নির্বিষ-ধারহীন পেস বোলিং নয়, দরকার ‘এক্সপ্রেস’ ফাস্ট বোলিং
প্রকাশিত: ১ মার্চ ২০১৯
‘আচ্ছা টেস্টে এটাই কি বাংলাদেশের সবচেয়ে নবীন, অনভিজ্ঞ ও কমজোরি বোলিং লাইন আপ?’- হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের দল মাঠে নামার আগে অনেকের মুখেই উচ্চারিত হয়েছে এ সংলাপ। সে সংলাপ অমূলক ছিল না একদমই।
মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ আর ইবাদত হোসেনে গড়া বোলিং সত্যিই অনভিজ্ঞ। বয়স ও ম্যাচ সংখ্যার আলোকে নেহায়েত নবীন। তাই তো নামী ক্রিকেট লিখিয়ে উৎপল শুভ্র বাংলাদেশের পেস বোলিংকে কচিকাঁচার আসর বলে অভিহিত করেছিলেন।
হ্যামিল্টন টেস্টের আগে বাংলাদেশের বোলিং সম্পর্কে লিখতে গিয়ে দেশ প্রসিদ্ধ এ ক্রিকেট লেখক লিখেছিলেন, ‘বাংলাদেশের বোলিং যেন কঁচিকাঁচার আসর’। সেটা রসিকতা ছিল না মোটেই। খুনসুঁটি, ব্যঙ্গ-বিদ্রুপের চিহ্নও ছিল না তাতে। বরং সবাই সেটাকে সত্য কথা বলেই মেনে নিয়েছিলেন। হ্যামিল্টনে বাংলাদেশের বোলিং লাইনআপ সত্যিই আনকোরা, নবীনে ঠাসা।
যে চার বোলারে (মিরাজ ২১ বছর ১২৭ দিন, আবু জাইদ রাহি ২৫ বছর ২১১ দিন, খালেদ আহমেদ ২৬ বছর ১৬২ দিন আর ইবাদত হোসেন ২৫ বছর ৫৩ দিন) গড়া টাইগারদের বোলিং ডিপার্টমেন্ট, তাদের গড় বয়স ২৪’র কিছু বেশি। বয়সের তুলনায় তাদের টেস্ট খেলার অভিজ্ঞতা আরও কম।
মেহেদি হাসান মিরাজ (১৮ টেস্টে ৮৪ উইকেট), আবু জায়েদ রাহি (৩ টেস্টে ৮ উইকেট) আর খালেদ (১ টেস্টে উইকেটশুন্য)। তিনজনের সাকুল্যে টেস্ট মোটে ২২ টি। আর ইবাদত হোসেনের যে এ ম্যাচেই অভিষেক। অফ স্পিনার মিরাজকে ব্র্যাকেটবন্দী করলে দুই পেসার আবু জায়েদ রাহি আর খালেদ আহমেদ মিলে এ টেস্টের আগে খেলেছেন মাত্র চার টেস্ট! আর ইবাদতের তো টেস্ট ক্যারিয়ার সবে শুরু হলো।
এই নাম মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে টেস্ট খেলতে নেমে সফল হওয়া কঠিন। ইতিহাস বলছে ব্ল্যাকক্যাপসরা সব সময় দেশের মাটিতে দূর্বার। অনেক বাঘা বাঘা বোলারও নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে খেই হারিয়ে ফেলে। ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, হ্যামিল্টনের উইকেটে ঠিক কোন লাইন ও লেন্থে বল করলে সফল হওয়া যাবে, কিউই ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলা যাবে- তা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়।
তাই কঠিন সত্য হলো, নিউজিল্যান্ডের মাটিতে খেলার পূর্ব অভিজ্ঞতা ছাড়া কিউই ব্যাটসম্যানদের টলানো বেশ কঠিন। তাই বলে কোন নতুন পেস বা ফাস্ট বোলার পূর্ব অভিজ্ঞতা ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নেমে কিছুই করতে পারবে না- এমন নয়।
