বশেমুরবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু কাল
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল (বৃহস্পতিবার) ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ অক্টোবর।
ওই দিন রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১, ২ এবং ৮, ৯ নভেম্বর।
এবারে ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩,০৭০ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।
ইউনিটসমূহ হলো- ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’ এবং ‘আই’। ‘এফ’ এবং ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর, ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর, ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর, ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যাগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং, ‘বি’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ‘সি’ ইউনিটের অধীনে বিভাগ হলো- ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, ‘ডি’ ইউনিটের অধীনে বিভাগ হলো- ইংরেজি, বাংলা, ইতিহাস, ‘ই’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, ‘এফ’ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ‘জি’ ইউনিটের অধীনে বিভাগ হলো আইন, ‘এইচ’ ইউনিটের অধীনে বিভাগ হলো- কৃষি, ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স, লাইভস্টক সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, ‘আই’ ইউনিটের অধীনে বিভাগ হলো আর্কিটেকচার।
প্রসঙ্গত, এবারে মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশ, প্রতিবন্ধী কোটায় এক শতাংশ, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় এক শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় এক শতাংশ এবং পোষ্য কোটায় এক শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
