নির্বাচন নিয়ে ব্যস্ত নির্মাতারা
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
সম্প্রতি শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় নায়ক-নায়িকা ও প্রযোজক-পরিচালকদের নির্বাচনী জনসংযোগে দেখা গেছে। নির্বাচন শেষ হয়ে সরকার গঠন হলেও চলচ্চিত্র পরিচালকেরা এখনো ছাড়েননি নির্বাচনী মাঠ। তাঁরা ভোট চেয়েই চলছেন। এখন তাঁরা নিজেদের সমিতির নির্বাচনের জন্য ভোট চাচ্ছেন। ২৫ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারদের যেখানেই পাচ্ছেন ভোট চাচ্ছেন। ভোটাররা পরিচালকদের বাড়ি বাড়িও যাচ্ছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির এই নির্বাচন ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ বেশ জমজমাট। গত কয়েক দিন ধরে এমনটাই দেখা গেছে।
চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। এর মধ্যে একটি মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন আর অন্যটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী। এ ছাড়া মহাসচিব পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক সাফি উদ্দিন সাফি নির্বাচন করবেন। একেক প্যানেলে ১৯ জন করে প্রার্থী রয়েছেন। মোট ভোটার ৩৬১ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন আবদুল লতিফ বাচ্চু। সহকারী কমিশনার হিসেবে থাকবেন শফিকুর রহমান ও ডি এইচ নিশান।
‘দুই নয়নের আলো’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে ২০০৫ সালে পরিচালক হিসেবে নাম লেখান মোস্তাফিজুর রহমান মানিক। এক যুগে আরও কয়েকটি সিনেমা বানিয়ে প্রশংসিত হন তিনি। এবার নির্বাচনে আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব পদে লড়ছেন তিনি। বললেন, ‘চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এবার নতুন নতুন সরকার, নতুন মন্ত্রী—আমরা যাঁরাই নির্বাচিত হই সাংগঠনিকভাবে মন্ত্রীর কাছে চলচ্চিত্রের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানাব। আমি একজন পরিচালক, সিনেমা বানানোই হচ্ছে আমার কাজ। যখন দেখি সিনেমা বানানো শেষে প্রদর্শন নিয়ে জটিলতায় ভুগি তখন কষ্ট লাগে। দেশের প্রত্যেক জেলায় যেন একটি করে সিনেপ্লেক্স চালু করা হয়, সেই দাবিও আমরা জানাব।’
২৫ জানুয়ারি এফডিসিভিত্তিক চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে এখন জমজমাট এফসিডি। সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা যায়। আড্ডা চলে এফডিসি ক্যানটিন, চলচ্চিত্র পরিচালক সমিতির পাশের মাঠ, আমতলাসহ বিভিন্ন জায়গায়।
বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘নির্বাচন আসলে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির জন্য উৎসবের মতো। অনেকেই এখন কাজ করছেন না। যাঁরা কাজ করছেন, তাঁরাও দেশের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে ব্যস্ত থাকেন। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সবার একটা মিলনমেলায় পরিণত হয়েছে এফডিসি। আমরা যাঁরাই নির্বাচিত হই না কেন, সবাই আমরা চলচ্চিত্র পরিচালক, আমরা এক হয়ে কাজ করব।’
স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাসচিব পদে লড়ছেন সাফি উদ্দিন সাফি। তিনি এর আগে দুবার যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘আমারও ইচ্ছে ছিল, পুরো প্যানেল নিয়ে নির্বাচন করার। কিন্তু সভাপতি পদে যিনি থাকার কথা ছিলেন, তিনি শেষ মুহূর্তে থাকতে পারেননি। তাই একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নই আমার লক্ষ্য—এই স্লোগান নিয়ে নির্বাচনের মাঠে আছেন সাফি। তিনি বলেন, ‘চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বরাবরের মতো এবারও উৎসব। আমাদের সিনিয়র পরিচালকেরাও এখন এফডিসিতে আসছেন, সবার সঙ্গে কথা হচ্ছে, খুব ভালো লাগছে। আমাদের দেশের সিনেমার সোনালি অতীত ছিল। কয়েক বছর ধরে, চলচ্চিত্র ভালো যাচ্ছে না। দেশের চলচ্চিত্র আবারও মাথা তুলে দাঁড়াবে, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
২০১৭-১৮ নির্বাচনে গুলজার-খোকন প্যানেল নির্বাচিত হয়ে এখন দায়িত্ব পালন করছে। ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বিজয়ীরা ২০১৯-২০ সালের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্ব গ্রহণ করবেন।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
