পদ্মা সেতুতে নবম স্প্যান বসছে বৃহস্পতিবার
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯
স্বপ্নের পদ্মা সেতুতে নবম স্প্যান বসছে আগামী বৃহস্পতিবার (২১ মার্চ)। ওই দিন সেতুর জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির ওপর বসবে এ স্প্যান। এর মধ্যদিয়ে সেতুর উভয়প্রান্ত মিলিয়ে মূল অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াবে একহাজার ৩৫০ মিটার।
পদ্মা সেতু প্রকল্পের দায়িত্বশীল একটি সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মাওয়া প্রান্তের কুমারভোগ স্টক ইয়ার্ডের জেটি থেকে ৩৬শ’ টন ওজন ক্ষমতাসম্পন্ন ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’তে করে ১৫০ মিটার দৈর্ঘ্যের ‘৬-ডি’ নম্বর নবম স্প্যানটি জাজিরা প্রান্তে খুঁটির কাছে আনা হবে আগামীকাল বুধবার (২০ মার্চ) সকালে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেলে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান-ই’ মঙ্গলবার রাতেও রওনা হতে পারে।
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর ‘৬-ডি’ নম্বর নবম স্প্যান বসানো হচ্ছে বৃহস্পতিবার। এ কারণে বর্তমানে প্রকল্প এলাকায় সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তিনি জানিয়েছেন, জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর খুঁটির ওপর অষ্টম স্প্যান স্থাপনের পরই ৩৪ ও ৩৫ নম্বর খুঁটিতে নবম স্প্যান বসানোর প্রস্তুতি নেওয়া হয়। এখন দিনক্ষণ নির্ধারণ হওয়ায় প্রকল্প এলাকায় দিন-রাত কাজ চলছে। এ স্প্যান বসানোর পর পর্যায়ক্রমে ৩৩ নম্বর খুঁটি পর্যন্ত স্প্যান বসানোর কাজ চলবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছে, পদ্মা সেতুর ২৬২টি পাইলের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ২০৯টি পাইল স্থাপন করা হয়েছে। এর মধ্যে স্ক্রিন গ্রাউডিং পদ্ধতিতে ১৮টি খাঁজকাটা পাইল সফলভাবে স্থাপন করা হয়েছে। বাকি ৫৩টি পাইল স্থাপনের প্রক্রিয়া চলমান। অন্যদিকে, জাজিরা প্রান্তে সেতুর সর্বশেষ ৪২ নম্বর খুঁটি থেকে ৩৩ নম্বর খুঁটি পর্যন্ত স্প্যান বসানোর ধারাবাহিকতা রাখার সঙ্গে রেলওয়ে বক্স বসানোর কাজও চলছে। ইতোমধ্যে স্থাপন হওয়া স্প্যানের মধ্যে ১১৫টি রেলওয়ে স্লাব বসে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সেতুর জাজিরা পয়েন্টের পাশাপাশি মাওয়া প্রান্তেও কাজ চলছে। দীর্ঘদিন নকশা জটিলতায় এ প্রান্তের কাজ অনেকটাই থমকে ছিল। সেতুর জাজিরা প্রান্তে সব পিলার ৬টি পাইলের ওপর দাঁড় করানো সম্ভব হলেও মাওয়া প্রান্তে নদীর তলদেশে মাটি ও নদী শাসনগত জটিলতায় তা করা যায়নি। তাই এখানে এই নকশায় পরিবর্তন আনা ছিল খুব জরুরি। নকশা পরিবর্তনের বিষয়টি অনুমোদনের মধ্যদিয়ে এ প্রান্তের ৬ এবং ৭ নম্বর পিলার দাঁড় করানো হবে ৭টি পাইলের ওপর।
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে নির্মিত পদ্মা সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন ইতোমধ্যেই দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, স্কিন গ্রাউন্টিং তথা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মধ্যদিয়ে ৬ ও ৭ নম্বর পিলার স্থাপিত হবে। আগে ৬টি পাইলের সাহায্যে প্রকল্পের একটি মূল পিলার স্থাপন করা হতো। এখন ৬টির স্থলে ৭টি পাইলের মাধ্যমে সেতুর ৬ ও ৭ নম্বর পিলার স্থাপন করা হবে।
তিনি আরও জানান, এই জটিলতায় এতদিন সেতুর ৬ ও ৭ নম্বর পিলার নির্মাণকাজ শেষ হয়নি। যার ফলে এতদিন মাওয়া প্রান্তে স্প্যান বসানো সম্ভব হয়নি। এখন ৬ ও ৭ নম্বর পিলার নির্মাণকাজ শেষ হলে মাওয়ায় স্প্যান বসানো শুরু হবে। মাঝ নদীতে ১২ ও ১৩ নম্বর পিলার দু’টিও প্রস্তুত করা হয়েছে।
সূত্র জানায়, কারিগরি জটিলতায় পরের স্প্যানগুলো বসাতে সময় বেশি লাগবে। কারণ সেতুর ৪২টি পিলারের প্রতি ছয়টি পিলারকে একটি মডিউল হিসেবে ধরে পুরো সেতুকে সাতটি ভাগে ভাগ করে চলছে কাজ। সে হিসেবে সাত নম্বর মডিউলের পাঁচটি স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। এখন বিচ্ছিন্নভাবে স্প্যান না বসিয়ে একটি করে মডিউলের কাজ ধরা হবে বলে জানিয়েছেন পদ্মাসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম।
তিনি জানিয়েছেন, এখন থেকে পুরো সেতুর সাতটি মডিউলের কাজ শেষ করেই স্প্যান বসিয়ে দেওয়া হবে। এখন আর বিচ্ছিন্নভাবে স্প্যান বসানোর কাজ হবে না। তিনি জানান, মাওয়া প্রান্তে এখন পুরোদমে কাজ হচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যানটি বসে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
