বাংলাদেশে চলমান বড় বড় প্রকল্পগুলোয় সহযোগিতা করায় তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগোয়ায় বাংলাদেশের কনসাল হিসাকাজু মিজুতানি। বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা নিয়ে উপস্থাপনা করেন জাইকার প্রতিনিধি মাসুমি ওকামোতো। বাংলাদেশে ব্যবসার পরিবেশ, সুবিধা-অসুবিধা ও বিনিয়োগে করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন জেট্রো ঢাকার প্রতিনিধি তাইকি কোগা। এছাড়া, বাংলাদেশে ব্যবসার অভিজ্ঞতা বর্ণনা করেন সুমিতমো করপোরেশনের সুতোমু হাসিমতো। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের নতুন কারখানা স্থাপন ও ব্যবস্থাপনা এবং বাজার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া হাসি।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় সেমিনারে। শেষে প্রশ্ন উত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন হয়।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
