নোরার বলিউড দখলের চেষ্টা, যেভাবে এগোচ্ছেন
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
ইউটিউবে এ বছর সর্বাধিক খোঁজা হয়েছে একটি গান। যেটি কোনো হলিউডের নয়, ঢালিউডেরও নয় বলিউডের একটি গান। এ গানটি হলো নোরা ফাতেহির ‘দিলবার দিলবার’। আর নোরা ফাতেহি এ বছর ‘দিলবার’ গানের আরবি সংস্করণও নিয়ে এসেছিলেন এবং নিজেই ওই গানেও নেচেছেন।
মজার ব্যাপার হলো এরপর থেকে নোরা ফাতেহির সাফল্য আর থেমে নেই। তিনি এখন বিভিন্ন অনুষ্ঠানে নেচে, দর্শকদের মাতিয়ে বেশ অর্থ কামায় করছেন। এছাড়া ভারতের বড় বড় কোম্পানিগুলো তাকে এখন বেশ চড়া দামে হায়ার করছেন, বিনিময়ে তিনি নেচেই চলেছেন।
এদিকে, নিজের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস-২০১৮তে নিজের সুপারহিট গান দিলবারকেই বেছে নিয়েছিলেন নোরা। এ গানে চমৎকার বেলি ডান্স করে সবার মন জয় করেছেন তিনি। এছাড়াও এই বছর ‘স্ত্রী’ চলচ্চিত্রে ‘কমরিয়া’ গানেও দুর্দান্ত নেচেছিলেন নোরা ফাতেহি।
মোদ্দাকথা, ভারতীয় সিনেমার অভিনেত্রী হিসেবেই তিনি এখন বেশি পরিচিত। ইউটিউবে তার একের পর এক ভিডিও হিট হয়ে চলেছে। কখনো মিউজিক ভিডিও, কখনো আইটেম সং, কখনো রিমেক সবকিছুতে তার যেন বিকল্প নেই। পুরো পৃথিবীজুড়ে এখন তার ‘বেলি ড্যান্স’ দেখতে আগ্রহীর শেষ নেই।
আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জানাবো আসলে কে এই নোরা? কোথা থেকে এসেছেন তিনি।
চলুন দেখা যাক সংক্ষেপে নোরা ফাতেহি
নোরা ক্যানাডায় জন্ম নেয়া মরক্কান বংশোদ্ভূত নর্তকী, মডেল এবং অভিনেত্রী। প্রশ্ন হয়, তাহলে ভারতীয় চলচ্চিত্রে তার আগমন কীভাবে? হিন্দি ভাষা শিখেছেন কোথায়? তিনি শুধু হিন্দি নয়, ইংরেজি, ফরাসি আর আরবি ভাষাও জানেন।
ভারতীয় চলচ্চিত্রে নোরার আগমন ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবির মাধ্যমে। তবে এই ছবি তাকে জনপ্রিয়তা অর্জনে তেমন একটা সহায়তা করতে পারেনি। টলিউডের বেশকিছু ছবিতে আইটেম সং-য়ে অংশ নিয়ে ভারতে দ্রুত পরিচিতি লাভ করেন তিনি। ‘কিক’ এবং ‘বাহুবলি’র মতো বড় বাজেটের ছবিতেও এরইমধ্যে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার।
এক পর্যায়ে ভারতীয়দের নজর কাড়তে ইন্সটাগ্রামকে বেছে নিয়েছেন নোরা। সেখানে তার অনুসারীর সংখ্যা ত্রিশ লাখের মতো, আর এই সংখ্যা দ্রুতই বাড়ছে এখন। তবে নোরার ‘বেলি ড্যান্স’ সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে ইউটিউবে। সাইটটিতে প্রকাশিত তার যে কোনো গান প্রথম চব্বিশ ঘণ্টাতেই দর্শকের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায়। ‘দিলবার’-এর রিমেক তৈরি করেছেন তিনি, যা ইন্টারনেটে এরইমধ্যে প্রায় এক বিলিয়ন বার প্রদর্শিত হয়েছে।
তার জনপ্রিয়তা বাড়ার আরেকটি বিশেষ কারণ রয়েছে, বলিউড তারকা সালমান খানের বিশেষ ভক্ত নোরা ফাতেহি। শুধুমাত্র তার জন্যই নাকি ‘বিগবস নাইন’ রিয়েলেটি শো-তে অংশ নিয়েছিলেন তিনি। আর ‘ভারত’ ছবিতে সালমানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলেও ঘোষণা দিয়েছেন এ ক্যানাডিয়ান-মরক্কান ড্যান্সার।
এদিকে, বর্তমানে ভারতের মূলধারার চলচ্চিত্রে নিজের ভবিষ্যত গড়তে বদ্ধপরিকর নোরা ফাতেহি। আইটেম গান আর রিমেকের পাশাপাশি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘মাই বার্থডে সং’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ভারতে বিদেশি অভিনেত্রীদের সম্পর্কে ‘প্রচলিত ধ্যানধারণায়’ পরিবর্তন আনতে চান নোরা। এটাই নাকি তার শেষ মিশন! তারও একধাপ এগোতে চলেছেন এ নায়িকা। সম্প্রতি, রেমো ডি’সুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার’ ছবিটিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এর সঙ্গে নতুন ছবিটির সময় মিলে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে চুক্তিটি বাতিল করে দেন বলিউডের এ অভিনেত্রী।
তবে ক্যাটরিনার চুক্তি বাতিলের পর তার জায়গাকে দখল করে নেবে তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। এবার সেটি ভাঙতে চলেছে। ‘স্ট্রিট ড্যান্সার’-এ ক্যাটরিনার পরিবর্তে একজন নয়, নেয়া হয়েছে দু’জন অভিনেত্রীকে। তারা হলেন, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি।
বিষয়টি নিশ্চিত করে পরিচালকের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি দু’জনেই চুক্তিবদ্ধ হয়েছেন ‘স্ট্রিট ড্যান্সার’ ছবিটির জন্য। তবে তারা কে কী চরিত্রে অভিনয় করছেন সে বিষয়ে এখনো কিছু খোলাসা করা হয়নি।
এ ছবির মাধ্যমে নোরা যে বলিউডের বিশেষ জায়গায় খুব শিগগির আরোহণ করবেন তা বুঝায় যায়।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
