নিষ্পত্তির অপেক্ষায় যুদ্ধাপরাধের ২০ মামলা
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে করা ২০ মামলা আপিল শুনানির জন্য অপেক্ষায় রয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে। গত বুধবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শুরু হলেও আরো ২৬ জন আসামির আপিল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময়ে যুদ্ধাপধের আপিল নিষ্পত্তি না হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করে দ্রুত এসব আপিল নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে ২০ মামলায় ২৬ জন আসামির আপিল শুনানির জন্য অপেক্ষায় রয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে। এর মধ্যে আসামিদের পক্ষে ২৫টি আর সরকার পক্ষে আছে একটি। এদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শেষ হয়েছে গত বুধবার।
একই দিনে জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানি শুরু হয়েছে। এছাড়া, জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আব্দুস সুবহানের আপিল কার্যতালিকায় থাকলেও শুনানির জন্য তারিখ ধার্য হয়নি।
এছাড়া নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, মোবারক হোসেন, মাহিদুর রহমান, ফোরকান মল্লিক, সিরাজ মাস্টার, খান আকরাম হোসেন, আতাউর রহমান, ওবায়দুল হক তাহের, শামসুদ্দিন আহম্মেদ, মহিবুর রহমান বড় মিয়া, মুজিবুর রহমান আঙ্গুর মিয়া, মো. শামসুল হক ওরফে বদরভাই, এস এম ইউসুফ আলী, সাখাওয়াত হোসেন, মো. মোসলেম প্রধান, মো. আব্দুল লতিফ, ইউনুছ আহমেদ, মো. আমির আহম্মেদ ওরফে আমির আলী, মো. জয়নুল আবেদীন, মো. আব্দুল কুদ্দুস, মো. রিয়াজ উদ্দিন ফকির, মো. আকমল আলী তালুকদার এবং মো. ইসহাক শিকদারের আপিল আবেদন। অন্যদিকে ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে ট্রাইব্যুনালের দেয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
সর্বশেষ ২০১৬ সালের ৮ মার্চ আপিল নিষ্পত্তি হয় যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলা। মাঝখানে সাড়ে তিন বছর পার হলেও যুদ্ধাপরাধের আর কোনো আপিল শুনানি হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৪) ধারা অনুযায়ী আপিল দাখিল করার ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার কথা। তবে আইনজ্ঞদের মতে, এই বিধান আপিল বিভাগের জন্য বাধ্যতামূলক নয় বরং নির্দেশনামূলক। আপিল বিভাগ তাদের অন্তর্নিহিত ক্ষমতায় ন্যায়বিচারের স্বার্থে মামলা শুনানি করবে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ডেইলি বাংলাদেশকে বলেন, যুদ্ধাপরাধের অনেক মামলাই কার্যতালিকায় রয়েছে তবে এটা ঠিক শুনানি শুরু করা সম্ভব হয়নি। যেহেতু কার্যতালিকায় আছে, অবশ্যই শুনানি হবে। কবে নাগাদ এসব মামলার শুনানি হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, আপিল বিভাগের নিয়মানুযায়ীই শুনানি হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ডেইলি বাংলাদেশকে বলেন, যুদ্ধাপরাধ মামলার এসব আপিল দীর্ঘদিন ধরে শুনানি না হওয়াটা খুবই দুঃখজনক। আমরা জানি সুপ্রিমকোর্টে অনেক মামলার চাপ রয়েছে। সেক্ষেত্রে সুপ্রিমকোর্ট ট্রাইব্যুনালের ভিতরেই একটি বিশেষ আপিল বেঞ্চ করে দিতে পারে। এতে সুপ্রিম কোর্টের নিয়মিত মামলা শুনানিতেও বিঘ্ন হবে না, একই সঙ্গে যুদ্ধাপরাধের এসব আপিলও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, আমরা সব সময়ই বলে আসছি, এই মামলাগুলো বিশেষ মামলা। একটি দেশের ইতিহাসে যুদ্ধাপরাধীদের বিচার সারা জীবন থাকবে না। এই মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতেই নিষ্পত্তি করতে হয়।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
