নাটক আর আগের মতো নেই : ফাহমিদা নবী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
‘এক সময় আমাদের নাটক অনেক উন্নত ছিল। নাটক আর আগের মতো নেই। প্রচুর নাটক নির্মাণ হচ্ছে ঠিকই, কিন্তু ভালো নাটক হচ্ছে কম। কিছু কিছু নাটকের মান এতো সস্তা হয়ে গেছে, যে কারণে আমরা নাটকের দর্শকও হারাচ্ছি।’- নাটক নিয়ে কথাগুলো বলছিলেন গানের মানুষ ফাহমিদা নবী।
তিনি আরও বললেন, ‘ অনেক নির্মাতারা বলেন তারা নাকি দর্শকের চাহিদা অনুযায়ি নাটক বানাচ্ছেন। আসল কথা হলো দর্শক তো আর নির্মানের আগে নাটকটি দেখতে আসছে না। নাটক নির্মাণের আগেই নির্ধারণ করা হয়, দর্শককে কী দেখানো হবে?, এই নাটক থেকে দর্শক কী ম্যাসেজ পাবেন? নাটক দর্শকের রুচি তৈরি করে। গল্পের মধ্যে শিল্পবোধ কমে যাওয়ার কারণেই আমাদের নাটকের মান নষ্ট হচ্ছে।’
হঠাৎ নাটক নিয়ে কেন কথা বলছেন গানের এই মানুষটি? আসতে পারে এই প্রশ্ন। সম্প্রতি একটি নাটকের জন্য গান গেয়েছেন ফাহমিদা নবী। এর আগে একাধিক নাটকের গান গাইলেও অনেক দিন নাটকের গানে পাওয়া যায়নি তাকে। এই গান নিয়ে কথা বলতে গিয়ে বর্তমান সময়ের নাটক নিয়ে তার অভিমত জানান তিনি।
‘ঝরা পাতার কাব্য’ নামের একটি নাটকের জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। ‘বন্ধু তোমায় খুঁজি নির্ভরতার খোঁজে, আমার কণ্ঠ জড়িয়ে আসে দু’চোখ বুজে কাঁদি, টপটপ জলের ফোটায় নিভে যায় মোমবাতি’-এমন কথার গানটি লিখেছেন ওয়াহিদ পলাশ। সুুর ও সংগীত পরিচালনা করেছেন রুমন।
এই গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘প্রায় এক বছর পরে কোনো নাটকের গান গাওয়া হলো। বছর খানেক আগে নির্মাতা ফেরদৌস হাসানের একটি নাটকের জন্য শেষ গানটি গেয়েছিলাম। নতুন এই গানটির কথা ও সুর অনেক সুন্দর। নাটকের গল্পটি যতদূর শুনেছি, ভালো লেগেছে। গানটিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
রিয়াদ শিমুলের রচনা এবং ওয়াহিদ পলাশের পরিচালনায় ‘ঝরা পাতার কাব্য’ নাটকটিতে অভিনয় করেছেন বন্যা মির্জা, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নাটকটি প্রচারিত হবে এনটিভি-তে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
