পাক-ভারত সীমান্তে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান
হাসান মাহমুদ
প্রকাশিত: ৩ মে ২০২৫
যুদ্ধ নয় শান্তির বার্তা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারত সীমান্তে ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ দু’দেশের মধ্যে যুদ্ধের ব্যপক মহড়া চলছে গত কয়েকদিন ধরে। ভারত তাদের সীমান্তের অনেক এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে নিয়েছে ইতোমধ্যে। একই পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তানও। পহেলগাঁওয়ে সন্ত্রাসি হামলায় ২৮ জন নিহতের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িগড়ি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে গুজরাটে এসে জনসমাবেশ করে জ্বালাময়ি ভাষণ দিয়েছেন। তাতে দু’দেশের জনসাধারণের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে যায়। সীমান্তে আটকা পড়ে হাজার হাজার মানুষ। দু’দেশই আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে নামিয়েছে পাক সেনারা। উত্তেজনাকর অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি যুক্তরাষ্ট্র থেকে দ্রুত দেশে ফিরে যান এবং নরেন্দ্র মোদির সঙ্গে পাক বিরোধি আওয়াজ আরও জোড়ালো করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বিদেশি কূটনৈতিকদের কাছে পাকিস্তানের পক্ষ থেকে হামলা করা হয়েছে এমন বিষয়ে অব্যাহতভাবে অভিযোগ জানাতে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানের বিরুদ্ধে হোঙ্কার দিয়ে প্রতিশোধ নেবার ঘোষণার আগেই ভারত সিন্ধু বাঁধ খুলে দিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পানিতে ডুবিয়ে দিয়েছে। লাখ লাখ মানুষ ভোগান্তির শিকার। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ খানও ‘হামলা হলে’ কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন ভারতকে। এই সময়ে সীমান্তে দুই দেশের প্রহরিদের মধ্যে থেমে থেমে ব্যাপক গুলিবিনময়ের ঘটনা ঘটছে। পারমাণবিক শক্তিধর এই দুইদেশ হুঙ্কার দিলেও কেউ এখন পর্যন্ত কারো ওপর হামলে পড়েনি। ভারত অংশের কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসি হামলায় পর্যটকসহ ২৮ জন নিহতের খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হামলার ছক কেটেছিল মোদি সরকার নিজেই। ভারতের কাশ্মীর অংশে সেনারা সন্দেহভাজন মুসলমানদের বাড়ি ঘরে হামলা চালিয়ে তা ভেঙ্গে দিচ্ছে। তাদের পরিবারের বৃদ্ধ সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
এমন এক পরিস্থিতিতে শান্তির বার্তা হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের উত্তেজনা কমাতে দুপক্ষের সঙ্গে ফোনে আলাপ করেছেন। সংঘাত এড়াতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র সরকারের আরও সক্রিয়তা চেয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তিনি।
পহেলগাঁও হত্যাকা-ের পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে উদ্যোগী হয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংঘাতমূলক পদক্ষেপ থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন।
ভারতের কাশ্মীরে সন্ত্রাসি হামলায় ২৭ পর্যটক ও এক সেনা সদস্যসহ ২৮ জন নিহত হবার পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের সরকার নয়াদিল্লি এবং ইসলামাবাদকে সংঘাতের পরিবর্তে সমস্যার ‘দায়িত্বশীল সমাধানের’ পথ খেুঁজতে বলেছিল। কিন্তু তার পরেই কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে একাধিক পদক্ষেপ নিয়েছে দু’দেশ। নিয়ন্ত্রণরেখায় টানা এক সপ্তাহ ধরে চলছে গুলি বিনিময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাদের যে কোনও পদক্ষেপ গ্রহণের ছাড়পত্র দিয়েছেন।
এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন দেয়ার কথা নিশ্চিত করেছে চীন সরকার। গতকাল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে প্রাইম মিনিস্টার হাউসে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে এমন নিশ্চয়তা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং। এই সাক্ষাতে রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি রক্ষায় পাকিস্তানকে সবসময় সমর্থন দেবে চীন’।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, এস. জয়শঙ্করের সঙ্গে কথোপকথনের সময় রুবিয়ো পহেলগাঁওয়ে প্রাণহানির জন্য গভীর শোকপ্রকাশ করেছেন এবং জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, জয়শঙ্করকে সন্ত্রাস দমনে সহযোগিতা করার এবং দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘দু’দেশের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিরসনে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করুক এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।’
পাকিস্তানের ‘দ্য ডন’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর কাছে পহেলগাঁও হত্যাকা-ের নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষের তত্ত্বাবধানে তদন্ত হলে ইসলামাবাদ তাতে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই সঙ্গে শাহবাজ ফোনে মার্কো রোবিও-কে জানিয়েছেন, পহেলগাঁও সন্ত্রাসের সঙ্গে পাক সরকারের কোনও সংযোগ নেই। পহেলগাঁও হত্যাকা-ের পরে ভারত কোনও প্রমাণ ছাড়াই একতরফাভাবে সিন্ধু জল চুক্তি স্থগিতসহ একাধিক পদক্ষেপ নিয়েছে। লন্ডনের পাকিস্তান দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করার সময় বেশ কয়েকজন ভারতীয়কে দাঙ্গাবাজ হিসেবে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
