ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল গঠনের কাজ পুরোদমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা হতে পারে নতুন এই রাজনৈতিক দল। দল গঠনে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠন গড়ে তোলার দায়িত্বপ্রাপ্ত নেতারা এখন সারা দেশে সাংগঠনিক সফরে ব্যস্ত। বেশিরভাগ থানা ও জেলা পর্যায়ের কমিটি এর মধ্যেই করা হয়েছে। নিজ এলাকায় তথা সংসদীয় আসনে তৎপরতা চালাতেও দেখা গেছে ছাত্রনেতাদের। রাজনৈতিক দল ঘোষণার বাকি কাজ শেষ করতে বিশেষ টিম গঠন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগেই এই দল হবে। বিভিন্ন দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হতে পারে এই দল। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও চলছে বলে জানা গেছে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও তারুণ্যনির্ভরই হচ্ছে দলটি। তরুণ নেতৃত্বের সমন্বয়ে বিভিন্ন কমিটি করা হচ্ছে। কমিটির সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর নির্ধারণ করা হয়েছে। যদিও ঢাকায় বয়সের সীমা ৪৫ বছরের মধ্যেই থাকতে দেখা গেছে। কমিটিতে জনপ্রিয় তরুণ ও ছাত্রনেতারা যুক্ত হচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা প্রায় ২১০টি থানা-উপজেলা কমিটি করেছি। রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমরা দল ঘোষণা করতে পারি। সেভাবেই আমাদের প্রস্তুতি চলছে। দলের নাম বা কারা নেতৃত্বে থাকবে সেটি এখনো ঠিক হয়নি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ দেশ রূপান্তরকে বলেন, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি যাতে আমরা নতুন দল ঘোষণা করতে পারি তা নিয়ে জোর প্রস্তুতি চলছে। দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র তৈরিসহ অন্য কাজও এগিয়ে যাচ্ছে। দলের নাম নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে কারা থাকবেন, তা নিয়েও কাজ চলছে।’
প্রসঙ্গত, জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বরে। ৮ সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও ‘নতুন বাংলাদেশের’ রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির ৫৬ সদস্যের একটি কমিটি আত্মপ্রকাশ করে। প্রায় একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জেলায় সফর শুরু করেন। ইতিমধ্যে প্রায় ৩০টি জেলায় তারা কমিটি করেছেন। অন্যদিকে দল গঠনের আগে সব জেলা, উপজেলা ও মহানগর কমিটি করতে চায় জাতীয় নাগরিক কমিটি। ইতিমধ্যে দুইশর বেশি কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। বাকি কমিটিগুলোর কাজ শেষ করার টার্গেট তাদের।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন সারা দেশে সাংগঠনিক সফরে ব্যস্ত। অংশ নিচ্ছেন সভা-সেমিনারে। নিজ নিজ আসনেও দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে জানা গেছে। দল গঠনে দফায় দফায় বৈঠক করছেন তারা। গত শনিবার বৈঠক করেছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৈঠকে দল গঠনের সার্বিক কার্যক্রম, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন, দেশের রাজনৈতিক অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে। দল গঠনের জন্য একটি বিশেষ টিম গঠনের আলোচনা হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি দল ঘোষণার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা।
নেতারা জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুপক্ষই অরাজনৈতিক ফোরাম হিসেবে কাজ চালিয়ে যাবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাজনৈতিক দলটি নতুন নামে আত্মপ্রকাশ করবে। চাইলে ওই দুটি ফোরাম থেকে যে কেউ নতুন দলে যোগ দিতে পারবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি অরাজনৈতিক সংগঠন হিসেবেই থাকবে।’
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। চাইলে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দিতে পারবে। আমাদের সঙ্গে বিপ্লবী, সিভিল সোসাইটি ও রাজনৈতিক তিন ধরনের লোকই আছেন। যারা রাজনীতি করতে চান, নতুন রাজনৈতিক দলে তারা যোগ দিতে পারবেন।’
শুরু থেকেই তারুণ্যনির্ভর দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে গণঅভ্যুত্থানের অন্যতম এ দুই শক্তি। সাড়াও পেয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারুণ্যের অংশগ্রহণ, গণতান্ত্রিক চর্চা ও নীতিনির্ধারণে তরুণদের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে বলেই জাতীয় নাগরিক কমিটিতে তরুণ নেতৃত্বের সম্মিলন ঘটছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্বদানকারী তরুণদের একসঙ্গে করার এ প্রক্রিয়ায় ইতিমধ্যে সাবেক ও বর্তমান ছাত্রনেতা, ডাকসুর সাবেক নেতৃবৃন্দ, উচ্চশিক্ষারত প্রবাসী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ মাঠপর্যায়ের সংগঠকরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিভিন্ন মতের ও বিভিন্ন পথের মানুষের এ সম্মিলনকে আরও সমৃদ্ধ করে নয়া রাজনৈতিক বন্দোবস্তকে প্রতিষ্ঠা করতে জাতীয় নাগরিক কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।’
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের কাজ চলছে। এ ব্যাপারে আমরা দেশের সর্বস্তরের মানুষের সাড়া পাচ্ছি। আমাদের দল নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ। আশা করি, আমাদের এ যাত্রা ভালো হবে।’
জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, ‘গণসংযোগের মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। নতুন রাজনৈতিক দল গঠনে তরুণদের আগ্রহ অনেক বেশি। আমাদের রাজনৈতিক দল গঠনের কাজ দ্রুতগতিতে চলছে।’
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
