প্রকৃতির যত রূপ, সাজেক
প্রকাশিত: ২ মার্চ ২০১৯
রাস্তার দুইপাশে হাঁটার পথ। স্থাপনাগুলোতে টকটকে লাল টিনের ব্যাবহার দারুণ ফুটেছে। সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মধ্যে হলেও আপনি চাইলে খাগড়াছড়ি দিয়ে যেতে পারেন। সারা গায়ে বাতাসের মতো মেঘ মাখতে চাইলে। অথবা আপনার থেকেও অনেক ফুট নিচে মেঘ ভেসে বেড়াচ্ছে। এমনই দৃশ্য উপভোগ করতে চাইলে বাংলাদেশের মধ্যে আপনাকে সাজেক যেতে হবে। বেশ গুছানো যায়গা। চমৎকার পিচঢালা রাস্তা। একটাই রাস্তা, একটার পর একটা সব পেয়ে যাবেন। হাটতে হাটতে এগিয়ে গেলে, সব কিছুই ভালোভাবে দেখতে দেখতে যেতে পারবেন।
স্টোন গার্ডেন : হাঁটাতে ইচ্ছা না করলে স্টোন গার্ডেনেই নেমে পড়ুন। সাজেকের মূল গেট দিয়ে ঢুকে কিছুদুর গেলেই আপনার দৃষ্টি কাড়বে দি স্টোন গার্ডেন। পাথুরে পাহাড় সাজিয়ে গুছিয়ে বেশ নান্দনিক করা হয়েছে। খুব বড় যায়গা নয়। প্রবেশ মূল্য ২০ টাকা; একটু বেশিই। ছায়ার নিচে দোলনাই দুলতে-দুলতে বা গার্ডেন চেয়ারে বসে সময় কাটাতে বেশ লাগে। সামনে বিস্তীর্ণ দিগন্ত- সবুজ আর সবুজ। সাজেক রিসোর্টে সিট না পেলে এখান থেকে সূর্যাস্ত দেখাতে পারেন।
সাজেক রিসোর্ট : স্টোন গার্ডেন আর সাজেক রিসোর্ট একদম পাশাপাশি। আমি মনে করি সাজেকে কেউ ঘুরতে গেলে এবং সামর্থ্য থাকলে সাজেক রিসোর্টেই থাকা উচিৎ। দারুণ আরবান সুবিধা ও পশ্চিম দিকে সংযুক্ত টেরাস থাকায় এখানে থাকাটাকে আনন্দময় করে তুলছে। সূর্য অস্ত দেখতে এর চেয়ে ভালো যায়গা পুরো উপতক্যাতে আর নেই।
সাজেকের সবচে নিরাপদ ও আরামদায়ক যায়গা। রুম ফাঁকা থাকা সাপেক্ষে স্বল্পকালীন সময় থাকার সুবিধা আছে। আগে থেকে যোগাযোগ করলে রিসোর্ট কর্তৃপক্ষ স্থানীয় আদিবাসীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে দেন। রিসোর্টটি বেশ খরুচে ও একইসাথে বেশ আরামদায়ক ব্যাবস্থা।
রুইলুই পাড়া : ত্রিপুরা ভাষায় রুই মানে কোষাগার আর লুই মানে পূর্ণ, রুইলুই মানে পূর্ণ কোষাগার। এপাড়ায় মুলত ত্রিপুরা ও লুসাই নৃ-গোষ্ঠীর অধিবাস। এখানে থাকার যায়গার অভাব নেই। জনপ্রতি সুযোগ- সুবিধা অনুসারে ১০০ থেকে ৫০০টাকা খরচ পড়বে। তাবু নিয়ে গেলে এখানে ইস্কুলের সামনে বা অন্য যেকোনো সুবিধা জনক স্থানে তাবু টাঙ্গিয়েও থাকতে পারবেন। তাবু টাঙ্গানোর আগে একটা বিষয় মাথায় রাখা ভালো যাতে পাবলিক টয়লেটটা যেন নাগালের মধ্যে থাকে।
ছায়াবীথি : হাঁটতে হাঁটতে ক্লান্ত? তো জিরিয়ে নিন ছায়াবীথিতে। ছায়ার সাথে হাওয়া ফ্রি। শরীরের সাথে মনও জুড়াবে।
রুন্ময় : রুন্ময় শব্দটি লুসাই ভাষা থেকে নেয়া। বাংলা অর্থ সুন্দর ঘর। লাল ও বেশ খাড়া টিনের চমৎকার স্থাপনা। আমরা সাজেক উপতক্যার যত ছবি দেখি তাঁর অধিকাংশই এ ঘরের। এই শৈল্পিক অবকাঠামোর কটেজটি সবার জন্য উন্মুক্ত।
