বছর জুড়ে শোবিজের যত ঘটনা-রটনা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারি ২০১৯
আর মাত্র কয়েক ঘণ্টা। শুরু হচ্ছে নতুন এক বছর। এ মাহেন্দ্রক্ষণে দুঃখ-কষ্ট সব কিছু কাটিয়ে আমাদের প্রিয় স্বদেশ যেন সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে- এ প্রত্যাশা সবার। গেল বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে নতুন বছরকে সামনে রেখে আবর্তিত হবে নতুন এক স্বপ্নের।
আসছে এ বছরে বিগত বছরের যাপিত জীবনের সব সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, পাওয়া না পাওয়াকে বিদায় জানিয়ে আবার আশার মিনারে দাঁড়াবে সবাই। নানা কারণেই স্মরণীয় হয়ে থাকবে বিদায়ী বছরটি। বিগত দিনে শোবিজের পাওয়া না পাওয়ার যত আনন্দ-বেদনা, যত জঞ্জাল, যত গ্লানি- এর সব কিছুই তুলে ধরা হল-
শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ
২০০৮ সালে দাম্পত্য জীবন শুরু করেছিল চলচ্চিত্রের সফল অভিনেতা-অভিনেত্রী শাকিব খান ও অপু বিশ্বাস। কিন্তু দাম্পত্য জীবন সুখকর না হয়ে বিচ্ছেদ হয় তাদের। ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৩-এর কার্যালয়ে ছিল এই দম্পতির তালাকের তৃতীয় ও শেষ শুনানি। তারপর বিচ্ছেদ মেনে নেন দুজনে।
ফারিয়া শাহরিন বিতর্ক
দেশীয় মডেলিং জগতের পরিচিত মুখ ফারিয়া শাহরিন। এ বছরের শুরুর দিকে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেয়া ফারিয়ার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে মিডিয়ার বেশ কয়েকজন পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের সমালোচনার মুখে পড়েছেন সাবেক এ লাক্স তারকা।
শাফিন আহমেদের মাইলসে ফেরা
গত বছর এপ্রিলে হামিন আহমেদের সঙ্গে দ্বন্দ্বের কারণে ব্যান্ডদল মাইলস ব্যান্ড ছেড়েছিলেন শাফিন আহমেদ। তবে ভক্তদের বেশি দিন হতাশার মধ্যে রাখেননি দেশের এই নন্দিত শিল্পী। এ বছর আগস্ট মাসে মাইলস ব্যান্ডে পুনরায় যোগদান করেন তিনি। তার এই সিদ্ধান্তকে ভক্তরা সাধুবাদ জানান। মাইলসে ফেরার পাশাপাশি শাফিন আহমেদ বছরজুড়ে আলোচনায় ছিলেন রাজনীতিতে আসা এবং মেয়র নির্বাচন অংশ নেয়ার ইচ্ছা প্রকাশের কারণে।
যৌথ প্রযোজনার নতুন নীতিমালা
চলচ্চিত্রের যৌথ প্রযোজনা নিয়ে এ বছর নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। এতে উল্লেখ করা হয়েছে, যৌথ প্রযোজনার নির্মিত সব চলচ্চিত্রের প্রচার সামগ্রীতে যৌথ প্রযোজনার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রচার সামগ্রীতে সংশ্লিষ্ট সব দেশের শিল্পী ও কলাকুশলীর নাম সমানভাবে গুরুত্বসহকারে উল্লেখ থাকতে হবে। সংশ্লিষ্ট সব দেশের শিল্পীর ছবি সমানভাবে প্রদর্শন করার কথাও বলা হয়েছে খসড়া নীতিমালায়।
আসিফ আকবরের কারাদন্ড
গেল ৪ জুন গীতিকার শফিক তুহিন আইসিটি আইনে তেজগাঁও থানায় আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল, অনুমতি ছাড়াই তার সঙ্গীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীর ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন আসিফ আকবর। যার পরিপ্রেক্ষিতে আসিফকে তার স্টুডিও থেকে গ্রেফতার করে সিআইডি। এরপর তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এতে সারা দেশে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। আসিফ ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন। অবশেষে মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে কারাগার থেকে ছাড়া পান আসিফ আকবর।
অঞ্জু ঘোষের ফেরা
