বঙ্গবন্ধু হাইটেক পার্কে কর্মসংস্থান হবে এক লাখ তরুণের: পলক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কে বিনিয়োগ হবে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। যার মাধ্যমে কর্মসংস্থান হবে প্রায় এক লাখ তরুণ-তরুণীর।
বুধবার বঙ্গবন্ধু হাইটেক পার্কে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শনে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরিদর্শনকালে বিনিয়োগ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প স্থাপনা, জাতীয় তথ্য কেন্দ্রসহ পার্কের বিভিন্ন স্থাপনা ও প্রকল্প এলাকা ঘুরে দেখে তিনি এসব কথা বলেন।
এ সময় পলক বলেন, ১৯৯৯ সালে বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালিয়াকৈরে হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু পরবর্তী সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারো হাইটেক পার্ক আলোর মুখ দেখে। বর্তমানে এই পার্ক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আইটি পণ্য রফতানি শুরু হয়েছে।
পরিদর্শন শেষে হাইটেক পার্ক প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে পলক বলেন, এ প্রকল্পের জন্য আমরা প্রথমে ২৩২ একর জায়গা পাই। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো ৯৭ একর জায়গা দেন। আরো কিছু মিলিয়ে বর্তমানে আমাদের এখানে জায়গা আছে প্রায় ৩৫৫ একর।
তিনি বলেন, আগে থেকে আমাদের এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। আর নতুন দেয়া ৯৭ একর জায়গা আরো ১৮টি কোম্পানিকে বরাদ্দ দেয়া হয়েছে। প্রায় দুই লাখ বর্গফুট আয়তন বিশিষ্ট টেকনো সিটি বিডি লিমিটেড, ২৭ হাজার ২৬০ বর্গফুট আয়তনের উপর সার্ভিস বিল্ডিং নির্মাণ করা হয়েছে, যেখানে দুটি আইটি প্রতিষ্ঠান ইন্টারনেট অফ থিংস (আইওটি ) প্রোডাক্ট তৈরির কাজ শুরু করেছে। এছাড়া ১৬০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বের অষ্টম বৃহত্তম ডাটা সেন্টারসহ বিভিন্ন স্থাপনার কাজ প্রায় শেষ। নতুন বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোও দ্রুত তাদের স্থাপনা নির্মাণে কাজ শুরু করবে।
চলতি বছরের জুনেই জাতীয় তথ্য কেন্দ্র বাণিজ্যিক কার্যক্রমে আসছে বলেও জানান প্রতিমন্ত্রী। জাতীয় তথ্য কেন্দ্র সরকারি চাহিদা মিটিয়ে প্রয়োজনে বেসরকারি খাত থেকেও মুনাফা অর্জন করবে বলেও জানান তিনি।
ডাটা সেন্টারের বিভিন্ন উইং পরিদর্শন শেষে সাংবাদিকদের পলক বলেন, ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে এই হাইটেক পার্ক সিটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ২০২০ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও এক বছর আগে চলতি বছরেই বাণিজ্যিক কার্যক্রমে যাচ্ছে আমাদের ডাটা সেন্টার। চীনের সহযোগিতায় প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয়ে এখানে গড়ে উঠছে বিশ্বের অন্যতম বৃহৎ টায়ার ফোর ডাটা সেন্টার। ইতিমধ্যে এই জাতীয় ডাটা সেন্টারে ৯৯ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে ‘ট্রায়াল’ ভিত্তিক কার্যক্রম শুরু হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, এরই মধ্যে এই পার্ক থেকে আইটি পণ্য রফতানি শুরু হয়েছে। শিগগিরই এখানে মোবাইল ফোন ল্যাপটপ সহ বিভিন্ন হার্ডওয়ার পণ্য উৎপাদিত হবে।
বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক সচিব হোসনে আরা বেগম জানান, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটিতে প্লট বরাদ্দ নেয়ার জন্য বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। আমরা বিনিয়োগকারীদের সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করছি । দেশী বিদেশী বিনিয়োগকারীদের জন্য ১৪টি প্রণোদনা সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে এখানে। এসব কার্যক্রম আরো সহজ করার জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কাজ করছে। সম্প্রতি আমরা অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি যা দেশি বিদেশী বিনিয়োগকারীদের আরো আগ্রহ সৃষ্টি করবে।
প্রতিমন্ত্রীর হাইটেক পার্কে পরিদর্শনকালে বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