রক প্রশান্তি ক্যান্টিন : খাবারের জন্য যোগাযোগ করতে পারেন। এটা সাজেকের তথ্য ভাণ্ডারও; এখানে সব প্রয়োজনীয় তথ্য এখানে পাওয়া যায়। অনেকটা ওয়েস্টার্ন সেলুনের মতো। উনারা ঠিক ক্যান্টিনের নিচেই ভালো থাকার ব্যাবস্থা করেছেন।.৮-১০ জন একসাথে থাকা যায়।
দি হরাইজন গার্ডেন : একটা ছোট্ট শেডের নিচে একটা দোলনা। বেশ খানিকটা জায়গা নিয়ে কাঠের রেলিং দিয়ে ঘেরা। টাকা মাটি মাটি টাকা হলে ঢুকে পড়ুন এখানে। প্রবেশ মূল্য উসুল করতে চাইলে বেশ-কিছুক্ষণ সময় কাটাতে হবে। সময় নিয়ে টানাটানি থাকলে বাইরে থেকে দেখেই সন্তুষ্ট থাকুন।
হেলিপ্যাড-১ : সাজেক ভ্যালীর ৩টি হেলিপ্যাডের মধ্যে হেলিপ্যাড-১ই সবচে সুন্দর। সম্ভবতঃ চন্দ্র স্নানের জন্য এরচে সুন্দর যায়গা পুরো উপতক্যতে দ্বিতীয় আর নেই।
ঝাড়ভোজ পিকনিক স্পট : গেটে কোন লোক নেই। আপনি যেই একটু ভীতরে ঢুকেছেন অমনি একজন নাযিল হবেন এবং ২০ টাকা জরিমানা; এটা প্রবেশ মূল্য। সে আপনি পিকনিক করেন আর নাই করেন, প্রবেশ করেছেন তাই দিতে হবে। তিনটি টিনের ছাওনি দেওয়া গোল শেড গুলো দেখতে ভালোই লাগে। সাজেক উপতক্যার পূর্ব দিকটা এ শেডগুলো থেকেই সবচেয়ে ভালো দেখা যায়।
সাজেক প্রকল্প সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এক দারুণ প্রগতিশীল পদক্ষেপ। এক সাজেক পুরো খাগড়াছড়ি এবং সাজেকের অর্থনৈতিক ব্যাবস্থাকে চাঙ্গা করে দিয়েছে। নৃ-গোষ্ঠীর সাথে সম্প্রীতি ও সমৃদ্ধির দারুণ উদাহারণ। আইডিয়াটা যার মাথা থেকেই বের হোক না কেনো দারুণ ফলপ্রসূ হয়েছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেকের উচ্চতা প্রায় ৫০০ মিটার (১৬৫০ফুট)। পথিমধ্যে দুই নদীর মোহনা দেখতে ভুলবেন না। কাসালং ও মেনী নদী এক সাথে হয়ে মেনী নদী হয়ে বয়ে গেছে। হাজাছরা জলপ্রপাতও সাজেকের পথেই পড়েছে।
যেভাবে যাবেন :
সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মধ্যে হলেও খাগড়াছড়ি দিয়ে যেতে হয়। খাগড়াছড়ি থেকে ৩ ঘণ্টার রাস্তা, মোট ৬৭ কিলোমিটার। শেষের ২০ কিলোমিটার পাহাড়ি রাস্তা একদম শেষ ৭ কিলোমিটার ভীষণ পাহাড়ি ঢাল বেয়ে উঠতে হয়। বেশ কয়েকটি আর্মি, পুলিশ ও বিজিবি চেকপোস্টে রিপোর্ট করতে করতে যেতে হয়। ফিরার সময়ও বলতে বলতে আসতে হয়। ১০ থেকে ১২ জনের একটা গ্রুপ হলে সবচে ভালো। তাহলে একটা জীপ (চাঁদের গাড়ী) রিজার্ভ করলে সাশ্রয় হয়। গ্রুপ মেম্বার কম হলে সিএনজি ভাড়া করেও যেতে পারেন (সিএনজি-তে না যাওয়াই ভালো)। মোটরসাইকেল সার্ভিসও খারাপ না। একটা বাইকে ২ জন করে যাওয়া যায়। যে ভাবেই যান না কেন ফেরার বিষয়টা কনফার্ম করে তারপর যাবেন। সাজেকে প্রবেশ মূল্য ২০ টাকা
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
