পেনসিলভানিয়ায় মসজিদের বাইরে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি খুন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের আপার ডার্বির মসজিদ আল–মদিনার পার্কিং লটে গত রোববার খুন হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মাহবুব রহমান (৬৫)। গাড়ি ছিনতাইকারীর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ বিভাগ পলাতক সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করেছে।
জানা গেছে, রোববার রাতে এশার নামাজ আদায় করতে মসজিদ আল-মদিনায় যান মাহবুব। ৭টা ৪৫ মিনিটের দিকে পার্কিং লটে তাঁকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মসজিদে দেড় শতাধিক মুসল্লি ছিলেন।
আপার ডার্বি পুলিশ বিভাগ সংবাদ সম্মেলনে জানায়, সাউথ ৬৯ ও ওয়ালনাট স্ট্রিটে অবস্থিত মসজিদ আল–মদিনা আপার ডার্বি ইসলামিক সেন্টারের পার্কিং লটে সংঘটিত হত্যাকাণ্ড কোনো হেট ক্রাইম বা বিদ্বেষপ্রসূত হত্যাকাণ্ড নয়, টার্গেট হত্যাও নয়। গাড়ি ছিনতাই করতে এক দুর্বৃত্ত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মাথায় হুডি ও মুখে মাস্ক পরা খুনির ছবি প্রকাশ করে তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেছেন, অপরাধীর জিনস প্যান্ট ও স্নিকার দেখে কেউ যদি তাঁকে শনাক্ত করতে পারেন, যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়েবস্টার ও সাউথ সিসিল স্ট্রিট থেকে পুলিশ নিহত মাহবুবের গাড়িটি উদ্ধার করেছে।
আপার ডার্বি ইসলামিক সেন্টারের সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘গুলির শব্দ শুনে আমরা মসজিদ থেকে বের হই। এভাবে মাহবুব মারা যাবেন, কল্পনাও করিনি। তিনি ট্যাক্সি ক্যাব চালাতেন।’
নিহত মাহবুবের বড় ছেলে আতিক আবদুর রহমান বলেন, ‘পুলিশ এখনো সন্দেহভাজন খুনিকে ধরতে পারেনি। গতকাল মঙ্গলবার আমরা মরদেহ ফেরত পেয়েছি। জানাজা শেষে ওই মসজিদের পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।’
মাহবুব রহমানের দীর্ঘদিনের পরিচিত আবুল হাসান বলেন, নড়াইলের এই মানুষটি ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর সঙ্গে অন্তত ২০ বছরের পরিচয়। তিনি ফিলাডেলফিয়া মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সাবেক সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ২০১৫ সালে তাঁর আরেক মেয়ের অপমৃত্যু হয়।
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
