পরমাণুর সন্ধানে অভিযাত্রা!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
পরমাণুর ধারণাটি এসেছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের কাছ থেকে। তিনি বলেছিলেন, এই কণাটিই পদার্থের ক্ষুদ্রতম কণা, অদৃশ্য এবং অবিভাজ্য। এরপর তাকে আর ভাঙা যাবে না, এটাই 'দি আল্টিমেট বিল্ডিং ব্লক অব ম্যাটার!'অতদিন আগে যখন তিনি পরমাণুর কথা বলেছিলেন তখন কি ভেবেছিলেন, বহুকাল স্তিমিত থাকার পর সেই ধারণাটিই আবার ফিরে আসবে, উত্তর জোগাবে অনেক অজানা প্রশ্নের? মনে হয় না, কিন্তু তিনি কি হঠাৎ করেই এই ধারণা প্রবর্তন করেছিলেন? না, তা নয়।
তার প্রায় ২০০ বছর আগে থ্যালেস নামের এক দার্শনিক খুঁজছিলেন একটি প্রশ্নের উত্তর। এই বিশ্ব কী দিয়ে তৈরি এবং কীভাবে সেটি কাজ করে? এই প্রশ্ন থেকেই পদার্থের মৌলিক উপাদান খোঁজার যাত্রা শুরু হয়।থ্যালেস হয়তো প্রকৃতির নানা ঘটনা প্রবাহ নিয়ে ভেবেছিলেন, দেখেছিলেন জগৎ জুড়ে জন্ম-মৃত্যুর খেলা, সৃষ্টি-ধ্বংসের খেলা। মানুষ জন্ম নেয় ছোট থেকে বড় হয় একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। এক সময় তার সাধের দেহটি মিশে যায় মাটির সঙ্গে, যেমন ফুল ফোটে আবার ঝরেও যায়। প্রাণীজগৎ আর বৃক্ষজগতেও একই ঘটনা।তাহলে কী এমন কিছুই নেই, যা স্থায়ী; যাকে এই জগতের পরিচয়চিহ্ন হিসেবে ভাবা যায়, যা কোনো অবস্থাতেই ধ্বংস হয়ে যায় না? তিনি ভেবে ভেবে সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে,পানি হচ্ছে সেই মৌলিক উপাদান যার ধ্বংস নেই!
কেন তিনি এমনটি ভেবেছিলেন বোঝা মুশকিল।হয়তো নানা কারণ ছিল। প্রাণী ও বৃক্ষের জীবনধারণের জন্য পানি এক অপরিহার্য উপাদান, আবার বস্তু যে রূপেই থাকুক না কেন যথেষ্ট পরিমাণ তাপ দিলে তা থেকে পানিই বেরিয়ে আসে।এমনকি পানি একই সঙ্গে কঠিন, তরল ও গ্যাসীয় রূপে থাকতে পারে এবং যেহেতু পানির বিবিধ রূপ আছে হয়তো পানি থেকে মাটিরও সৃষ্টি হতে পারে। থ্যালেস কিছুটা ভাববাদী ছিলেন বোধ হয়।তিনি ভাবতেন এই জগৎটা পানির উপর ভাসছে, ভাবতেন চুম্বকের আত্মা আছে বলেই সে আকর্ষণ করতে পারে।যাহোক,থ্যালেসের এই প্রশ্নের উত্তরের চেয়ে স্বয়ং প্রশ্নটিই ছিল দারুণ জরুরি।
প্রশ্ন ছাড়া তো আর অনুসন্ধান হয় না! কিন্তু তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল।খ্রিস্টপূর্ব ৬৫০ সালের দিকে তিনি এবং তার সহকর্মীরা মিলে একটা মতৈক্যে পৌঁছান, এই জগৎ কীভাবে কাজ করে সে সম্পর্কিত সব ব্যাখ্যা-বিশ্লেষণ-তত্ত্বই হবে যুক্তিনির্ভর, অতীন্দ্রিয়ের উপর ভরসা করলে চলবে না। সত্যি কথা বলতে কী, এই ঘোষণাটিই বিজ্ঞানের জন্য দেয়। কারণ বিজ্ঞান দাঁড়িয়ে থাকে যুক্তির উপর, অন্য কিছুতে তার আগ্রহ নেই।থ্যালেসের সমসাময়িক কালে জগতের মৌলিক উপাদান নিয়ে আরো কিছু মতামত এসেছিল। সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ পরিসর দরকার হবে, এই লেখায় সেদিকে যাওয়া হচ্ছে না।
