নেপালে বিক্ষোভকারীদের হাতে ভারী অস্ত্র, দিনভর যা হলো
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫
নেপালে আগের দিনের বিক্ষোভের পর মঙ্গলবার দিনটি ছিল বেশ ঘটনাবহুল। দিনের শুরুতেই রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলার সড়কে নামেন বিক্ষোভকারীরা। জেন-জি ছাড়াও তাদের মধ্যে ছিলেন নানা পেশার মানুষ। কারও কারও হাতে ছিল গাছের ডাল ও লাঠি। তবে কেউ কেউ বহন করেন ভারী অস্ত্র।
মঙ্গলবার কাঠমান্ডুর সিংহ দরবার প্রাসাদ কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে কয়েকজনকে মারণাস্ত্র বহন করতে দেখা যায়। তাদের ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এ সময় এসব অস্ত্রধারীদের ভঙ্গি ছিল গুলি ছোড়ার মতো। বিক্ষোভকারীরা এদিন সুপ্রিম কোর্ট ভবনেও আগুন দেন। সেখানেও কয়েকজনকে মারণাস্ত্র অস্ত্র বহন করতে দেখা গেছে।
আগের দিন সোমবার বিক্ষোভকারীদের ওপর গুলি ও জলকামান নিক্ষেপ করে দেশটির পুলিশ। বিক্ষোভকারীরা কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। ওই সময় আন্দোলনকারীদের দমন করতে পুলিশ গুলি ছোড়ে। এতে একদিনেই নিহত হন ১৯ জন। মঙ্গলবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার পুলিশ বাধা দিলেও মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্ট ভবনে প্রবেশ করে হাজারো জনতা। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনেক বিক্ষোভকারী ভবনের ভেতরে প্রবেশ করে সরঞ্জাম ভাঙচুর করে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ছাড়াও বিভিন্ন সরঞ্জামে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা আগুন জ্বালিয়ে চারপাশে জড়ো হয়ে নানা স্লোগান দেন। প্রধান প্রশাসনিক ভবনের ভেতরের লেকের পানিতে সাঁতার কাটতেও দেখা যায় বেশ কয়েকজনকে।
পার্লামেন্ট ভবন ছাড়াও এদিন আগুন দেওয়া হয় পদত্যাগ করা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে। এএফপি টিভির প্রকাশ করা ভিডিওতে ওই ভবনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দিনের শুরুতে কাঠমান্ডু পোস্ট জানায়, রাজধানীর ভৈসেপাটি এলাকায় মন্ত্রী ও সরকারি আমলাদের ভবনেও আগুন দেন বিক্ষোভকারীরা। পরে হেলিকপ্টারে করে মন্ত্রীদের সরিয়ে নেয় সেনাবাহিনী।
মঙ্গলবার বিকেলে একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় দৈনিক দ্য হিন্দু। এতে দেখা যায়, কাঠমান্ডুতে দেশটির সবচেয়ে বড় মিডিয়া কমপ্লেক্সে আগুন জ্বলছে। হিন্দু জানায়, এটি কান্তিপুর পাবলিকেশনসের মিডিয়া কমপ্লেক্স। এখানে আছে কান্তিপুর টিভি ও দ্য কাঠমান্ডু পোস্টের অফিস।
পরে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে কাঠমান্ডু পোস্ট জানায়, তাদের ভবনে হামলা ও আগুন দেওয়া হয়েছে। সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সড়কে হাজারো মানুষ
প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন জেলার সড়কে নামেন নানা পেশার মানুষ। দেশটির টেলিভিশন স্পেস-এর সরাসরি সংবাদে দেখা যায়, কাঠমান্ডুতে মোটর শোভাযাত্রা করে উদযাপন করছেন বাসিন্দারা। কেউ কেউ একে অপরকে আবির মাখিয়ে দিচ্ছেন।
কয়েকটি স্থানে পুলিশ বিক্ষোভকারীদের দমনে টিয়ারশেল নিক্ষেপ করে। স্পেস টিভিতে প্রচার হওয়া ভিডিওতে কাঠমান্ডুর বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
কাঠমান্ডুর বাসিন্দা রাচনা সাপোতা (৩৫) বলেন, ‘নিজে থেকেই আন্দোলনে যোগ দিয়েছি। আগের দিন (সোমবার) যা ঘটেছে তা আমাকে ঘরে থাকতে দেয়নি। দেশে এখন দুর্নীতির অবসান ও স্বচ্ছতা প্রয়োজন।’ পার্লামেন্ট ভবনের সামনে আরেক বিক্ষোভকারী মুনা শ্রেষ্ঠা (২০) বলেন, নেপালে এখন পরিবর্তনের সময়। এই পরিবর্তন অনেকদিন আগে থেকেই তরুণরা চেয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীকে মারধর, পদত্যাগের হিড়িক
নেপালের প্রধানমন্ত্রীর পর একে একে কয়েকজন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আছেন দেশটির পানিমন্ত্রী, কৃষিমন্ত্রী। এনডিটিভির খবর, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুরের কাঠমান্ডুর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এ সময় শের ও তাঁর স্ত্রীকে মারধর করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিমানবন্দর বন্ধ ও সতর্কতা
দেশজুড়ে চলমান পরিস্থিতির কারণে নেপালের ত্রিভূবন বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটিতে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশিদের নিজ নিজ হোটেলে অবস্থানের জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হলো। যারা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের আপাতত নেপালে না আসার নির্দেশনা দেওয়া হচ্ছে।
সেনাবাহিনীর আহ্বান
চলমান পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজতে বিক্ষোভকারীদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ। বিবিসি জানিয়েছে, ভিডিও বার্তায় সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনী দেশে নিরাপত্তা ও ঐক্য নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সেনাপ্রধান বলেন, আর যাতে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি না হয় সেটি নিশ্চিত করতে এখন কাজ করতে হবে।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
