প্রাথমিক শিক্ষা বোর্ডের অধীনেই পিএসসি পরীক্ষা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নিতে প্রাথমিক শিক্ষা বোর্ড তৈরি করার প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। আগামী শিক্ষাবর্ষ থেকে এ বোর্ডের অধীনেই শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির ডেইলি বাংলদেশকে জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আয়োজনের জন্য অধিদফতরের অন্যান্য কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যাচ্ছে না। এতে করে পুরো বিভাগটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা এটি কমিয়ে আনতে চাচ্ছি।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ হচ্ছে না। ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এতে প্রতিবছর অংশগ্রহণ করছে। এ পরীক্ষা সুষ্ঠু ভাবে নিতে একটি বোর্ড তৈরি করা প্রয়োজন। এতে করে পরীক্ষার মান আরো বাড়বে।
উল্লেখ্য, বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য আলাদা বোর্ড তৈরি করার খবরে খুশি নন অভিভাবকরা। এই পরীক্ষার নামে শিশুদের ওপর ‘বোঝা চাপিয়ে’ দেয়া হয়েছে বলে আগে থেকেই অভিযোগ করে আসছেন অভিভাবকরা। এর কারণে প্রকৃত শিক্ষার বদলে কোচিং ও টিউশনের ওপর নির্ভরশীলতা বেড়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে।
এ বিষয়ে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সমাপনী পরীক্ষা তুলে দেয়ার জন্য সরকারের কাছে আগেই আহ্বান জানিয়েছি আমরা। মাঝে শুনেছি এটি বন্ধ করে দেয়া হবে। প্রাথমিকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এখন উল্টো বোর্ড বসানো হচ্ছে। এটি মোটেও সঠিক সিদ্ধান্ত নয়।
নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রবীণ শিক্ষক বলেন, আমরা কোনোভাবেই এটির পক্ষে নই। এই পরীক্ষার নামে শিশুদের মননে এখন প্রতিযোগিতা ঢুকে যাবে। এর ফলে দীর্ঘ মেয়াদে আমরাই ক্ষতিগ্রস্ত হব।
তবে ডিপিই-এর কয়েক জন কর্মকর্তা বোর্ড তৈরির পক্ষে মতামত দিয়েছেন। ডেইলি বাংলাদেশের সঙ্গে আলাপকালে তারা জানান, প্রাথমিকের অর্ধেক পরীক্ষার্থী নিয়েও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১১টি শিক্ষা বোর্ড রয়েছে। তাহলে আমাদের থাকতে সমস্যা কোথায়? সমাপনী পরীক্ষাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসেছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা বোর্ড তৈরি করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছরে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এগুলো সহ বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় ৬৬ হাজার। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর ৩০ লাখেরও বেশি শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
