নীতিমালা না মানায় ৬ কোটি ভিডিও মুছেছে ইউটিউব
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮
কমিউনিটি গাইডলাইন বা নীতিমালা না মানায় তিন মাসে ৫ কোটি ৮০ লাখের বেশি ভিডিও এবং ২২ কোটি ৪০ লাখের বেশি কমেন্ট (মন্তব্য) মুছে ফেলেছে ইউটিউব। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউটিউব।
জনপ্রিয় ভিডিও প্লাটফর্মটি থেকে স্প্যাম, নগ্নতা, যৌনতা, সন্ত্রাসবাদ, সহিংসতা, হেনস্তা, শিশু নিপীড়ন এবং হিংসাত্মক কনটেন্টের বিস্তার দমনে ধারাবাহিক কার্যক্রমের অগ্রগতি প্রদর্শনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এ ধরনের কনটেন্টগুলো দ্রুত শনাক্ত এবং মুছে ফেলার জন্য ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের সরকার এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে চাপ রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের এক প্রস্তাবনায় বলা হয়েছে, অনলাইন পরিষেবাগুলোর জরিমানার মুখোমুখি হওয়া উচিৎ যদি চরমপন্থী কনটেন্টগুলো সরকারি আদেশের ১ ঘণ্টার মধ্যে সরাতে না পারে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া সাইটগুলো সরকারের অনুরোধ যাচাই করে ৩৬ ঘণ্টার মধ্যে আপত্তিকর কনটেন্ট সরাতে রাজি হয়েছে।
আগের প্রান্তিকের মতো এ প্রান্তিকেও সবচেয়ে বেশি মুছে ফেলা কনটেন্ট ‘স্প্যাম’ ছিল বলে জানিয়েছে ইউটিউব।
ইউটিউব কর্তৃপক্ষের মতে, ব্যবহারকারীরা অভিযোগ জানানোর আগেই স্বয়ংক্রিয় ভাবে আপত্তিকর ভিডিও শনাক্তে ইউটিউবের প্রযুক্তি এখন আরো বেশি দক্ষ হয়ে উঠেছে। সহিংসতা, নগ্ন ও যৌনতা এবং স্প্যাম কনটেন্টগুলো দ্রুত শনাক্ত করছে পারছে স্বয়ংক্রিয় প্রযুক্তি। চলতি বছরের সেপ্টেম্বরে ইউটিউব থেকে মুছে ফেলা সহিংসতামূলক প্রায় ১০,৪০০টি ও শিশুদের সুরক্ষায় মুছে ফেলা ২৭৯,৬০০টি ভিডিওর মধ্যে ৯০ শতাংশ ভিডিও-ই দশটি ভিউ হওয়ার আগেই মুছে ফেলা হয়েছে।
তবে প্রতিষ্ঠানটি আরো কয়েক হাজার নতুন মডারেটর নিয়োগ দিতে যাচ্ছে, যার মাধ্যমে বছর শেষে দক্ষ মডারেটরের সংখ্যা দাঁড়াবে ১০ হাজারের বেশি। ফলে আরো দ্রুত ব্যবহারকারীদের রিপোর্ট পর্যালোচনা করা সম্ভব হবে বলে আশা করছে ইউটিউব।
এ বছরের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে ইউটিউব জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথমবারের মতো এমন অনেক ইউটিউব চ্যানেল মুছে ফেলা হয়েছে যারা ৯০ দিনের মধ্যে ৩টি নীতি ভঙ্গ করেছে বা শিশু পর্নোগ্রাফি ভিডিও আপলোড করেছে।
তিন মাসে ১৭ লাখ ইউটিউব চ্যানেল বন্ধ এবং চ্যানেলগুলোর ৫ কোটি ২ লাখ ভিডিও মুছেছে ইউটিউব। এর মধ্যে ৮০ শতাংশ চ্যানেল বন্ধ করা হয়েছে স্প্যাম আপলোড করার কারণে, ১৩ শতাংশ নগ্নতার কারণে এবং ৪.৫ শতাংশ বন্ধ করা হয়েছে শিশুদের নিরাপত্তায়।
এছাড়াও ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই থেকে সেপেম্বর- ৩ মাসে নীতিমালা ভঙ্গের জন্য পৃথকভাবে ৭৮ লাখ ভিডিও মুছে ফেলা হয়েছে। যার মধ্যে ৮১ শতাংশ ভিডিও শনাক্ত হয়েছে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তির মাধ্যমে শনাক্তকরা এসব ভিডিওর মধ্যে ৭৪.৫ শতাংশ ভিডিও কোনো ভিউ হওয়ার আগেই মুছে ফেলা হয়েছে। তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
