নির্বাচনের আগে জমজমাট এফডিসি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত এফডিসি এখন টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের শুটিংয়ে জমজমাট থাকে বেশি। আরেকটা কথা প্রচলিত, এফডিসিতে শাকিব খানের শুটিং মানেই জমজমাট থাকে এই এলাকা। আর একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার শুটিং তো এখানে যেন এখন ঈদের চাঁদের মতো ঘটনা। এফডিসিতে জনপ্রিয় নায়ক-নায়িকার উপস্থিতি এখন আর শুটিংয়ের কারণে নয়, চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নানা ধরনের অনুষ্ঠানের কারণেই হয়ে থাকে। তবে গতকাল শনিবার ছিল একেবারে উল্টো চিত্র।
শাকিব খানের সিনেমার শুটিং তো ছিলই, সঙ্গে ছিল দেশের সিনেমার একসময়ের দাপুটে চিত্রনায়িকা চম্পার শুটিং। এফডিসিতে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ফেরদৌস, পূর্ণিমা, আরিফিন শুভ, মাহিয়া মাহী ও বুবলীর মতো জনপ্রিয় সব তারকা। একসঙ্গে তিন সিনেমার শুটিংয়ে পুরো এফডিসি যেন প্রাণ ফিরে পায়।
‘অবতার’ সিনেমার আইটেম গানের শুটিংয়ের জন্য ৪ নম্বর ফ্লোরে দৃষ্টিনন্দন একটি সেট বানানো হয়। ছবির শুটিং শেষ হলেও বাকি ছিল এই গানের শুটিংয়ের। এই গানের শুটিংয়ে অংশ নিতে দেখা গেল মাহিয়া মাহীকে। ‘অগ্নি ২’ সিনেমা ‘ম্যাজিক মামনি’র শিরোনামের একটি আইটেম গানে দেখা গিয়েছিল মাহীকে। এবার দর্শকের সামনে এই চিত্রনায়িকা আসবেন ‘রঙিলা বেবী’ হয়ে। রোববার শুটিং করলেই গানটির পুরো কাজ শেষ হয়ে যাবে বলে জানান পরিচালক হাসান শিকদার।
বৃহস্পতিবার থেকেই জসিম ফ্লোরে চিত্রায়ণ শুরু হয় শাকিব খান ও বুবলী অভিনীত ‘একটু প্রেম দরকার’ ছবির। শনিবার রাত ১১টায় শেষ হয়েছে এই লটের কাজ। বিকেল চারটার পর শাকিব খান এলেও সকাল থেকে সেটে ছিলেন বুবলী। পরিচালক শাহীন সুমন জানালেন, ‘এখনো ছবির অর্ধেকেরও বেশি কাজ বাকি। সামনে নির্বাচন, তাই আপাতত ছবির কাজ আর করা সম্ভব হবে না। নির্বাচন শেষে আবার নতুন শিডিউলে কাজ শুরু করব।’
প্রশাসনিক ভবনের সামনে যেতেই অচেনা মনে হলো পুরো এলাকা। চোখ বন্ধ করে কাউকে এনে ছেড়ে দিলেই মন করবে, জ্যামের মধ্যে ঢাকার কোনো সড়কে তিনি চলে এসেছেন। আসলে তা নয়, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল তাঁর নতুন সিনেমা ‘জ্যাম’ এর শুটিং করতে বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশার এমন আয়োজন করেছেন। শুটিংয়ের ফাঁকে বললেন, ‘শহরের ব্যস্ততম সড়কে জনপ্রিয় নায়ক-নায়িকা নিয়ে শুটিং করা খুবই কষ্টসাধ্য। সাধারণ মানুষের ভিড়ের কারণে অনেক সময়ও নষ্ট হয়। তাই বাধ্য হয়ে এফডিসিতে শহরের ব্যস্ততম রাস্তা বানিয়েছি, রাস্তায় নানান ধরনের গাড়ি এনে জ্যামের পরিবেশ তৈরি করেছি।’
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এই ধরনের জমজমাট দৃশ্য বহুদিন ধরে দেখছেন না নিয়মিত আসা অনেকে। তাঁদের মতে, চলচ্চিত্রের শুটিংয়ে এফডিসির পরিবেশ তো আসলে এমনই থাকার কথা। এই এলাকা সিনেমার শুটিংয়ে জমজমাট থাকবে। গুণী পরিচালক সাঈদ আহমেদ আগের মতো ছবি না বানালেও নিয়মিত এফডিসি আসেন। আড্ডা দেন। পুরোনো সহকর্মীদের সঙ্গে চলচ্চিত্রের নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন। তিনি বলেন, ‘বহুদিন পর এফডিসিতে অনেকগুলো শুটিং দেখে খুব ভালো লাগছে। এফডিসি যেন প্রাণচাঞ্চল্য ফিরে পেল। প্রতিটি ফ্লোর এবং বাইরের সব জায়গা যেন শুটিংয়ে মেতে থাকে সেই আশা করি।’
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
