ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ ঠেকাতে ‘রেড স্কার্ফ’
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
ফ্রান্স সরকারের বিরুদ্ধে গত ১১ সপ্তাহ ধরে বিক্ষোভ প্রদর্শন করছেন ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা। এবার তাদের সহিংসতার বিরোধিতা করতে ‘রেড স্কার্ফ’ পরে মাঠে নেমেছিলেন দশ হাজারেরও বেশি মানুষ।
রোববার দেশটির রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন লাল স্কার্ফ পরা বিক্ষোভকারীরা। এ সময় তারা সহিংসতার বিরুদ্ধে স্লোগান দেয়।
উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গত ১৭ নভেম্বর থেকে ব্যাপক গণ-আন্দোলনের মুখে পড়েছে ফ্রান্সের ইমানুয়েল ম্যক্রোঁর সরকার। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আয়োজিত এসব বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষোভকারীরা ট্যাক্সি চালকদের ব্যবহৃত ইয়েলো ভেস্ট পরে আন্দোলন করছে বলে এটা ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন নামে পরিচিতি পেয়েছে।
জ্বালানি কর বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করতে এই আন্দোলন শুরু হলেও পরবর্তীতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কিছু নীতির বিরোধিতার বিষয়টিও সামনে চলে আসে। যেমন- বিক্ষোভকারীদের একাংশ মনে করেন, সরকার ধনীদের পক্ষে কাজ করছেন।
১১ সপ্তাহের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন। এ ছাড়া বিক্ষোভের সময় রাস্তা অবরোধসহ অন্যান্য কারণে প্রাণ হারিয়েছেন ১০ জন।
গত শনিবারও দেশজুড়ে প্রায় ৬৯ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আগের চেয়ে এই সংখ্যা কম বলে দাবি করছে তারা।
বিক্ষোভ থামাতে ইমানুয়েল ম্যাক্রোঁ প্রস্তাবিত কর বাতিল করাসহ জাতীয় বিতর্কের আয়োজন করেছেন। সপ্তাহ দুয়েক আগে জাতির উদ্দেশে লেখা এক চিঠিতে সব ধরনের আন্দোলন থামিয়ে বিক্ষোভাকারীদের বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে ‘ক্ষোভকে সমাধানে’ রূপান্তরিত করার আহ্বান জানান তিনি।
বিতর্ক চলবে ১৫ মার্চ পর্যন্ত। এই সময় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিভিন্ন শহরের টাউন হলে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন। বিতর্কের ফলাফল ১৫ মার্চের পর জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
