বছর শেষে বলিউডে নারীদের প্রভাব
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
পুরুষদের দাসত্ব থেকে অনেকটাই বেরিয়ে এসেছে নারীরা। বিশেষ করে একুশ শতকে পুরুষদের পাশপাশি নারীদেরকেও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যায়। বিনোদন ভুবনেও একই চিত্র। বলিউডে এ বছর বেশকিছু ছবির প্রধান চরিত্রে দেখা গেছে নারীদেরকে। সেসব ছবির বেশীরভাগই ব্যবসায়িক সফলতার পাশাপাশি পেয়েছে দর্শক সমালোচকদের প্রশংসা। নারী চরিত্র নিয়ে গড়া, বছর শেষে বলিউডের এমন কয়েকটি ছবির কথা জানা যাক-
পদ্মাবত
চতুর্দশ শতাব্দীতে ভারতের মেদাপাতা ( বর্তমান রাজস্থান) রাজ্যের রাজা মহরওয়াল রতন সিংয়ের স্ত্রী ছিলেন ‘পদ্মাবতি’। অসম্ভব সুন্দরী ও বহু গুনের অধিকারী এই রানী পদ্মাবতীকে নিয়েই গড়ে উঠেছে ‘পদ্মাবত’ ছবির গল্প। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। রতন সিংয়ের কাছ থেকে সিংহাসন দখল করে নেওয়া সম্রাট আলাউদ্দিন খিলজিও এক সময় এই পদ্মাবতীর প্রেমে পড়েন। এই দুই চরিত্রে শহীদ কাপুর ও রণবীর সিং অসাধারণ অভিনয় করলেও দীপিকার অভিনয় ছিল নজরকাড়া। বিশেষ করে রানীর লাস্যময়িতা এবং রাজস্থানি লোকনৃত্যে দীপিকার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ‘পদ্মাবত’ ৩০০ কোটি রুপি আয় করেছে। এ বছর মুক্তি পাওয়া সর্বোচ্চ আয় করা ছবির তালিকায়ও ছবিটির অবস্থান দ্বিতীয়।
পারি
গত ২ মার্চ মুক্তি পাওয়া ভৌতিক ঘরনার ছবি ‘পারী’-তে মূল ভূমিকায় দেখা যায় আনুশকা শর্মাকে। পারী মোটেও কোন গুমোট অন্ধকার, রক্তের হোলি খেলা, কালো জাদু, শয়তানি চক্রান্ত মিলিয়ে হাড় হিম করা কোন ভৌতিক ছবি নয়। এমনকি ব্যবসায়িকভাবেও সফল নয়। তবে মূল ভূমিকায় মানসিক রোগী রোখসানার চরিত্রে আনুশকার দুর্দান্ত অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।
হিচকি
‘হিচকি’র কাহিনী গড়ে উঠেছে ‘টুরেট সিন্ড্রোম’ নামক এক ধরনের স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত একজন নারী শিক্ষিকাকে নিয়ে। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন রানী মুখার্জী। স্বামী সন্তান নিয়ে ব্যস্তা থাকা এই অভিনেত্রী প্রায় চার বছর পর ফিরে এসে বাজিমাত করেন। কথায় কথায় হিচকি আসা, কথা আটকে যাওয়া কিম্বা উত্তেজিত হয়ে অসংলগ্ন আচরণ করা একজন শিক্ষিকার ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। গত ২৩ মার্চ মুক্তি পাওয়া এই ছবি বিশ্বজুড়ে ২৩৩ কোটি রুপি অর্জন করে ঈর্শনীয় ব্যবসায়িক সফলতাও পেয়েছে।
রাজী
বলিউডে চলতি বছরের অন্যতম আলোচিত ছবি ‘রাজী’। গত ১১ মে মুক্তি পাওয়া এই ছবির মূল ভূমিকায় দেখা যায় আলিয়া ভাট-কে। ছবিতে গুপ্তচরের ভূমিকায় তাঁর অভিনয় দর্শক সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। যার ফলে বক্স অফিসেও ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে ছবিটি। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের এই ছবি ভারতে ১২৩ কোটি ১৭ লাখ রুপি আয় করেছে। এছাড়া ‘রাজী’ এ বছরের দ্বিতীয় নারী কেন্দ্রিক ছবি, যা শুধুমাত্র ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপি ব্যবসা করেছে।
ভীরে ডি ওয়েডিং
নারী কেন্দ্রীক ছবির মধ্যে এ বছরের সেরা ছবি বলা যেতে পারে গত ১ জুন মুক্তি পাওয়া ‘ভীরে ডি ওয়েডিং’-কে। ‘এই ছবির মূল স্লোগান ছিল হোয়াই কান্ট গার্লস হ্যাভ ফান’। বদ্ধমুল সামাজিক ধ্যান ধারনা থেকে বর্তমান সময়ের নারীরা অনেকটাই সরে গেছে। ছেলেদের পাশাপাশি বিভিন্ন ধরণের চ্যালেঞ্জিং কাজে ভূমিকা রাখছে নারীরা। তাঁদের নিজস্ব মত প্রকাশের যথেষ্ট সুযোগ সৃষ্টি হয়েছে। যার ফলে নারীরা কারো কারো অপ্রিয় হয়ে উঠছে। এটাই ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির মূল প্রতিপাদ্য বিষয়। যদিও কিছু খোলামেলা দৃশ্যের জন্য ছবিটি বেশ বিতর্কের মুখে পড়ে। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্বরের মতো তারকারা। শুধু ভারতেই ছবিটি ৮০ কোটি ২৩ লাখ রুপি আয় করে হিট তকমা লাভ করে।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