আশি ও নব্বই দশকের আলোচিত অভিনেত্রী অঞ্জু ঘোষ দীর্ঘ ২২ বছর ধরে এদেশ ছেড়ে কলকাতায় বসবাস করছেন। তিনি কখনো দেশে ফিরবেন কি-না, সেটাও স্পষ্ট ছিল না। কিন্তু এ বছর হঠাৎ নিজ দেশে এসে অনেককে চমকে দিয়েছেন অঞ্জু ঘোষ। ২২ বছর পর নিজ দেশে ফিরে তিনি জানিয়েছেন, নিজ দেশকে কখনোই তিনি ভুলে যাননি। শুধু তাই নয়; দেশে ফিরেই দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব গ্রহণ করেছেন তিনি।
তুহিনের শিরোনামহীন ত্যাগ
ব্যান্ডের লাইনআপ পরিবর্তন কতটা আলোচনার জন্ম দিতে পারে, তা দেখা গেছে তানযীর তুহিন শিরোনামহীন ব্যান্ড ত্যাগ করার পর। তিনি এ বছরে শিরোনামহীন ব্যান্ড দল থেকে নিজের নামটি কাটিয়ে নিয়েছেন।
শ্রাবন্তীকে তালাকের নোটিশ
চলতি বছর অভিনেত্রী শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠান তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম। দেশে ফিরে স্বামী খোরশেদ আলমের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেন শ্রাবন্তী। কিন্তু বারবারই ব্যর্থ হন তিনি।
গুজব ছড়ানোয় আটক নওশাবা
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে গুজব ছড়ানোর অভিযোগে ৪ আগস্ট অভিনেত্রী নওশাবা আহমেদকে আটক করে র্যাব। ২১ আগস্ট জামিন পান এই অভিনেত্রী।
টিভি নাটক
বিনোদনের মূল আকর্ষণ হলো টিভি নাটক। ব্যতিক্রম কিছু নাটক দর্শকের মনোযোগ কেড়েছে এবার। মোস্তফা সরয়ার ফারুকীর ‘আয়েশা’ নাটকে তিশা ও চঞ্চলের অভিনয় দর্শকদের নজর কাড়ে। দর্শক মনোযোগ কাড়তে সক্ষম হয় ‘সোনালী ডানার চিল’। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও মধ্যবিত্ত সমাজের জীবনের দুর্ভোগ নিয়ে আশফাক নিপুণের এটি চমৎকার নির্মাণ। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ ও মেহজাবিন চৌধুরী।
এ বছর আলোচনায় ছিল আরিয়ানের ‘বুকের বাঁ পাশে’। অনবদ্য অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। অন্যদিকে দর্শকের মনোযোগ কেড়েছে রেদোয়ান রনির পরিচালনায় ও ঈশিতা অভিনীত ‘পাতা ঝরার দিন’।
এ ছাড়াও প্রশংসিত হয় শিহাব শাহীনের ‘আদিত্যের মৌনতা’, শাফায়েত মনসুর রানার ‘আমার নাম মানুষ’, আশফাক নিপুণের ‘লায়লা তুমি কি আমায় মিস করো?’, মাহমুদ দিদারের ‘ডালিম কুমার’, মাবরুর রশীদ বান্নাহর ‘লালাই’, সাগর জাহানের ‘ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক’, ইমেল হকের ‘তুমি কোন কাননের ফুল’, জাকারিয়া সৌখিনের ‘জলসাঘর’, তানিয়া আহমেদের ‘বাবার জুতা’, সাজ্জাদ সুমনের ‘কলুর বলদ ২’, হিমেল আশরাফের ‘শাড়ী’, গোলাম মুক্তাদিরের ‘বাবা থাকে বাসায়’ প্রমুখ।
সংগীতাঙ্গন
এ বছর বেশ কিছু গান ছিল আলোচনায়। তার মধ্যে আসিফ আকবরের ‘ফুঁ’, ধ্রুব গুহের ‘তোমার ইচ্ছে হলে’ ও ‘তোমার উঁকিঝুঁকি’, হাবিব ওয়াহিদ ভিডিওতে আটকে ছিল তার তিনটি গান। চিরসবুজ কুমার বিশ্বজিৎ এ বছর কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। বহুদিন বিরতির পর একটি মিউজিক ভিডিও নিয়ে হাজিরা দেন বালাম। চলতি বছর বাপ্পা মজুমদারের কয়েকটি গান প্রকাশিত হয়। ইমরান ছিলেন গতানুগতিক।
অন্যদিকে প্রীতম হাসান এ বছর ‘৭শ টাকা’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ ছিল আলোচনায়। ‘রাস্তা’ গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হওয়ায় সমালোচিত হয়েছিলেন পড়শি। আসিফ আকবরের সঙ্গে ‘টিপ টিপ বৃষ্টি’ নামে একটি গান দিয়ে কিছুদিন আলোচনায় ছিলেন আঁখি আলমগীর। আলোচনায় না এলেও ফাহমিদা নবীর কিছু ভালো গান ছিল চলতি বছর। কণারও অ্যালবাম কিংবা সিঙ্গেল গান নিয়ে তেমন খবর ছিল না এ বছর। এ ছাড়া সিনিয়রদের মধ্যে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা স্টেজ শো নিয়েই ছিলেন ব্যস্ত।
বিয়ে করেছেন যারা
