পদ্মায় মাথা লাগার গুজব ছড়ানোয় আটক ৭
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পদ্মা সেতুতে মাথা লাগার গুজব ছড়ানোর অভিযোগে সারাদেশে সাতজনকে আটক করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম থেকে একজন, কুমিল্লা থেকে একজন, নড়াইল থেকে একজন, রাজবাড়ী থেকে একজন ও চাঁদপুর থেকে তিনজন আটক হয়।
চট্টগ্রাম প্রতিনিধি: মহানগরীর আনোয়ারা থানার তৈলার দ্বীপ থেকে বৃহস্পতিবার রাতে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করেছে র্যাব। আটক মো. আরমান হোসেন ওই এলাকার আবুল হাসেমের ছেলে। আনোয়ারা থানার এএসআই ফারুক জানান, ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে’ শিরোনামে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আটক আসামিকে শুক্রবার সকালে আনোয়ারা থানায় হস্তান্তর করে র্যাব-৭। আটকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি: ‘এক লক্ষ শিশুর মাথা কেটে তৈরি হচ্ছে পদ্মা সেতু’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে জেলার লাকসামের আশাথী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হায়াতুন্নবী ওই গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।
কুমিল্লা র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান, নবী লাকসাম নামের ফেসবুক আইডি ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ায়। এমন অভিযোগে হায়াতুন্নবীকে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে আটক করা হয়। এছাড়া ফেসবুকের এ আইডি দিয়ে বিভিন্ন সময়ে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিল সে।
নড়াইল প্রতিনিধি: ‘পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে’ এমন গুজব ছড়ানোর অভিযোগে নড়াইল থেকে বৃহস্পতিবার বিকেলে এক যুবককে আটক করেছে র্যাব। আটক শহিদুল ইসলাম সোহেল জেলার লোহাগড়ার শালনগর ইউপির মাকড়াইল গ্রামের খশরু মোল্লার ছেলে।
লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, র্যাব- ৬ এর একটি দল সোহেলকে রাতেই আটক করে লোহাগড়া থানায় সোপর্দ করে। আটক সোহেল ফেসবুকের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে এমন গুজব ছড়াচ্ছিলো। এ ঘটনায় লোহাগড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
ফরিদপুর ও রাজবাড়ী প্রতিনিধি: ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে এক কিশোরকে আটক করেছে র্যাব। বুধবার রাজবাড়ীর পাংশা থেকে তাকে আটক করা হয়। আটক মো. পার্থ আল হাসান রাজবাড়ীর পাংশার আব্দুস সালামের ছেলে। র্যাব-৮ এর ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে গুজব ছড়ানো হচ্ছে। এ গুজব ছড়ানোর ফলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি র্যাব মনিটরিং করে। মনিটরিংয়ের সময় একটি আইডি থেকে মাঝে মাঝেই ভুয়া ও ভিত্তিহীন খবর প্রচার করা হয়।বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয়ে পাংশার নিজ বাড়ি থেকেই ওই আইডির মালিক পার্থ আল হাসানকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে পাংশা থানায় সোপর্দ করা হবে।
চাঁদপুর প্রতিনিধি: ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জেলার ইসলামপুর গাছতলা এলাকার সেলিম গাজীর ছেলে সাজ্জাদ গাজী, ফরিদগঞ্জ কাসারা এলাকার আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে সায়েম ভূঁইয়া, বাঘড়াবাজার এলাকার মোখলেস হাওলাদারের ছেলে আবু খালেক রতন। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব ফেসবুকে ভাইরাল করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এসব বানোয়াট কথায় কান না দেয়ার অনুরোধ রইল।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
