পাউরুটি দিয়ে আইসক্রিম বানাবেন যেভাবে...
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
গরমে আইসক্রিমের বিকল্প যেন কিছুই হতে পারেনা! দুধ-চিনি মেশানো আইসক্রিম অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন। আজকাল যদিও উপাদান শুধু আর দুধ-চিনিতে সীমাবদ্ধ নেই। বিভিন্ন ফল তো বটেই এমনকি পাউরুটিও ঢুকে পড়ছে তার আইসক্রিম বানানোর উপকরণে। এমনই এক রেসিপি ব্রাউন ব্রেড আইসক্রিম। সহজ উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন তা। কীভাবে বানাবেন, রইল সেই পদ্ধতির হালহদিশ।
উপকরণ: দুধ এক কাপ,চিনির গুঁড়ো আধ কাপের একটু বেশি, ডিম ৪টি, ব্রাউন ব্রেড ৫ পিস, ক্রিম ২ কাপ, কমলালেবুর রস আধা কাপ/ চকোলেট এসেন্স ও চকো ক্রিম।
প্রণালী: সসপ্যানে দুধ এবং চিনি একসঙ্গে মাঝারি আঁচে বসিয়ে দুধ ঘন হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে নিন। আর একটা পাত্রে ডিমের হলুদ অংশ নিয়ে তার মধ্যে ফোটানো দুধ ধীরে ধীরে মিশিয়ে ফেটাতে থাকুন। মিশ্রণটা ফুলে উঠলে সেটাকে আবার সসপ্যানে ঢেলে কম আঁচে বসিয়ে দিন। মিশ্রণ বেশ গাঢ় হয়ে এলে আঁচ থেকে সরিয়ে ঠান্ডা হতে দিন।
একটা সসপ্যানে ব্রাউন ব্রেডগুলোকে মাঝারি আঁচে সেঁকে প্রয়োজনমতো এপাশ-ওপাশ উল্টে দিন। ব্রেডগুলো মুচমুচে হয়ে গেলে, সেগুলোকে একটা প্লাস্টিকে ভরে শক্ত কিছু দিয়ে গুঁড়ো করে নিন। এবার আগের মিশ্রণের মধ্যে ব্রেডক্রাম্ব এবং কমলালেবুর রস মিশিয়ে নিন। এখানে কেউ চাইলে চকোলেট এসেন্স ও চকো ক্রিমও মেশাতে পারেন। এয়ারটাইট কন্টেনারে মিশ্রণটা ঢেলে, ভাল করে মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। অন্য একটা পাত্রে ক্রিম ফেটিয়ে ফ্রিজে রাখা মিশ্রণের মধ্যে ফেটানো ক্রিম ঢেলে ছয় ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
এবার আর একটা পাউরুটি সেঁকে ঠান্ডা করে তার উপর কমলালেবুর রস ছড়িয়ে আইসক্রিম রেখে পরিবেশন করুন। ব্রেডক্রাম্বও ছড়িয়ে দিতে পারেন উপর থেকে।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
