নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪
নিউইয়র্কে দুর্বৃত্তের হামলায় মাথা ফেটে আহতের তিন দিন পর বুধবার সন্ধ্যায় জাকির হোসেন খসরু (৭৬) নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছেন। গত ৭ এপ্রিল নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, গালমন্দ করে ওই দুর্বৃত্ত খসরুকে ধাক্কা দেয়। এতে খসরু কংক্রিটের রাস্তায় পড়ে যান এবং তার মাথা ফেটে মগজ বের হয়। খবর পেয়ে পুলিশ এসে খসরুকে গুরুতর অবস্থায় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করেছিল। কিন্তু অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি খসরুর। রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।
খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলির বরাত দিয়ে শেরপুর জেলা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনের এ সংবাদদাতাকে জানান, জামালপুর জেলা সদরস্থ পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মরহুম মোহাম্মদ হুসেনের ছেলে খসরুর জানাজা হবে ১১ এপ্রিল দুপুর ১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে। এরপরই নিউজার্সির মার্লবরোতে শেরপুর জেলা সমিতির ক্রয় করা কবরে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, নিহত খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলি শেরপুর জেলা সমিতির সাবেক উপদেষ্টা।
এদিকে, দিনদুপুরে খসরুকে হত্যার ঘটনায় কমিউনিটিতে ভীতির সঞ্চার ঘটেছে। এ প্রসঙ্গে খ্যাতনামা অ্যাটর্নি ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী এ সংবাদদাতার কাছে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দুর্বৃত্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একইসাথে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করে এই হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানাবেন বলেও উল্লেখ করেন অ্যাটর্নি মঈন চৌধুরী।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
