নিউইয়র্কের বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা ঘাতক আটক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৪
নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকায় দুর্বত্তের ছুরিকাঘাতে নূরুল ভূঁইয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নূরুল ভূইয়ার বয়স ৪০ বছর। সে স্প্রীং ফিল্ড গার্ডেনের সেন্ট আলবানসে বাস করতেন। তার দেশের বাড়ি মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সিরাজদীখান উপজেলায়। বিগত ১৮ বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তার ১৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নূরুল ভূইয়ার মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নূরুল ভূইয়ারকে হত্যার অভিযোগে পুলিশ ২৪ বছর বয়সী জশুয়া কেলি নামের এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, গত ২২ জুন শনিবার নিউইয়র্ক সিটির জ্যামাইকা এভিনিউ ও ১৬৯ স্ট্রিটে এলাকায় স্থানীয় স্যামি গুরমে ডেলি স্টোরের সামনে রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এই স্টোরেই রাতের শিফটে কাজ করতো নূরুল ভূইয়া। স্টোরটিতে তাদের বাকতিণ্ডার এক পর্যায়ে কাউন্টারের পেছনে হামলাকারীর সঙ্গে সংঘর্ষ হয়। পরবর্তীতে নূরুল স্টোরের বাইরে এলে জ্যামাইকা এভিনিউয়ের উপর ঘাতক তার ওপর পুনরায় চড়াও হয়।
নূরুল এক পর্যায়ে দৌঁড়ে স্টোরের ভিতরে প্রবেশ করলে ঘাতকও তাকে আবার ধাওয়া করে কাউন্টারের ভেতর ঢুকে রুটি কাটার ছুরি দিয়ে আঘাত করে এবং তার ওয়ালেট চুরির অভিযোগ করে চিৎকার করতে থাকে। যদিও ঘাতকের ওয়ালেট নেয়ার অভিযোগ সারভেইল্যান্স ভিডিওতে প্রমাণ হয়নি। ঘটনার এক পর্যায়ে ভূইয়া স্টোরে থাকা বেসবল ব্যাট নিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও ঘাতক তাকে কয়েক দফা ছুরিকাঘাতে গুরুতর আহত করে। ফলে স্টোরের ভেতরেই নূরুল মারা যায়। এরপর ঠান্ডা মাথায় ঘাতক ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে সিটি পুলিশ তাকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে পুলিশ স্টোরটির ভিডিও ফুটেজ দেখে ঘাতক জশুয়া কেলির শরীরের টাট্টু দেখে তাদের ডাটাবেজ থেকে তাকে শনাক্ত করে এবং সোমবার (২৪ জুন) তাকে তার কুইন্স ভিলেজের বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে জশুয়া ক্যালি বিভিন্ন অপরাধের অভিযোগে আরো আটবার গ্রেফতার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে বুধবার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে নূরুল ভূঁইয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার তার লাশ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল করবস্থানে দাফন করা হয়েছে।
আরো জানা গেছে, ঘটনার সময় নূরুল ভূঁইয়ার সাথে পরিচয়পত্র না থাকায় পুলিশ তার পরিবারকে তাৎক্ষণিক খবর দিতে পারেনি এবং পরিবারও তার মৃত্যুর কথা জানতো না। ফলে তার লাশ দু’দিন হাসপাতাল মর্গে ছিলো। তিন ভাই ও এক বোনের মধ্যে নূরুল সবার ছোট ছিলেন। তার এক ভাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আরেক ভাই মিশিগান ও বোন নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