যাদের বলে গতি আছে, যারা প্রচন্ড গতির (অবশ্যই ১৪০ কিলোমিটার বা তার বেশী) সাথে সুইংয়ের মিশ্রণ ঘটাতে পারেন, যাদের হাতে আউট সুইং-ইনসুইং- দুই’ই আছে, তারা অবশ্যই সাফল্য পাবেন। কিন্তু নির্মম সত্য হলো, আবু জায়েদ রাহি, খালেদ আর ইবাদতের কারো তা নেই।
টিম সাউদি, ট্রেন্ট বোল্ট আর ওয়াগনাররা যখন ১৪৫+ কিলোমিটার গতিতে বল করে তামিম ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের নাভিঃশ্বাষ তুলে ছেড়েছেন, সেখানে বাংলাদেশের রাহি, খালেদ ও ইবাদত গড়পড়তা ১৩০-১৩৩ কিলোমিটার গতিকে বল করেছেন। কারো বলে সুইংও নেই তেমন।
১৩০’র আশপাশের বোলিং, তাও কোন রকম সুইং- ম্যুভমেন্ট ছাড়া যে নেহায়েত নির্বিষ, কমজোরি। এমন কমজোরি, ধারহীন বোলিং দিয়ে কিউই ব্যাটসম্যানদের বিপাকে ফেলা খুব কঠিন। হ্যামিল্টনে সে কঠিন বাস্তবতার মুখোমুখি রাহি , খালেদ ও ইবাদতরা।
এমন অনভিজ্ঞ নবীন বোলারে সাজানো বোলিং নিয়ে কিউইদের বিপক্ষে মাঠে নামার ফলও হারে হারে টের পাওয়া যাচ্ছে। আজ দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড রান পাহাড় গড়ে তুলেছে। টম লাথাম, জিত রাভাল আর কেইন উইলিয়ামসনরা স্বচ্ছন্দে-অনায়াসে তাদের মোকাবিলা করেছে।
বাংলাদেশের বোলাররা মিলে ১১৮ ওভারে মাত্র ৪ উইকেটের পতন ঘটাতে পেরেছেন। লাথাম আর রাভালের উদ্বোধনী জুটি ভাঙতেই ‘কম্ম কাবার’ হবার জোগাড়। কমজোরি, নির্বিষ ও ধারহীন বোলিংয়ের সাথে দূর্বল ক্যাচিংও ভুগিয়েছে।
আগের দিন শেষ সেশনে ইবাদতের প্রথম ওভারের দ্বিতীয় বলে লাথামের সহজ ক্যাচ ফেলে দিয়েছেন সৌম্য সরকার। ০ রানে জীবন পাওয়া লাথাম বিগ হান্ড্রেড (১৬১) করে নিউজিল্যান্ডকে অনেকদূর এগিয়ে দিয়েছেন।
ইবাদতের অফস্টাম্পের সামান্য বাইরে পিচ পড়া বল লাথামের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় স্লিপে। সুবিধাজনক উচ্চতায় ঠিক মাথার ওপরে একদম হাতে যাওয়া ক্যাচ দুই বারের চেষ্টায়ও ধরে রাখতে পারেননি সৌম্য সরকার। একে তো কমজোরি বোলিং, তার ওপর হাতে আসা ক্যাচ ধরতে না পারা- দুয়ে মিলে অবস্থা করুণ।
তবুও রক্ষা। পেসারদের অকার্যকরিতায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বল হাতে নিয়ে রাভালকে ফিরিয়ে দিয়েছেন। অবশ্য তার আগেই শতরান পূর্ণ করে ফেলেছিলেন ৩০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত জিত রাভাল। রিয়াদের বলে হাটু গেড়ে স্লগ করতে গিয়ে ক্যাচ তুলে আকাশে ক্যাচ দিয়ে ফেরেন রাভাল (১৩২)।
তবুও রক্ষা অনিয়মিত বোলার সৌম্য সরকার তার জেন্টল মিডিয়াম পেস দিয়ে নতুন বলে ভালই বল করেছেন। সৌম্যর উইকেট সোজা ও গুড লেন্থ ডেলিভারিতে চা বিরতির পর অল্প বিরতিতে লাথাম আর রস টেলর (৪) ফিরে যান। এর মধ্যে বাঁহাতি লাথাম অফস্টাম্পের বাইরে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন মিঠুনের হাতে।