এই যে আলোচনা, তারই ধারাবাহিকতায় ডেমোক্রিটাসের ধারণাটি প্রবর্তিত হয়।তিনি ভাবছিলেন, কোনো বস্তুকে যদি টুকরো টুকরো করে কাটতে থাকি তাহলে কতদূর পর্যন্ত কাটা যাবে? নিশ্চয়ই এমন একটি সময় আসবে যখন জগতের সূক্ষ্মাতিসূক্ষ্ম ছুরি দিয়েও আর কাটা যাবে না ওটাকে, মানে ওটাই তার শেষ স্তর। সেই শেষ সীমাকে তিনি বললেন অ্যাটম; বস্তুর অবিভাজ্য মৌলিক উপাদান।তার কল্পনাপ্রতিভা যে অসামান্য ছিল তা তো বোঝাই যায়, না হলে তখনকার সময়ে কেউ কি এমন ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাপার নিয়ে ভাবতে পারে? দুর্ভাগ্যজনকভাবে তার এই ধারণাটি প্রায় পরিত্যক্ত হয় প্রধানত অ্যারিস্টটলের কারণে। ডেমোক্রিটাসের পরমাণুর ধারনাটি অ্যারিস্টটল গ্রহণ তো করেন নি বরং হাস্যকর হিসেবে গণ্য করে একে পরিত্যাগ করেন এবং যেহেতু অ্যারিস্টটল সেই সময় প্রভাববিস্তারি দার্শনিক ছিলেন তাই পরমাণুতত্ত্ব নিয়ে দীর্ঘদিন আর চর্চাই হয়নি।
এরপর দু’হাজার বছরের বিরতি।উনিশ শতকের গোড়ার দিকে ইংরেজি রসায়নবিদ জন ডাল্টন আবার ধারণাটিকে ফিরিয়ে আনেন। তিনি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া পরীক্ষা করছিলেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে, প্রতিটি পদার্থেরই কোনো মৌলিক উপাদান আছে। পরমাণুর ধারনা ফিরে এলেও ডাল্টন এর গঠন সম্পর্কে আর কিছু ভাবেননি।সেটি নিয়ে প্রথম কথা বলেন আরেক ব্রিটিশ পদার্থবিদ স্যার জোসেফ জন থমসন। ১৮৯৭ সালে তিনি প্রথম পারমাণবিক কণা হিসেবে ইলেকট্রন আবিষ্কার করেন। থমসন জানতে পেরেছিলেন, ইলেকট্রন ঋণাত্মক আধানবাহী কণা, কিন্তু সব বস্তুই আধান নিরপেক্ষ।
এই ধারণা থেকেই তিনি একটি পরমাণু মডেল উত্থাপন করেন, অনেকটা এরকম, 'একটা পরমাণু মূলত ধনাত্মক আধান দিয়ে তৈরি, যেখানে ইলেকট্রনগুলো পুঁতে রাখা আছে।' অনেকটা কেকের ভেতর কিসমিস পুঁতে রাখার মতো ব্যাপার। কেকটা ধনাত্মক আধানের, কিসমিসগুলো ঋণাত্মক আধানবাহী ইলেকট্রন বা ধানক্ষেতে ধানের চারা পুঁতে রাখার মত ব্যাপার। ক্ষেতটা ধনাত্মক, চারাগুলো ঋণাত্মক ইলেকট্রন। ইলেকট্রনের এই আবিষ্কারই আধুনিক পদার্থ বিজ্ঞানের দরজা খুলে দেয়।
পরবর্তী পর্বে আমরা রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল নিয়ে আরো বিস্তৃত আলোচনা করে পরমাণুর স্বরূপ সন্ধানের ইতিহাস জানবো।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
