প্রযুক্তির মাধ্যমে প্রশ্নফাঁস বন্ধ করবে শিক্ষা মন্ত্রণালয়
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
প্রযুক্তির মাধ্যমে পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধ করতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিদ্যমান পদ্ধতি বাতিল করে প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নফাঁসের ঝুকি থেকে বেরিয়ে আসা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এমন কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রশ্নফাঁস ছাড়াই এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করেছি। বর্তমানে প্রশ্নফাঁসের ঘটনা ছাড়াই চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকলের সহযোগিতায় সুন্দরভাবে এসব পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সকলে তিনি ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, আমরা যে পদ্ধতি ব্যবহার করে প্রশ্নফাঁসের মতো ঘটনা থেকে মুক্তি পেতে চাচ্ছি, আসলে তা পর্যাপ্ত নয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সকল পদক্ষেপ নিতে হবে। এ কারণে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নফাঁস রোধ করার কথা ভাবছি। এটি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন, ছাপা ও বিতরণ করা সম্ভব হলে আর ফাঁসের ঝুকি থাকবে না।
তিনি বলেন, আমরা হঠাৎ করেই কোনো কিছু করব না। এটি বাস্তবায়ন করার আগে আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাব। সকলের মতামতের ভিত্তিতে নতুন পদ্ধতি শুরু করা হবে।
শিক্ষানীতি আংশিক বাস্তবায়ন হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে দীপু মনি বলেন, সকল কিছুর আগে একটি গ্রহণযোগ্য আইন প্রয়োজন। এটি আমাদের এখনও চূড়ান্ত হয়নি। শিক্ষানীতি বাস্তবায়নের জন্য একটি শিক্ষা কমিশন প্রয়োজন। শিক্ষা আইন পাস হলেই সকল কিছু বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, শিক্ষানীতির সঙ্গে সংগতি রেখেই শিক্ষা আইন প্রণয়ন করা হচ্ছে। এ জন্য একজন আইন বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হয়েছে। দ্রুতই শিক্ষা আইন পুনরায় মন্ত্রিপরিষদে পাঠানো হবে।
পাবলিক পরীক্ষার আগে ঢালাওভাবে সকল কোচিং সেন্টার বন্ধ রাখা হয়- এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টার কোনো খারাপ প্রতিষ্ঠান নয়। বিভিন্ন ভাষাশিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিসহ নানান ধরনের কোচিং সেন্টার রয়েছে। মানুষ সেখান থেকে সুবিধা পাচ্ছে। তাই আমরা কোচিং সেন্টারকে খারাপ বলতে পারি না। অনেকে কোচিং বাণিজ্য বলেও ধিক্কার দেয়, বাণিজ্য তো খারাপ জিনিস নয়। যেকোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে কোনো কাজ করলে বা প্রশ্নফাঁসের মতো খারাপ কাজ করলে তাকে ধিক্কার করতে হবে।
দীপু মনি বলেন, দেশের সকল কোচিং সেন্টারকে আলাদা করা হবে। বিষয় অনুযায়ী আলাদাকরণ করা হবে। এটি হলে পাবলিক পরীক্ষার আগে শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক কোচিংগুলোকে বন্ধ রাখা হবে। ঢালাওভাবে আর কোচিং সেন্টার বন্ধ রাখা হবে না।
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