এ বছরেও বিয়ে করেছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। কেউ প্রেম করে আবার কেউ পারিবারিকভাবে। তাদের মধ্যে রয়েছে- অভিনেতা তৌসিফ মাহবুব, ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী নাবিলা, অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও উপস্থাপিকা তানিয়া হোসাইন, মডেল ও অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী শবনম ফারিয়ার ও চিত্রনায়িকা তানিয়া আক্তার দিপালী।
আলোচিত অভিনেতা
এ বছরে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় ছিলেন বেশ কয়েকজন অভিনেতা। তারা হলেন- আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও মনোজ কুমার।
আলোচিত অভিনেত্রী
ছোট পর্দার অভিনেতাদের পাশাপাশি আলোচনায় ছিলেন বেশ কয়েকজন অভিনেত্রী। তারা হলেন- মেহজাবিন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, অপর্ণা ঘোষ ও রাফিয়াদ রশিদ মিথিলা।
সিনেমা
এ বছরে মোট ৫৬টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে মাত্র ৬ ছবি কোনভাবে টাকা তুলে আনতে সক্ষম হয়েছে।
চলতি বছরে (সফল সিনেমা)- হিরো দ্যা সুপারস্টার, পোড়ামন টু, ভাইজান এলোরে, দেবী, দহন। (আলোচিত সিনেমা)- দহন, স্বপ্নজাল, কমলা রকেট, চালবাজ, মাটির প্রজার দেশে।
সফল নায়কদের তালিকায় এ বছর রয়েছেন- শাকিব খান (হিরো দ্যা সুপারস্টার), সিয়াম (পোড়ামন টু, দহন), চঞ্চল চৌধুরী (দেবী), সাইমন (জান্নাত) ও বাপ্পী (নায়ক)।
এ বছরে সফল নায়িকাদের তালিকায় রয়েছেন- জয়া আহসান (দেবী), পূজা চেরী (পোড়ামন-২), মাহি (জান্নাত), পরীমণি (স্বপ্নজাল) ও ববি (বিজলী)।
তারকা হারানোর বছর
২০১৮ সালে দেশ বরেণ্য কয়েকজন শিল্পীকে আমরা হারিয়েছি। তার হলেন- আমজাদ হোসেন -১৪ ডিসেম্বর, আইয়ুব বাচ্চু -১৮ অক্টোবর, আনোয়ার হোসেন -১ ডিসেম্বর, সাইদুল আনাম টুটুল -১৮ ডিসেম্বর, শাম্মী আক্তার -১৬ জানুয়ারি, সাবা তানি -১৯ ফেব্রুয়ারি, সিরাজ হায়দার -১১ জানুয়ারি, কাজী আজিজ আহমেদ -৩০ জানুয়ারি, আলী আকবর রূপু -২২ ফেব্রুয়ারি, তাজিন আহমেদ -২২ মে, রানী সরকার -৭ জুলাই, আবদুস সাত্তার -১৯ আগস্ট, রঙ্গলাল দেব চৌধুরী -১৮ অক্টোবর ও মনজুর হোসেন -৭ ডিসেম্বর।
বিচ্ছেদের সুর
এ বছরে বিচ্ছেদ হয়েছে কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও মেহবুবা মাহনুর চাঁদনীর। আরো বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী, অভিনেত্রী তাসনুভা তিশা, লাক্স তারকা নাদিয়া আফরিন মিম ও ইশরাত জাহান চৈতির।
চলচ্চিত্রে নতুনদের আগমন
এ বছর দেশীয় চলচ্চিত্রে অভিষেক হয়েছে বেশ কয়েকজন নতুন মুখের। পূজা চেরি (নূরজাহান), সিয়াম (পোড়ামন টু), শবনম ফারিয়া (দেবী), শানারেই দেবী শানু ( মিস্টার বাংলাদেশ), মুমতাহিনা চৌধুরী টয়া (বেঙ্গলি বিউটি), ইয়াশ রোহান (স্বপ্নজাল), অধরা খান (নায়ক) ও সুস্মি রহমান (আসমানী)।
শোবিজে সুন্দরীদের আগমন
এ বছরেও বেশ কয়েকজন সুন্দরী উঠে এসেছেন দেশিয় শোবিজে। তারা হলেন লাক্স সুপারস্টার মিম মানতাসা, সারওয়ার আজাদ বৃষ্টি এবং সামিয়া অথৈ। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- জান্নাতুল ফেরদৌস ঐশী, নিশাত নাওয়ার সালহা ও নাজিবা বুশরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের অংশগ্রহণ
এবারের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেয় চিত্রনায়ক ফারুক, কণ্ঠশিল্পী মমতাজ ও অভিনেতা আসাদুজ্জামান নূর। তারা তিনজনেই নির্বাচনে জয়লাভ করেন। এ ছাড়াও জাতীয় পার্টি থেকে মাসুম পারভেজ( চিত্রনায়ক সোহেল রানা) ও বিএনপি থেকে নির্বাচনে অংশ নেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ দুজনেই নির্বাচনে পরাজিত হন।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
