পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫
♦ জুলাই সনদ নিয়ে আশাবাদী ♦ শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা
জুলাই সনদ সংবিধানের ওপরে রাখার বিষয়ে আপত্তি জানালেও আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান সম্ভব বলে আশাবাদী বিএনপি। তবে নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরুদ্ধে অনড় অবস্থান দলটির হাইকমান্ডের। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় এখনো পিআর পদ্ধতি উপযোগী নয়।
অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনে প্রদত্ত জুলাই সনদের লিখিত খসড়ায় মতামত জমা দিয়েছে দলটি। জুলাই সনদ সংবিধানের ওপরে রাখা বা না রাখা এবং নির্বাচনে পিআর পদ্ধতির বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন বিএনপির নীতিনির্ধারকরা। আলোচনার মাধ্যমেই জুলাই সনদ প্রণয়ন, স্বাক্ষর ও বাস্তবায়ন করতে চায় দলটি।
বিএনপির নীতিনির্ধারকদের মতে দেশের জনগণ এ পিআর পদ্ধতি সম্পর্কে অবহিত নয়। ফলে এ অযৌক্তিক পিআর পদ্ধতি কখনোই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে না। নির্বাচন বিঘ্নিত বা বানচাল করতে সম্পূর্ণ অসদুদ্দেশ্যেই পিআর পদ্ধতি দাবি করা হচ্ছে মনে করছেন তাঁরা।
পিআর পদ্ধতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে অনেকেই বিভিন্ন বক্তব্য দিয়েছেন। কারণ দেশের জনগণের অধিকার রয়েছে জানার-তারা কাকে ভোট দিচ্ছেন এবং কে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন। কিন্তু প্রস্তাবিত পিআর পদ্ধতিতে কোনো ব্যক্তিকে সরাসরি নির্বাচিত করার সুযোগ না থাকায় জনগণ স্পষ্টভাবে জানতে পারছেন না তারা কাকে সংসদে পাঠাচ্ছেন। তাই জাতীয় সংসদ কিংবা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে রাজনৈতিক দল বা ব্যক্তিকে অবশ্যই জনগণের মুখোমুখি হয়ে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে হবে।’
অন্যদিকে, জুলাই সনদের বিষয়ে সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জুলাই সনদের তিনটি অংশ রয়েছে। এক. ভূমিকা, দুই. ৮৪ দফা প্রস্তাব এবং তিন. অঙ্গীকারনামা। ভূমিকার মধ্যে যে কয়টা বাক্য আছে সেগুলো ঠিক আছে। আর দফা ৮৪টির মধ্যে কিছু কিছু অসামঞ্জস্য আছে। এ দফাগুলো আমরা ঠিকঠাক করে দিয়েছি। আর অঙ্গীকারনামার মধ্যে বেশ কিছু অসামঞ্জস্য আছে। এর মধ্যে তিন- চারটি দফা আছে যেগুলো খুবই অযৌক্তিক। যেমন সনদটাকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া। এতে একবার বলা হয়েছে-এ নিয়ে ভবিষ্যতে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। আবার বলা হয়েছে-শুধু আপিলেট ডিভিশনই এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। কাজেই এ বিষয়টি নিয়ে “কোনো আইনি বা সাংবিধানিক প্রক্রিয়া”য় আলাপ-আলোচনার মাধ্যমেই একটা সমাধান বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী। আমরা প্রত্যাশা করি, আলোচনার মাধ্যমেই সংবিধানের মধ্যে আইনি বৈধতা এবং সাংবিধানিক কোনো প্রক্রিয়ায় জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে এবং বাস্তবায়িত হবে।’
জানা গেছে, এতে জাতীয় নির্বাচনের স্বার্থে যতটা ছাড় দেওয়া দরকার, ততটাই ছাড় দিয়েছে বিএনপি। দলটির এখন প্রত্যাশা, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত, স্বাক্ষরিত ও বাস্তবায়িত হবে। তবে অঙ্গীকারনামায় থাকা কয়েকটি প্রস্তাবে দলীয় ভিন্নমত থাকলেও আলাপ-আলোচনার মধ্য দিয়ে এর আইনি বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা যাবে বলে বিশ্বাস দলটির। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশন আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকের পরিকল্পনা করছে, সেখানেও এ ব্যাপারে বিএনপি তাদের যৌক্তিক মত তুলে ধরবে দলটি।
সূত্র আরও জানান, জুলাই সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করতে সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদসহ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার রাতে আবারও বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া প্রস্তাবগুলো নিয়েও পর্যালোচনা হয়। এ সময় জুলাই সনদের আট দফা অঙ্গীরকারনামাকে অপ্রয়োজনীয় বলেও মনে করেন স্থায়ী কমিটির সদস্যরা। অঙ্গীকারনামার চতুর্থ দফায় বলা হয়েছে, জুলাই সনদের প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এমন বিষয়ে স্থায়ী কমিটির কেউ কেউ এটাকেও গ্রহণযোগ্য নয় বলে মত ব্যক্ত করেন। তাঁদের মতে কোনো ডকুমেন্ট বা নথির অবস্থান সংবিধানের ওপরে হতে পারে না। অর্থাৎ জুলাই সনদ সংবিধানের ওপরে জায়গা দেওয়ার সুযোগ নেই।
এ নিয়ে বুধবার ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও এলডিপির সঙ্গেও বৈঠক করে বিএনপি। মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চ, বিজেপি, গণপরিষদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বশীল নেতারা। বৈঠকে জুলাই সনদ নিয়ে যুগপৎ আন্দোলনের মিত্রদের অভিন্ন বা কাছাকাছি মতামত দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। একই সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনায় আগের ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া বিষয়গুলো সনদের পূর্ণাঙ্গ খসড়ায় না এলে সেটা উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে মতামত জমা দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
