বছর শেষে ঘটনাবহুল বিনোদন ভুবন
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
বছর শেষের হিসেব-নিকেশ চলছে সবখানে। বিনোদন ভুবনও তাতে থেমে নেই। নানা ঘটনায় এ বছর সারাবিশ্বের বিনোদন অঙ্গন ছিল সরগরম। চলচ্চিত্র, যৌন-হয়রানি, প্রেম, বিয়ে, মৃত্যু, জেল-জরিমানাসহ তারকাদের বিভিন্ন বিষয় আলোচনার পারদ চড়িয়েছে। বছর জুড়ে হলিউড,বলিউড ও টলিউডের এমন কিছু আলোচিত ঘটনায় ফিরে যাওয়া যাক-
হলিউড

টাইম’স আপ আন্দোলন
বছরের শুরু থেকেই যৌন হয়রানির বিরুদ্ধে সরব ছিল হলিউড। জানুয়ারিতে সিনেমা জগতে কিংবা এর বাইরে যেসব নারীরা যৌন হয়রানির শিকার হন তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন হলিউডের অন্তত ৩০০ অভিনেত্রী, পরিচালক ও লেখক। আন্দোলনের শিরোনাম দেওয়া হয় ‘টাইম ইজ আপ’ অর্থাৎ যৌন হয়রানির সময় শেষ, আর নয় যৌন হয়রানি। নাটালি পোর্টম্যান, রিজ উইদারস্পুন, ক্যাট ব্ল্যাচেস, ইভা লংগারিয়া এবং এমা স্টোনের মতো তারকারা এই প্রকল্পের জন্য একটি তহবিলও গঠন করেন। এমনকি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাদা ব্যাজ পরে যৌন হয়রানির বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানানো হয়।

মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির বিয়ে
এ বছরের অন্যতম আলোচিত ঘটনার একটি হলিউড তারকা মেগান মার্কেলের সঙ্গে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির বিয়ে। রাজবংশের সঙ্গে কোনোরকম সম্পর্ক না থাকা এবং তামাটে গায়ের রঙ নিয়ে রাজপুত্রকে বিয়ে করে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন মেগান। গত ১৯ মে অনুষ্ঠিত এই বিয়ে নিয়ে গোটা বিশ্বের গণমাধ্যমগুলো ছিল সরগরম।

অভিনেতা বিল কসবির কারাবাস
মার্কিন কৌতুক অভিনেতা বিল কসবি যৌন হয়রানির অভিযোগে কারাবাস করেন এ বছরের সেপ্টেম্বরে। ২০১৪ সালের দিকে বিল কসবির বিরুদ্ধে ১৬ জন নারী যৌন হয়রানির মামলা করেন। এর মধ্যে ১২ জনই দাবি করেছেন, তাঁদের মাদক সেবন করিয়ে যৌন হয়রানি করেছেন কসবি। মামলা ৪ বছর ধরে আদালতে গড়িয়ে শেষতক গত ২৫ সেপ্টেম্বর তাঁকে সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেয় পেনসিলভানিয়ার একটি আদালত।

জাস্টিন বিবারের বিয়ে
সেলেনা গোমেজের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পাট চুকিয়ে এ বছর মডেল হেইলি ব্যাল্ডউইনকে বিয়ে করেন জাস্টিন বিবার। গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বাহমা দ্বীপে অনেকটা গোপনে বিয়ে করেন দু’জন। বিবারের আকস্মিক বিয়েতে কিছুটা অবাক হয়েছিলেন তাঁর ভক্তরা। কারণ এ পর্যন্ত অনেকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বিবার। বিশেষ করে পপ তারকা সেলেনা গোমেজের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কই শোবিজে সবচেয়ে বেশি আলোচিত হয়। তাঁদের সম্পর্ক ভাঙা-গড়া নিয়ে গুঞ্জন কম ওঠেনি।
বলিউড

শ্রীদেবীর রহস্য মৃত্যু
বলিউডে বছরের শুরুটা হয়েছিল শোক দিয়ে। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরে আসেন বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। শ্রীদেবীর মৃত্যুর খবরে শোকে বিহ্বল হয়ে উঠে বলিউড। তবে তাঁর মৃত্যু নিয়ে দানা বাঁধে রহস্য। তাঁকে খুন করা হয় বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে। যদিও ময়নাতদন্তে শেষে স্বাভাবিক মৃত্যু বলেই ঘোষণা করা হয়।