শূন্যে শরীর ছুড়ে অসামান্য দক্ষতা ও ক্ষিপ্রতায় লাথামের ক্যাচটি দুহাতে তালুবন্দী করেন মিঠুন। অন্যদিকে রস টেলর সৌম্যর গুডলেন্থ ডেলিভারিতে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়ান।
‘অকেশনাল’ সৌম্য পেসারদের অনুজ্জ্বলতার মাঝে খানিক আলোর ঝলক দেখালেও হ্যামিল্টন টেস্টে একটি সত্য দারুণভাবে ফুটে উঠেছে। তা হলো- এসব ফাস্ট বোলিং ফ্রেন্ডলি পিচে বাংলাদেশের পেস বোলিং নেহায়েত কমজোরি, নির্বিষ ও ধারহীন।
দেশের মাটিতে স্লো ও লো পিচে দুই তিনজন স্পিনার নিয়ে খেলে সাফল্য পাওয়ায় যে স্পিন নির্ভরতা চলে এসেছে- সেখান থেকে সরে আসা ছাড়া পথ নেই। উপলব্ধি করতে হবে, দেশের মাটিতে স্লো-লো আর টার্নিং পিচে সাকিব-মিরাজ ও তাইজুলরা বল ঘুরিয়ে স্পিন জাদুতে সবাইকে বশ করতে পারলেও দেশের বাইরে বিশেষ করে এশিয়ার বাইরে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় ঐ ‘স্পিন থেরাপি’ মোটেই কাজে দেবে না।
সাকিব ব্যক্তিগত কারিশমায় কিছু করলেও বাকিদের ফাস্ট উইকেটে গিয়ে বল ঘোরানো এবং সাফল্য পাওয়া কঠিন। তাই পেস বোলিং লাইনকে সমৃদ্ধ ও শক্তিশালি করা ছাড়া কোন পথ নেই। ঘরের মাঠে নির্জিব, নিষ্প্রাণ ও মরা পিচে খেললে লাভ হবে না। পেসারদের তৈরী করতে হবে। তাদের জন্য সবুজ ঘাসের দ্রুতগতির উইকেটে খেলার ব্যবস্থা করা অতি জরুরী। ঐ কন্ডিশনে নতুন নতুন পেস বোলার খুঁজে বের করতে হবে।
শুধু ১৩০ কিলোমিটার গতিতে উইকেট টু উইকেট বল করতে পারেন- এমন পেসারদের দিয়ে ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাট চলে। টেস্টে হবে না। গড়পড়তা ১৪০ কিলোমিটার গতিতে লম্বা স্পেলে বল করার শারীরিক সক্ষমতা আছে, যিনি দু’দিকে (অন্তত একদিকে) সুইং করাত পারেন, বাউন্সার ও ইয়র্কার ছুড়ে ব্যাটসম্যানকে ব্যতিব্যস্ত রাখার ক্ষমতা আছে- এমন ফাস্টবোলার তৈরীর কাজে মনোযোগী হতেই হবে। তাছাড়া গড়পড়তা মানের পেসারদের নিয়ে নিউজিল্যান্ডে খেলতে আসলে বার বার একই পরিণতি হবে।
কোয়ালিটি বা এক্সপ্রেস ফাস্টবোলারদের পাশাপাশি অন্তত একজন খুব ভালোমানের ‘রিস্টস্পিনার’ দরকারই। যার কি-না রশিদ খানের মতো বল ঘোরানোর অসামান্য ক্ষমতা থাকবে। সে মানের একজন উঁচুমানের লেগস্পিনার থাকলে এশিয়ার বাইরে ফাস্ট উইকেটেও ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরাতে পারবেন। যার নজির আছে আব্দুল কাদির, অনিল কুম্বলে, দানিশ কানেরিয়া, মুশতাক মোহাম্মদ, নরেন্দ্র হিরওয়ানির বোলারদের। এসব বোলারদের ক্ষেত্রে উইকেট খুব বেশি বড় প্রভাবক নয়। কারণ তারা মূলত কব্জির ক্ষমতায় বল ঘোরাতে পারেন।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
