বক্স অফিসে হিট, দুদিনে আয় ৩৬ কোটি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯
ভারতের বক্স অফিসে ঝড় তুলছে হাস্যরসাত্মক ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’। শুক্রবার পর্দায় ওঠে ছবিটি। প্রথম দিনে আয় ১৬ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিনে বেড়েছে সংগ্রহ।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, গতকাল শনিবার ‘টোটাল ধামাল’ আয় করেছে ২০ কোটি ৪০ লাখ রুপি। প্রথম দিনের ১৬ কোটি ৫০ লাখ যোগ করলে দুদিনে মোট সংগ্রহ দাঁড়ায় ৩৬ কোটি ৯০ লাখ রুপি। আজ রোববার সাপ্তাহিক ছুটির দিনে ছবিটি বড়সড় সংগ্রহ দাঁড় করাবে বলেই মত বিশেষজ্ঞদের।
‘টোটাল ধামাল’-এ অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জনি লিভার, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে দীর্ঘ ১৯ বছর পর একসঙ্গে হলেন নব্বইয়ের দশকের অন্যতম সেরা বড়পর্দার জুটি মাধুরী-অনিল।
ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেটা’ ছবিতে জুটি বাঁধেন মাধুরী ও অনিল। সর্বশেষ ২০০১ সালে রাজকুমার সন্তোষীর ‘লজ্জা’য় এ জুটিকে দেখা যায়।
টুইট-বার্তায় তারান আদর্শ বলেছেন, মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে আগুন ঝরিয়েছে ‘টোটাল ধামাল’। তৃতীয় দিনে (রোববার) বড় সংগ্রহ করবে ছবিটি। পরিবারের সবাই, শিশুরাও প্রেক্ষাগৃহে যাচ্ছে ছবিটি দেখতে। তিন দিনে ৬০ কোটি রুপি আয় হতে পারে বলে পূর্বানুমান তাঁর।
এ বছরে এক সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ প্রথম তিন দিনে ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছিল ৩৫ কোটি রুপি, ‘মনিকর্নিকা’ ৪২ কোটি রুপি ও ‘গাল্লি বয়’ আয় করেছে ৫১ কোটি রুপি।
আন্তর্জাতিক বাজারেও ভালো আয় করছে ‘টোটাল ধামাল’। একদিন আগে তারান আদর্শ জানিয়েছেন, প্রথম দিন ছবিটি আয় করে ১.২৩ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আট কোটি ৭৪ লাখ। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভালো আয় করছে ছবিটি।
চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রথি বলেছেন, ‘টোটাল ধামাল’ অসাধারণ সাড়া পাচ্ছে। ছোট-বড় সবাই এই সিনেমা দেখছে।
প্রথম ‘ধামাল’ ভারতের বক্স অফিসে আয় করেছিল ৩২.৫১ কোটি রুপি, বিশ্বব্যাপী অতিক্রম করেছিল ৫০ কোটি রুপির বেশি।
এর পর পরিচালক ইন্দ্র কুমার নির্মাণ করেন ‘ডাবল ধামাল’। এতে অভিনয় করেন মল্লিকা শেরওয়াত ও কঙ্গনা রানাউত। এ ছবি বক্স অফিসে সংগ্রহ করে ৪৫.০৬ কোটি রুপি। সংশ্লিষ্টদের আশা, ‘টোটাল ধামাল’ আগের দুই ছবিকে ছাড়িয়ে যাবে।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
