বলিউডের সেরা দশ প্রেমের ছবি, শীর্ষে শাহরুখ খান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯
বলিউডে বরাবরই বক্স অফিস কাঁপিয়ে বেড়ায় রোমান্টিক ছবিগুলো। এত এত ছবির মধ্য থেকে হিন্দি সিনেমায় সেরা ১০টি প্রেমের ছবি খুঁজে বের করা কঠিন একটি কাজ। তবুও বিভিন্ন সময় ভারতের বিভিন্ন গণমাধ্যম ও জরিপে ঠাঁই পাওয়া সেরা চলচ্চিত্রগুলোকে প্রাধান্য দিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য সাইট দ্য ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি) একটি তালিকা করেছে। সেই তালিকা থেকেই সাজানো হয়েছে এই আয়োজন-
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
১৯৯৫ সালে মুক্তি পাওয়া বলিউডের ইতিহাসে সবচেয়ে সাড়া জাগানো সিনেমা হিসেবে ধরা হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটিকে। আদিত্য চোপড়া পরিচালিত এ ছবিটিতে শাহরুখ খান ও কাজলের মিষ্টি প্রেমের অভিনয় দর্শকদের কাছে ছবিটিকে চির অমর করে রেখেছে। আইএমডিবি রেটিং এ যার রেটিং-৭.৮/১০।
কুচ কুচ হোতা হ্যায়
বলিউডের রোমান্টিক ছবির তালিকা করলে তাতে শাহরুখ খানের ছবিগুলোই সবচেয়ে বেশি আসে। তেমনই একটি সেরা ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে ছবিটি ১৯৯৮ সালে রিলিজ পাবার পর এখনও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তা অন্যতম সেরা রোমান্টিক ছবি হিসেবে প্রদর্শিত হয়। শাহরুখ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন কাজল ও রানী মুখার্জী। রেটিং-৭.৩/১০।
বীর-জারা
২০০৪-এ মুক্তি পাওয়া ভারত-পাকিস্তানের দু’জন নর-নারীর মধ্যকার প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘বীর-জারা’। ইয়েশ চোপড়া পরিচালিত এ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানী মুখার্জী। রেটিং-৭.৩/১০।
জাব উই মেট
বিষন্ন এক ব্যবসায়ীর জীবনই পাল্টে গেল যখন তার সঙ্গে প্রাণোচ্ছ্বল এক মেয়ের দেখা হলো। দেখা থেকে বন্ধুত্ব এবং প্রেম। ইমতিয়াজ আলী পরিচালিত বলিউডে সাড়া জাগানো ছবি ‘জাব উই মেট’-এর মূল চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। রেটিং-৭.৭/১০।
সোচা না থা
২০০৫ সালে মুক্তি পাওয়া ‘সোচা না থা’ ছবিতে দেখানো হয় পারিবারিকভাবে বিয়ের জন্য পছন্দ করা হলেও পাত্র-পাত্রী দু’জই দু’জনকে অপছন্দ করে। পরবর্তীতে তাদের অন্যত্র সম্বন্ধ ঠিক হলে তারা আবিষ্কার করে যে, তারা আসলে একে অন্যেকে ভালোবাসে। ইমতিয়াজ আলী পরিচালিত রোমান্টিক এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভয় দেওল ও আয়েশা টাকিয়া। রেটিং-৭.৬/১০।
জানে তু ইয়ে জানে না
২০০৮-এ মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘জানে তু ইয়া জানে না’ তে দু’জন টিনেজের ভালবাসাকে দেখানো হয়। যারা একে অন্যের প্রতি যে দুর্বল না, সেটাই যেন প্রমাণ করতে সর্বদা মরিয়া। ইমরান খান ও জেনেলিয়াকে এই ছবিটিই তারকাখ্যাতি এনে দেয়। রেটিং- ৭.৫/১০।
পরিণীতা
ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে পরিচালক প্রদীপ সরকারের ছবি ‘পরিণীতা’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, সাইফ আলী খান, সঞ্জয় দত্ত ও দিয়া মির্জা। রেটিং-৭.৪/১০।
যোধা আকবর
মুঘল শাসক আকবরের সঙ্গে রানী যোধার সত্যিকারের প্রেমকাহিনী নিয়ে আশুতোষ গোয়ারিকারের ‘যোধা আকবর’ ছবিটি নির্মিত। ২০০৮-এ মুক্তি পাওয়া এ ছবিতে হৃত্বিক রোশান ও ঐশ্বরিয়া রায় অনবদ্য অভিনয় করেছেন। রেটিং-৭.৩/১০।
লামহে
১৯৯১ সালে মুক্তি পাওয়া যশ চোপড়া পরিচালিত ছবি ‘লামহে’। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর ও শ্রীদেবী। দু’জনের প্রেমের মধ্যকার সুন্দর স্মৃতি, মুহূর্ত, সহনশীলতা ও সম্মানবোধের বিষয়টি ছবিতে তুলে ধরা হয়েছে। জন্য রেটিং- ৭.১/১০।
সাথিয়া
সাহাদ আলী পরিচালিত ২০০২ সালে মুক্তি পাওয়া ছবি ‘সাথিয়া’তে বিবেক ওবেরয় ও রানী মুখার্জীর অনবদ্য অভিনয় এবং এআর রহমানের অসাধারণ মিউজিক পুরো ছবিকে বেশ কিছু পুরস্কার প্রাপ্তি ছাড়াও দর্শকদের ভাল লাগায় পরিণত করে। রেটিং-৭/১০।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
