বসে থেকেই মশা মারার খরচ ৯২ কোটি টাকা
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫
দেশে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর থাবায় চলতি বছরে মারা গেছেন ৫৪ জন। মশক নিধন নিয়ে সারা দেশে চলছে আলোচনা। কিন্তু এতো আলোচনার মাঝেও সাড়াশব্দ নেই ঢাকা মশক নিবারণী দপ্তরের। মশক নিধনে কোনো কার্যক্রম না থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৯২ কোটি ৬১ লাখ টাকা। চলতি বছরে প্রকাশিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা যায়, মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় বাজেট শাখা থেকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য স্থানীয় সরকার বিভাগ এবং দপ্তর ও সংস্থার জন্য ৪৫ হাজার ২০৫ কোটি ৫৫ লাখ টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে পরিচালন বাজেট এবং উন্নয়ন বাজেট অন্তর্ভুক্ত রয়েছে। বাজেটের এই তালিকায় ঢাকা মশক নিবারণী দপ্তরের জন্য পরিচালন ব্যয় বাবদ বরাদ্দ করা হয়েছে ৯২ কোটি ৬১ লাখ টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে ৫৩ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। দপ্তরটির নিজস্ব ব্যবস্থাপনায় মশা মারার জন্য নেই কোনো কীটনাশক বা যন্ত্রপাতি কেনার বাজেট। বরাদ্দ আছে শুধু অফিস পরিচালনা ও কর্মচারীদের বেতন-ভাতার জন্য। নেই গবেষণাগার, প্রশিক্ষণের সুযোগ। নেই আধুনিক সরঞ্জাম। এমনকি মশা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ বা মাঠপর্যায়ে বাস্তবায়নের ক্ষমতাও নেই। জানা যায়, রাজধানীর লালবাগের নূর ফাতাহ লেনে এক একর ৩৯ শতাংশ জমির ওপর ১৯৪৮ সালে ঢাকা মশক নিবারণী দপ্তর প্রতিষ্ঠা করে তৎকালীন পাকিস্তান সরকার। সে সময় ম্যালেরিয়া মোকাবিলায় ভূমিকা রাখত এই দপ্তর। অনেক জনবল ছিল সে সময়। ১৯৭২ সালে দপ্তরটির ৩৩৮ জনবলসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেয় সরকার। ১৯৮৪ সালে এ বিভাগকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়। ১৯৯২ সালে হয় নিয়োগবিধি। সর্বশেষ ২০১১ সালে ৬৩ জন কর্মচারী নিয়োগ পেলেও এরপর আর কোনো নিয়োগ হয়নি। ২০০৯ সালে দপ্তরের অর্গানোগ্রাম সংশোধন করে প্রশাসনিক পদ সৃষ্টি করা হলেও, তা আজও গেজেটভুক্ত হয়নি। ফলে পুরোনো কাঠামোতেই চলছে কার্যক্রম। উন্নত গবেষণা, ডেটা বিশ্লেষণ বা কীটনাশকের কার্যকারিতা যাচাইয়ের জন্য নেই কোনো বিজ্ঞানভিত্তিক অবকাঠামো। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশে বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিষ্ঠান জরুরি ছিল। এ প্রতিষ্ঠানকে এভাবে গড়ে তোলার সুযোগ ছিল। ২০১৯ সালে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ রকম একটা রূপরেখা দিয়েছিলাম। বেশ কয়েকটা মিটিংও হয়েছিল। এরপর আর কোনো অগ্রগতি নেই।’
বর্তমানে দপ্তরটিতে ২০০ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দপ্তরের মাঠপর্যায়ের কর্মচারীরা ঢাকার দুই সিটি করপোরেশনের অধীনে যুক্ত। ঢাকা উত্তর সিটি করপোরেশনে রয়েছেন ১০৬ জন, এর মধ্যে ১২ জন সুপারভাইজার, একজন ইনসেক্ট কালেক্টর এবং ৯৩ জন মশক নিয়ন্ত্রণ কর্মী (ক্রু)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত ৭৫ জন, সবাই ক্রু পদে। তারা সকাল ও বিকালে দুই বেলা ‘লার্ভিসাইডিং’ (পানির উৎসে মশার লার্ভা ধ্বংস) এবং ‘এডাল্টিসাইডিং’ (উড়ন্ত মশা নিধন) কাজে নিয়োজিত। বাকিরা দপ্তরের প্রশাসনিক দায়িত্বে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মশা নিধন করা প্রধান কাজ হলেও তাদের কোনো ক্ষমতা নেই। সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী মশা মারার ওষুধ ছিটাতে হয়। নামসর্বস্ব প্রতিষ্ঠান হয়ে উঠেছে মশক নিবারণী দপ্তর।
এ ব্যাপারে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা মশক নিবারণী দপ্তরকে সক্রিয় করতে সঠিক পরিকল্পনা প্রয়োজন। এটাকে গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব কি না এ বিষয়ে যারা মশক নিয়ন্ত্রণ বিষয়ে গবেষণা করেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। নইলে অর্থ এবং জনবলের অপচয় হবে।
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- বর সেজে ভোট ও বিয়ে
- ১২০ মিলিয়ন ডলারের মেডিকেয়ার-মেডিকেইড জালিয়াতি
- ধণীদের ওপর ট্যাক্স বাড়াতে মামদানির আহবান
- তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
- হেরে গেলেন জামায়াতের সেই কৃষ্ণ নন্দী
- জামায়াত-এনসিপির হেভিওয়েটদের ভরাডুবি
- ভোট সুষ্ঠু হওয়ায় ইউনূসের কৃতজ্ঞতা
- নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন’ঃ হাসিনা
- বিজয় মিছিল নয়।। দোয়ার নির্দেশ তারেক রহমানের
- যুক্তরাজ্যে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী শাবানা মাহমুদ!
- তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী
- আজকাল ৯০৯
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা
- জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি
- ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
- ক্ষমতায় বসেই বড় অর্থ সংকটে পড়বে সরকার
- পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা
- খবর পেতে মানুষ সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকছে, জরিপে উদ্বেগ
- রাজধানী ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ
- গণতন্ত্রে ফেরার দিন আজ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ভারত-পাকিস্তান যুদ্ধে ভূপাতিত বিমানের সংখ্যা নিয়ে নতুন তথ্য
- লক্ষ্মীপুরে এ্যানির নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা
- বরিশালের বাবুগঞ্জে টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
- রাত পোহালে ভোট
- ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
