নিউ ইয়র্কের নতুন মাঠে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ জুন ২০২৪
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়েছে। ফলে ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়েই নাজমুল হোসেন শান্তর দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ সেরে নিতে হবে। দুই দলের এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটির। নতুন এই মাঠে সাম্প্রতিক সময়ের ভুলগুলো শুধরে নতুন এক যাত্রা শুরু করতে চাইবে বাংলাদেশ। সেটি করতে পারলেই মূল টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসের জ্বালানি পাবে লাল-সবুজরা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি ছাড়াও স্টার স্পোর্টস, আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারেও এই ম্যাচটি সরাসরি দেখা যাবে।
এই ম্যাচের আগে নিউইয়র্কের ক্যান্টিগুয়া পার্কে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। নেটে ব্যাট ও বল হাতে সাকিব-শান্তরা ঘাম ঝরিয়েছেন। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ফিটনেস নিয়ে কাজ করেছেন তাসকিন আহমেদ। লম্বা রানআপ নিয়ে আজ বলও করেছেন তিনি। শনিবারের প্রস্তুতি ম্যাচে তাকে দেখা না গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাসকিনকে পাওয়ার সম্ভাবনা আছে।
মূল মঞ্চে মাঠে নামার আগে বাংলাদশে দল যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় একটু আগে ভাগেই সফর করেছে। কিন্তু স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে বিশাল ধাক্কা খেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। র্যাঙ্কিংয়ের পেছনে থাকা দলটির বিপক্ষে হেরে শান্তর দল কিছুটা হলেও মনোবল হারিয়েছে। বিশ্বকাপের আগে মনোবল চাঙ্গা করতে ভারতের বিপক্ষে ভালো ক্রিকেটের বিকল্প নেই। বিশেষ করে ব্যাটারদের ফর্মহীনতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা সফল হলে কিছুটা হলেও চিন্তামুক্ত হয়ে বিশ্বকাপের ময়দানে যেতে পারবে বাংলাদেশ।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি আরেক অর্থে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই মাঠেই আগামী ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। স্বাভাবিক ভাবেই নতুন এই মাঠে উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার দারুণ সুযোগ শান্ত-সাকিবদের। শান্ত অবশ্য নতুন এই ভেন্যু দেখে দারুণ খুশি। ৩৪ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি ঘুরে ঘুরে দেখেছেন শান্ত। যা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক মাঠের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। অদ্ভুত লাগছে। বোঝাতে চাইছি যে ইন্টারনেটে সবাই যখন দেখেছি, তখন কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটাকে সত্যিকারের স্টেডিয়াম মনে হচ্ছে।’
নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনও মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়াম এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। স্টেডিয়াম নিয়ে বাংলাদেশ অধিনায়ক আরও বলেছেন, ‘সত্যি বলতে, আমি এমন কিছু আশা করিনি। তবে সামাজিক মাধ্যমে সবই দেখেছি যে উইকেট কেমন আচরণ করে, মাঠ কেমন হতে পারে। কী হতে যাচ্ছে, তা ভেবে আমরা খুবই রোমাঞ্চিত। ইস্টার্ন গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠটা দেখতেই অনেক সুন্দর লাগছে।’
বাংলাদেশ দল এই মাঠে বিশ্বকাপের একটি ম্যাচ পেলেও ভারত পাচ্ছে তিনটি ম্যাচ। গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলার আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি দিয়ে উইকেটের সবকিছুই নখদর্পণে রাখতে চাইবে ভারত। যদিও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলতে নামার আগে অনুশীলন নিয়ে অস্বস্তিতে রোহিতরা। বিশ্বকাপকে সামনে রেখে গত বুধবার থেকে ক্যান্টিগুয়া পার্কে রোহিত শর্মার দল অনুশীলন করছে। কিন্তু অনুশীলন সুবিধা মন ভরাতে পারেনি ভারতীয়দের। শুধু মাঠের সুযোগ-সুবিধা নিয়েই নয়, খাবার নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে।
সবকিছু ছাপিয়ে দুই দলের জন্যই নিউইয়র্কের নাসাউ কাউন্টি মাঠটি অচেনা। দুই দল চাইবে এই মাঠের সবকিছুই মূল ম্যাচের আগে জেনে নিতে। নাসাউ কাউন্টির আন্তর্জাতিক অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে এগিয়ে থাকতে পারলে, বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে ডালাসে যেতে পারবে। শান্তদের লক্ষ্যটা তেমই!
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
