প্রাণচাঞ্চল্যে ভরপুর নাট্যাঙ্গন
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ষষ্ঠ তলায় মহড়াকক্ষের পাশে কতগুলো টুপি রাখা। সেগুলোতে ডোরাকাটা কাপড় লাগাচ্ছেন একজন। বুঝতে বাকি থাকে না, নতুন নাটকের প্রপস তৈরির কাজ চলছে। পাশেই মহড়াকক্ষ থেকে আসছে সংলাপের আওয়াজ।
একজন জানালেন, খুব শিগগির মঞ্চে আসছে নতুন একটি নাটক। এই নাটক মঞ্চায়িত হলে রিজওয়ান-এর মতো আবার দর্শকের ঢল নামতে পারে শিল্পকলায়। কৌতূহলী হয়ে জানতে চাই, কার নাটক? জানালেন সৈয়দ জামিল আহমেদ আবার মঞ্চে আসছেন নতুন নাটক দিয়ে। শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসকে মঞ্চে আনছেন তিনি। দেখতে চাই মহড়া। কিন্তু এই মুহূর্তে ঢোকা যাবে না। কড়া নির্দেশ আছে। অগত্যা যেতে হয় অন্য মহড়াকক্ষগুলোর দিকে।
সপ্তম তলার মহড়াকক্ষগুলোর কোনোটায় নাটকের মহড়া চলছে, কোনোটায় চলছে নাচের মহড়া। বছরের প্রথম মাস শেষ। দ্বিতীয় মাস শুরু হয়েছে মাত্র কদিন। এরই মধ্যে বেশ জমে উঠেছে নাট্যাঙ্গন। ফেব্রুয়ারি ও মার্চ ঘিরে বেশ সরগরম থাকে নাটকপাড়া। নতুন বছরে নতুন নাট্যকর্মী সংগ্রহ, নতুন মঞ্চনাটক তৈরি, ভাষার মাস ও মার্চ মাসকে ঘিরে উৎসব থাকে বেশ। এরই মধ্যে দেখা হয় নাট্যকর্মী সাইফের সঙ্গে। তিনি জানান, রাজশাহী থেকে অনুশীলন নাট্যদল এসেছে তাদের নাটকের প্রদর্শনী করতে। এই প্রদর্শনীটি হচ্ছে পরীক্ষণ থিয়েটার হলে।
পরীক্ষণ থিয়েটার হলে তখন অনুশীলন নাট্যদলের নাট্যকর্মীরা মহড়ায় ব্যস্ত। বুদেরামের কূপে পড়া নামে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মলয় ভৌমিক।
বছরের শুরুতে নতুন নাটক
বছরের শুরুতেই বেশ কয়েকটি নতুন নাটক আলোচনায় এসেছে। এর মধ্যে থিয়েটার আর্ট ইউনিটের অনুদ্ধারণীয় নাটকটির কথা বলা যায়। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে এটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। গত জানুয়ারি মাসের প্রথম দিকে নাটকটির মঞ্চায়ন সাড়া জাগায় নাটকপাড়ায়। ফেব্রুয়ারি মাসের শুরু হলো অসাধারণ একটি প্রযোজনা দিয়ে। আইরিশ নাট্যকার স্যামুয়েল বেকেটের দ্বিতীয় কোনো নাটক প্রথমবারের মতো মঞ্চস্থ হলো বাংলাদেশে। ওয়েটিং ফর গডোর পর সম্প্রতি হ্যাপি ডেইজ নাটকের মঞ্চায়ন ঘটল এত দিন পর। শুভাশিস সিনহার নির্দেশনায় জ্যোতি সিনহার একক অভিনয়ে সাড়া জাগিয়েছে নাটকটি। প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৩৫ তম ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণী অনুষ্ঠানে এসেছে আরও একটি নতুন নাটক। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসকে মঞ্চে এনেছে তারা। এটি নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম। বছরের শুরুতে আরও কয়েকটি নাটক মঞ্চে এসেছে। আরও কিছু নাটক আসার অপেক্ষায় আছে। বুদ্ধদেব বসুর আরও একটি গল্প অবলম্বনে লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) মঞ্চে আনছে নাটক আমরা তিনজন। এই নাটকে উঠে এসেছে ১৯২৭ সালের পল্টন এলাকা। একটি মেয়েকে ঘিরে তিন বন্ধুর প্রেম উঠে এসেছে নাটকটিতে। এ ছাড়া মার্চ মাসে আসতে পারে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাস অবলম্বনে নাটকটি। এমনটি জানাল নাটকটির আয়োজক প্রতিষ্ঠান স্পর্ধা সূত্র।
চলছে নাট্যকর্মী সংগ্রহ
বছরের শুরুতেই নাট্যকর্মী সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে নাটকের দলগুলো। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঘুরে এ ধরনের নানা আবেদনসংবলিত ব্যানারের দেখা মেলে। এই মুহূর্তে নাট্যকর্মী সংগ্রহের বিজ্ঞপ্তি দেখা যায় মহাকাল নাট্য সম্প্রদায়, সুবচন নাট্য সংসদ, সংস্কার নাট্যদল ও নটনন্দন নাটকের দলগুলোর। বিভিন্ন নাট্যজনকে দিয়ে প্রশিক্ষণের পর কর্মশালার মাধ্যমে নতুন নাট্যকর্মী সংগ্রহ করে দলগুলো। মহাকাল নাট্য সম্প্রদায়ের দলপ্রধান মীর জাহিদ হাসান বলেন, ‘এটা একধরনের নতুনদের জায়গা করে দেওয়া। একটি দলকে গতিশীল রাখার জন্য নতুন নাট্যশিল্পীর বিকল্প নেই। একজন কেউ এলেই তাঁকে মঞ্চে উঠিয়ে দেওয়া যায় না। তৈরি করতে হয়। নতুনেরা এসে নিজেদের তৈরি করে।’
পালা-পার্বণ ও উৎসব
বছরের শুরুতেই পালা-পার্বণ ও দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসব বসে নাটকপাড়ায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে বসেছিল পিঠা উৎসব। সেখানে ছিল বাংলাদেশের লোকজ পরিবেশনাও। এ ছাড়া নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিনকে ঘিরে জানুয়ারি মাসের মাঝামাঝি ছিল অনুষ্ঠানমালা। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে ছিল আরণ্যক নাট্যদলের ক্রান্তির মাদল নাট্যোৎসব। আরণ্যকের বিখ্যাত দুটি নাটক সংক্রান্তি ও রাঢ়াঙ নিয়ে আয়োজিত হয় এই উৎসব। এ ছাড়া বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে জাতীয় পথনাট্যোৎসব অনুষ্ঠিত হয়। বইমেলার পাশেই সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে মাসব্যাপী একুশে নাট্যোৎসব চলছে এখনো। বিভিন্ন নাট্যদল সূত্রে জানা গেছে, খুব শিগগির আরও কয়েকটি উৎসব দেখা যাবে নাটকপাড়ায়।
এনএসডি উৎসবে চার নাটক
ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ‘২০ তম ভারত রং মহোৎসব ২০১৯’ নাট্যোৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের তিনটি নাটক। নাগরিক নাট্য সম্প্রদায়ের ওপেন কাপল, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ম্যাকবেথ ও ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের কিং ইদিপাস।
সবকিছু মিলে নাট্যাঙ্গন এখন বেশ সরগরম। আগামী মার্চ মাসকে ঘিরেও বেশ চাঙা থাকবে নাটকপাড়া। এমনটাই জানালেন নাট্যাঙ্গনের মানুষেরা।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