সালমানকে হত্যার হুমকি ও কারাবাস
গত ৬ জানুয়ারি বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দেন পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণু। বিষ্ণু সম্প্রদায়ের পবিত্র পশু কৃষ্ণসার হরিণ হত্যা করার কারণেই নাকি সালমানকে এমন হুমকি দেওয়া হয়। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করার সময় বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করে মামলায় ফেঁসে যান সালমান খান, সাইফ আলী খান, টাবু ও সোনালী বেন্দ্রেসহ আরও কয়েকজন। গত ৫ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করা হয়। এতে অন্যরা ছাড়া পেলেও ফেঁসে যান সালমান। ভারতের যোধপুর কারাগারে দুর্বিষহ দুই রাত কাটিয়ে ৭ এপ্রিল ছাড়া পান বলিউড ভাইজান।

‘সঞ্জু’ ও সঞ্জয় দত্ত
সালমানের শনির দশা কাটিয়ে পুনরায় উজ্জীবিত হয় বলিউড। এর অন্যতম কারণ ২৯ জুন মুক্তি পাওয়া ছবি ‘সঞ্জু’। সুপারস্টার সঞ্জয় দত্তের ঘটনাবহুল জীবন নিয়ে নির্মিত এই ছবি অবিশ্বাস্য সাড়া ফেলে দর্শক মহলে। ছবির নির্মাণশৈলী ও শিল্পীদের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। বিশেষ করে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কাপুরের দুর্দান্ত অভিনয় তাঁর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। ভারতে ৩৪১ কোটি রুপি আয় করে চলতি বছর এ পর্যন্ত সর্বোচ্চ আয়ের ছবির তালিকায় শীর্ষস্থান দখল করে আছে ‘সঞ্জু’। এই ছবির কারণে আবার নতুন করে আলোচনায় আসেন সঞ্জয় দত্ত।

তনুশ্রী দত্ত ও নানা পাটেকার বিতর্ক
গত ১৫ সেপ্টেম্বরে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং সেটে নাকি তাঁকে যৌন হয়রানি করেন অভিনেতা নানা পাটেকার। এরপর তিনি অভিনেতার সঙ্গে কোনো ধরনের ঘনিষ্ঠ দৃশ্য করতে চাননি। ঘটনাটি এখানেই থামিয়ে দেননি তনুশ্রী। এ বিষয়ে তিনি নাকি থানায় অভিযোগও করেন। যার ফলে ছবি থেকে তাঁর নাম কেটে দেওয়া হয়। কারণ নানা পাটেকার বড় অভিনেতা ও ছবির প্রধান নায়ক ছিলেন। স্বভাবত তাঁর কথাই শোনা হয়। তখন তাঁর পাশে কেউই দাঁড়াননি, উল্টো নাকি তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উত্তাল হয়ে উঠে বলিউড। এর রেশ ধরে যৌন হয়রানির ঘটনার শিকার নারীরা একের পর এক অভিযোগ তুলতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ মি টু’ দিয়ে ছড়িয়ে দেন অভিযুক্তদের নাম।

দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে
বছরের শেষ দিকে বলিউডের অন্যতম আলোচিত বিষয় দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে। ইতালির পর্যটন স্থান লেক কোমো-তে গত ১৪ ও ১৫ নভেম্বর রণবীর সিঙ্গের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীপিকা। অন্যদিকে ২৬ বছর বয়সের মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে গত ১৮ আগস্ট ভারতে বাগদান সম্পন্ন করেন ৩৫ বছরের প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ভারতের উমেদ ভবন প্যালেসে গত ১ ও ২ ডিসেম্বর হিন্দু ও খ্রিষ্টান রীতি মেনে বিয়ে করেন দু’জন।
টলিউড

রাজ-শুভশ্রীর বিয়ে
কলকাতার চলচ্চিত্রে বছরের শুরুতে আলোচনার জন্ম দেয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বিয়ে। গত ৬ মার্চ আংটি বদলের পাশাপাশি বিয়ের রেজিস্ট্রিও সেরে ফেলেন আলোচিত এই জুটি। এরপর ১১ মে দক্ষিণ ২৪ পরগনার ঐতিহাসিক স্থান ভাওয়াল রাজবাড়িতে হয় বিয়ের আয়োজন। তাঁদের ককটেল পার্টি, বিয়ে, রিসেপশন মিলিয়ে চোখ ধাঁধানো জৌলুস দেখেছে টলিউড পাড়া।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
অক্টোবরের দিকে ‘অটোগ্রাফ’ খ্যাত পরিচালক সৃজিত মুখার্জীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন শর্মিষ্ঠা সাহা নামের এক নারী। ‘রাজকাহিনী’ ছবির সহকারী পরিচালক হিসেবে সুযোগ দেওয়ার কথা বলে নাকি সৃজিত তাঁকে অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে রাজী না হওয়ায় নাকি শেষ পর্যন্ত তাঁকে সুযোগ দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ মি টু’ দিয়ে এমন অভিযোগ করেন ওই নারী। এছাড়া মডেল ও অভিনেত্রী র্যাচেল হোয়াইটও সৃজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এমন অভিযোগে সৃজিতের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
