বাংলাদেশের ম্যাচের ভেন্যু উন্মুক্ত করল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৪
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু বিশ্বকাপই নয়, ক্রিকেটের কোনো ইভেন্ট এবারই প্রথম আয়োজন করছে দেশটি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা। তারমধ্যে একটি নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
আসন্ন বিশ্বকাপের একমাত্র নতুন স্টেডিয়াম এটি। মাত্র তিন মাসে স্টেডিয়ামটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠটিতে আগামী ১০ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ বৃহস্পতিবার (১৬ মে) উদ্বোধন করা হলো স্টেডিয়ামটি।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রীতিমতো তারার হাট বসিয়েছে। বিশ্বকাপের অ্যাম্বাসেডর উসাইন বোল্টসহ উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার কার্টলি অ্যামব্রোস, পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক, ইংলিশ তারকা লিয়াম প্লাঙ্কেট এবং যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের দুই ক্রিকেটার কোরি অ্যান্ডারসন ও মোনাক প্যাটেল।
নাসাউ স্টেডিয়াম সম্পর্কে বোল্ট বলেন, ‘নতুন স্টেডিয়ামটি চমৎকারভাবে সাজানো হয়েছে। এটি বেশ সাজানো গোছানো ও পরিপাটি। ক্রীড়াঙ্গনের অন্যতম বড় ইভেন্টের জন্য তৈরি মাঠটি। যুক্তরাষ্ট্রের জন্যও বিশ্বকাপ আয়োজন একটি অর্জন বলে মনে করি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে। সেই আসরটি বসবে লস অ্যাঞ্জেলেসে। তার আগে যুক্তরাষ্ট্রের জন্য এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ।’
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন, ৯ জুন এই মাঠেই অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের সবচেয়ে বড় ও আকর্ষণীয় ম্যাচ, ভারত-পাকিস্তান লড়াই।
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
