নিকের পরিবার প্রিয়াঙ্কাকে পছন্দ করে না?
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
মাত্র কয়েক মাস প্রেমের পরই গত বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস। ১ ও ২ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রাজকীয় বিয়ে। হিন্দু ও খ্রিস্টান উভয় রীতিতেই হয় তাঁদের বিয়ে। সেই থেকে এখনো এ যুগল দেখিয়ে চলেছেন আন্তর্জাতিক রোমান্স।
কিন্তু দুর্ভাগ্যজনক, অন্তর্জালের কিছু মানুষের যেন অন্যের সুখী জীবন সহ্য হয় না। আর তাই তাঁরা মেতে ওঠেন নানা বিদ্রুপে। তেমনই কটাক্ষ চলছে, নিক জোনাসের পরিবারের সঙ্গে নাকি প্রিয়াঙ্কার সম্পর্ক ভালো যাচ্ছে না। জোনাস পরিবার নাকি প্রিয়াঙ্কাকে পছন্দ করে না ইত্যাদি।
এবার বিদ্রুপকারীদের ওই প্রশ্নের সাফ জবাব দিলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের বড় ভাই কেভিন জোনাসের স্ত্রী ড্যানিয়েল জোনাস।
নিকের আরেক ভাই জো জোনাসের বাগদত্তা ‘গেমস অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নার। সোফির ২৩তম জন্মদিনে ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানান ড্যানিয়েল জোনাস। লেখেন, ‘শুভ জন্মদিন সোফিয়েট! আমি ও আমার কন্যারা তোমাকে পেয়ে আশীর্বাদপ্রাপ্ত। ভালোবাসি তোমাকে।’
এর পরই নেটিজেনরা নানারকম মন্তব্য করা শুরু করে। তাঁরা বলেন, জোনাস পরিবার পিসিকে খুব একটা পছন্দ করে না। জবাবে ড্যানিয়েল জোনাস বলেছেন, এ ধরনের চিন্তাভাবনা বন্ধ করা উচিত। এমনকি ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট অপশন বন্ধ করে দেন ড্যানিয়েল।
ড্যানিয়েল ইনস্টাগ্রামে লেখেন, ‘এখানে প্রিয়াঙ্কার ছায়ামাত্র নেই। সোফির জন্মদিন, আমি শুধু তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। আমি মনে করি, প্রত্যেকের এই ধারণা পোষণ বন্ধ করা উচিত যে আমরা প্রিয়াঙ্কাকে পছন্দ করি না; সে সত্যিই অসাধারণ। অন্যরাই সমস্যা সৃষ্টি করছে।’
সোফি টার্নারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। উমেদ ভবন প্রাসাদে বিয়ের আয়োজনে হাজির হয়েছিলেন সোফি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমি জানি না, কেন আপনারা (গণমাধ্যম) ট্রোলিংকে এত গুরুত্ব দেন। আমার কাছে ট্রোলিং কোনো সংবাদ নয়, হতে পারে না। ট্রোলিং হচ্ছে কারো মতামত এবং এসব পরোয়া করার কী আছে?’
কিছুদিন আগে টিভি শো ‘গুড মর্নিং আমেরিকা’য় হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তিনি বলেছিলেন, ‘বিবাহিত জীবন একদম আলাদা। স্বামী ও প্রেমিকের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।’
শিগগিরই সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিংয়ে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন জাইরা ওয়াসিম ও ফারহান আখতার।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
