পশুতে পরিপূর্ণ হাট, জমেনি বেচাকেনা
প্রকাশিত: ১ জুন ২০২৫
রাজধানীর কুরবানি পশুর হাটগুলো প্রস্তুত। পশু রাখার শেড তৈরির কাজ শেষ। সব হাটেই পশু উঠেছে। এখনো গাড়িতে গাড়িতে পশু আসছে।
মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে হাট শুরুর কথা থাকলেও তার আগেই পশুতে ভরে উঠেছে। প্রতি বছর নির্ধারিত সময়সীমা দেওয়া থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু বিক্রেতারা আগেভাগেই হাটে চলে আসেন। এজন্য হাটের ইজারাদাররা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করেন।
শনিবার রাজধানীর হাটগুলো সরেজমিন ঘুরে এবং খোঁজখবর করে দেখেন যুগান্তরের প্রতিবেদকরা। সেখানে দেখা গেছে, সব হাটেই পশু উঠেছে। গাড়িতে গাড়িতে পশু আসছে। হাটের নিকটবর্তী এলাকার ক্রেতারা হাটে আসছেন, পশু দেখছেন এবং দামাদামিও করছেন। তবে বিক্রি হচ্ছে খুবই কম। যাদের বাসায় পশু রাখার পর্যাপ্ত জায়গা আছে এবং ভিড়ের ঝুঁকি এড়াতে চান-তাদের কেউ কেউ পশু কিনছেন। হাট না জমার কারণে বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন।
একইচিত্র দেখা গেছে, উত্তরার দিয়াবাড়ী হাটেও। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেখা গেছে, সেখানে প্রায় ৩০ হাজার কুরবানির পশু উঠেছে। কিছু বিক্রিও হয়েছে বলে ক্রেতারা জানান। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠের হাটেও পর্যাপ্ত গরু দেখা গেছে। এ হাটে ছোট আকৃতির গরুর দাম বেশি হাঁকা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট সড়ক সংলগ্ন অস্থায়ী কুরবানি পশু হাট বসেছে। ওই হাটে কুরবানি পশুর বিশাল আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ২০ থেকে ৩০ হাজার পশু উঠেছে। গাড়িতে গাড়িতে আরও পশু ঢুকছে। রাজধানীর সর্ববৃহৎ আয়োজন হতে পারে ওই হাটে-এমনটি মনে করা হচ্ছে।
সরেজমিন আরও দেখা গেছে, দেশের সর্ববৃহৎ পশুহাট গাবতলীতে বিভিন্ন জেলা থেকে ট্রাকযোগে পশু আসছে। এ হাটে গরুর পাশাপাশি দুম্বা, উট, ভেড়া, ছাগল এবং মহিষও পাওয়া যায়। শনিবার সকালে হাটের প্রবেশপথে সারিবদ্ধভাবে রাখা গরুর মধ্যে অনেকগুলোর দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা পর্যন্ত। হাটের হাসিল ঘরে দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা। তারা জানান, হাটের ইজারা এখনো চূড়ান্ত হয়নি। ইজারা হলে তারা দায়িত্ব হস্তান্তর করবেন। বর্তমানে তারা প্রতি হাজারে ৩৫ টাকা হাসিল আদায় করছেন।
যুগান্তরের ভাটারা প্রতিনিধি জানান, গত ২৮ মে বিকাল থেকে হাটটিতে কুরবানির পশু আনতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এখন ভাটারা হাটটি কুরবানির পশু দিয়ে প্রায় পরিপূর্ণ। শনিবার কুরবানির হাট ঘুরে দেখা গেছে, হাটে এখন পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা থেকে ট্রাকে করে কুরবানির পশু এনেছেন কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। পশুগুলোর মধ্যে অধিকাংশই দেশীয় গরু। ছাগলের সংখ্যা তুলনামূলক কম। হাট ইজারাদারদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে রাখা হচ্ছে পশুগুলো। আজ বা আগামীকালের মধ্যে পশুর হাট পরিপূর্ণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। তবে হাটে পশু মোটামুটি পূর্ণ হলেও ক্রেতা সমাগম খুব কম। টানা বৃষ্টির জন্য পরিপূর্ণ জমে ওঠেনি বারিধারা নতুন বাজারের এই কুরবানি পশু হাট।
বারিধারা নতুনবাজার পশুর হাটে ঢুকতেই কথা হয় কুষ্টিয়ার পাটিকাবাড়ির দীঘা গ্রাম থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ী মনিরুল মালিথার সঙ্গে। তিনি বলেন, ছোট, মাঝারি ও বড় আকারের ২৫টি গরু এনেছি। এগুলোর দাম ১ লাখ ৪০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।
চুয়াডাঙ্গা থেকে আসা ব্যবসায়ী মো. রুবেল হোসেন জানান, নিজ বাড়িতে পোষা ৪টি বড় গরু নিয়ে হাটে এসেছি। আকারভেদে দাম চাচ্ছি দেড় লাখ থেকে সাড়ে ৪ লাখ টাকা। তিনি আশা করছেন, ভালো দাম পাবেন।
টাঙ্গাইল থেকে আসা পশু ব্যবসায়ী মতিয়ার হোসেন জানান, তার গরু এখনো (শনিবার দুপুর পর্যন্ত) হাটে পৌঁছেনি। গতরাতের মধ্যে পৌঁছাবে বলে জানান। গরু রাখার শেড যাতে ভালো পাওয়া যায়, এজন্য তিনি আগেভাগে এসেছেন।
বারিধারা হাটের ইজারাদার মো. রফিকুল ইসলাম স্বপন জানান, ইতোমধ্যে বিভিন্ন ধরনের গরুতে হাট পরিপূর্ণ হয়ে উঠেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, কুরবানি পশুর হাট ব্যবস্থাপনা সঠিকভাবে করতে তৎপর রয়েছে তার সংস্থা। সড়ক বা মানুষের চলাচল বাধাগ্রস্ত হয় এমন কোনো জায়গায় পশুর হাট বসাতে দেওয়া হবে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, নগর ভবন তালাবদ্ধ থাকায় গরুর হাটের ইজারা এবং সার্বিক ব্যবস্থা করতে খুবই সমস্যা হচ্ছে। এরপরও তিনি সচিবালয়ে নিয়মিত অফিস করছেন, সেখান থেকে তিনি তাদের নির্দেশনা দিচ্ছেন।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
