প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
হাসান মাহমুদ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬
বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী এবং একটি কর্পোরেট গ্রুপ আলাদা আলাদা মিডিয়ায় ‘বিগ বাজেটে’র বিনিয়োগ নিয়ে মাঠে নামছে বলে জানা গেছে। ড. ইউনূস সরকারের সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলমও একটি মিডিয়ার দায়িত্বে থাকছেন। বাংলাদেশের মিডিয়ায় তাদের নতুন বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে পেশাজীবীদের মাঝে। আগামী কয়েক মাসের মধ্যে ‘বিগ বাজেটে’র দুটি পত্রিকা এবং দুটি টেলিভিশন বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। ১০ মে, ২০২৬ বাজারে আসার প্রস্তুতি সম্পন্ন করছে ‘আগামীর সময়’ নামের একটি ব্রডশিট বাংলা পত্রিকা। দেশের অন্যতম কর্পোরেট হাউজ ‘মেঘনা গ্রুপ’ তাদের নতুন পত্রিকা ‘আগামীর সময়’ নিয়ে এখন ব্যাপক প্রচারণায় নেমেছে সোশ্যাল মিডিয়ায়। তারা বাজারে এসেই আলোড়ন জাগাবার চেষ্টা করছে। তবে বিশ্লেষকগণ জানিয়েছেন, বাজারে এসেই ‘পাঠক প্রিয়’ হওয়ার কোন সুযোগ নেই। অনেক প্রতিকূল পরিবেশ পেরিয়ে তাদেরকে টিকে থাকতে হবে। বড় বিনিয়োগ মানেই বড় ঝুঁকি। তা সত্ত্বেও নতুন মিডিয়া বাজারে আসছে। সূত্রে জানা যায়, মেঘনা গ্রুপ তাদের বিগ বাজেটের নতুন পত্রিকা ‘আগামীর সময়’-এর সম্পাদক হিসেবে বেছে নিয়েছে সাবেক ক্রিড়া সাংবাদিক মোস্তফা মামুনকে। এই পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক এডিশনাল সেক্রেটারি (সংস্থাপন) সাত্তার মিয়াজী।
বর্তমান বিএনপি সরকারের প্রবাসি কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গণঅধিকার পরিষদের সাবেক নেতা নূরুল হক নূর ওরফে ভিপি নূর নিজেও একটি মিডিয়ায় বড় বিনিয়োগ করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। টাকার উৎস কোথায় তা জানা না গেলেও ভিপি নূর প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায়ই টেলিভিশন চালু করার কথা তার ঘনিষ্ঠদের জানিয়েছেন। সূত্রটি জানিয়েছে, টেলিভিশন সম্প্রচারের পরিকল্পনা নিয়ে তিনি সম্প্রতি ঢাকা শেরাটন হোটেলের ‘পোলপাড়ে’ একটি ‘এক্সক্লুসিভ মিটিং’ ডেকেছিলেন। ওই মিটিং-এ ঢাকার প্রতিশ্রুতিশিল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুলপাড়ে ভালো খানা-পিনার আয়োজন ছিল। ভিপি নূর যতটা দ্রুত সম্ভব তার নিজের টেলিভিশন নিয়ে মাঠে আসছেন শিঘ্রই। প্রতিমন্ত্রী ভিপি নূর সরাসরি সামনে না থাকলেও পুরো বিনিয়োগটা তিনি করছেন বলে বৈঠকে জানিয়েছেন। আগামী দিনে একটি ভাল মানের টেলিভিশন করাই তার লক্ষ্য বলে তিনি ওই বৈঠকে এ কথা জানিয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। বর্তমান বাজারে ঢাকায় একটি ভালো মানের টেলিভিশন প্রতিষ্ঠা করতে কম পক্ষে ৩০০ কোটি টাকার বিনিয়োগ দরকার হতে পারে।
জানা গেছে, বর্তমান মিডিয়া বাজারে ‘আগামীর সময়’ অফিস স্থাপন করা হয়েছে কারওয়ান বাজারে। আমদানিকৃত বিদেশি সাদা নিউজ পেপারে প্রিন্ট হয়ে বাজারে আসার প্রস্তুতি নিয়েছে ‘আগামীর সময়’। একটন বিদেশি সাদা নিউজ পেপারের বাজার মূল্য এখন ১ লাখ ৮ হাজার টাকা। অন্যদিকে ব্রাউন নিউজ পেপার ৬৮ হাজার টাকায় প্রতিটন বিক্রি হচ্ছে। প্রতিটন নিউজ পেপারে প্রায় ৪০ হাজার টাকার পার্থক্য থাকা সত্ত্বেও নতুন পত্রিকায় বিদেশ থেকে নিউজ পেপার আসার আয়োজন শেষ করেছে মেঘনা গ্রুপ। সূত্র জানায়, ‘আগামীর সময়’ মিডিয়াভুক্ত একটি পুরনো পত্রিকা। পত্রিকার ডিক্লারেশনটি তারা কিনেছেন ৮০ লাখ টাকা দিয়ে। তাদের আরেকটি পত্রিকা বাজারে আসার প্রস্তুতি নিয়ে এখন কাজ চলছে। এর নাম ‘আনন্দবাজার’। এটিও একটি পুরনো পত্রিকা। ডিক্লারেশন কেনা হয়েছে ৭০ লাখ টাকা দিয়ে।
অতিরিক্ত দামে কেনা বিদেশি নিউজ পেপার নিয়ে পত্রিকা প্রকাশ করে বাজারে কতদিন টিকে থাকবে তা নিয়ে পেশাজীবী সাংবাদিকদের মধ্যে নানা গুঞ্জন চলছে। সাংবাদিকদের নিয়মিত বেতনভাতা পরিশোধ করা হয় না এমন অভিযোগ রয়েছে ঢাকা থেকে সম্প্রচারিত বেশকিছু টেলিভিশন এবং প্রকাশিত অনেক দৈনিক পত্রিকার মালিকদের বিরুদ্ধে। অধিকাংশ মিডিয়া কর্পোরেট হাউজের কাছে জিম্মি বলে সিনিয়র সাংবাদিকদের অভিযোগ।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
